Skip to main content

মন কি বাত ।। সুজিত কুমার মালিক

মন কি বাত !

সুজিত কুমার মালিক

কাটা কুটি আঁকিবুঁকি
খাতা যেতো ভরে,
সাদা খাতা  হাল কেতা
কাজ নিল চোরে!
উজবুক  জনতা
পড়ে গেছে দ্বন্দ্বে,
ভরসা কোথা পাবে
খানা নাকি খন্দে !
মেধা আর পুঁজি নয়
দাম নেই শ্রমে,
ভাই বোন সব ছোটে
রহিম আর রামে।
নাগরিক তরজায়
লেগে গেছে ধুম,
কাক আর কোকিলের
উড়ে গেছে ঘুম।
উন্নয়নের উচ্ছ্বাসে
লাজে মরে বান,
ডুবে যায় ঘামে ভেজা
ফসলের ঘ্রাণ।
দিন আনায় দিনপাত
ভাবনার দিন রাত,
ধোলাই মগজ মাঝে
মন কি বাত!

-------------------

sujit malik

সুজিত কুমার মালিক 
গ্রা: মইখন্ড
পো: হেলান
খানাকুল, আরামবাগ, হুগলী 












Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই