Skip to main content

লাল পাড় শাড়ি ।। অভিজ্ঞান দাস

 NABAPRAVAT cover utsab 2025

লাল পাড় শাড়ি

অভিজ্ঞান দাস 

 
এক পা এক পা করে এগোতে এগোতে
 কখন আমি পৌঁছে গিয়েছি চিকাগো শহরে, 
নিজেকে সাজিয়েছি 
গৈরিক পাগড়ি আর আলখাল্লায়, 
বিবেকে আনন্দ নিয়ে বলেছি হাজার বার 
সত্যই ভগবান.........

চোখ বুজে ভেবেছি 
আমার অষ্টাদশী মায়েদের কথা।
কিন্তু যখনই নরেন হয়ে 
কোলে মাথা রাখতে গিয়েছি—
একটা আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে
 বুকের মাঝে।
আর একটা বে-আব্রু শালোয়ার কামিজ 
পত্ পত্ করে নড়ে উঠেছে 
অষ্টাদশী মায়েদের গায়ে।

আমি নৃসিংহের নখ দিয়ে 
ঐ কামিজ ছিঁড়ে ফেলে 
নখের ডগায় যা দেখেছি—
তা অষ্টাদশীর লাল পাড় শাড়ি।
 
        ---0---
 
   Abhigyan Das
   Vill- Chakmahammad-2 
   P.O- chandanpur
   P.S- Patashpur
   Dist- Purba Medinipur
   Pin- 721438



Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই