Skip to main content

দুটি কবিতা ।। জয়িতা চট্টোপাধ্যায়

কাছে থাকার ঘর


তারপর একদিন মুছে যাবে তুমি-আমি
সহজ হবে অস্পষ্ট গান
ইট, পাথর, চুন, সুরকি লুকোনো বুকের 
পলেস্তারা খসা দেওয়ালটা খসে যাবে
খসে যাবে সুখী পোস্টারে আমাদের ঝুলে থাকা 
রাগ-অভিমান,

আমরা সহজ হবো
আকাশের মতো, মাটির মতো
আমাদের শরীরে গজিয়ে উঠবে শেকড়
অনাহুত অবোধ মানুষের শেকড়

তারপর একদিন 
শিক্ষক হয়ে উঠবে আমাদের ছায়া...
 
 

love painting


সন্তর্পনে


কোলাহলে শব্দেরা হেঁটে যায়
দাঁড়ায় জানলা জোড়া অন্ধকারে 
যে মিছিলে প্রাণ নেই 
নিয়ম সেখানেই স্তব্ধতাকে নামিয়ে আনে

কিছুটা টুকরো টুকরো ভয়
জোনাকির মতো অক্ষরে অক্ষরে নাচে
খুব কষ্ট পাওয়া অসুখের নাম ভালোবাসা 
দুঃখ নামে তোমায় ডেকে আনে।

=============

জয়িতা চট্টোপাধ্যায় 
শ্যামনগর, উত্তর চব্বিশ পরগনা ভারত 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই