Skip to main content

তাই যদি হয় ।। বদ্রীনাথ পাল

 NABAPRAVAT cover utsab 2025

তাই যদি হয়

বদ্রীনাথ পাল


পুজো এলো, চলেও গেলো
ভাসলো ঠাকুর জলে—
মা ঠাকরুণ শ্বশুর বাড়ি
গেলেন সদলবলে !

খোকন শুধু ভাবছে বসে
মিলছে না যে ধাঁধা,
অসুরটা যে বারেবারেই
দিচ্ছে এসে বাধা !

মা যদি ভাই চলেই গেলেন
বিসর্জনের রাতে—
অসুরও কি সঙ্গী হলো
তবে মায়ের সাথে ?

নাকি সেদিন ভেসে ভেসে 
উথাল নদীর জলে—
একা একাই পৌঁছে গেছে
সেই সাগরের তলে !

তাই যদি হয় তবে কেন
আবার বছর পরে—
কোত্থেকে মা আনেন তাকে
চুলের মুঠি ধরে !!

============
বদ্রীনাথ পাল, বাবিরডি, জেঃ-পুরুলিয়া.

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই