ভাষার দিন সুদামকৃষ্ণ মন্ডল ভোরের আলোর রঙ আলাদা আজ যে ভাষার দিন নীল আকাশে বর্ণমালা নাচে তা ধিন ধিন মায়ের বুকে পরশ পাথর জাগে বিয়োগ ব্যথা আজ যে ভা'য়ের দীপ্ত স্মৃতি আত্ম ত্যাগের কথা সবুজ পাতার নাচন দেখি রক্তিম ফুলের বাহার জাত ধর্মে মধুর সে টান মিলন আকুতি তাহার ঊষার অরুণে তারার বিতান শহীদ চাঁদের হাটে কথায় গানে সুরে বিশ্ব মঞ্চ মাঠে ঘাটে রূপসী বাংলার কল্প রতন বিশ্ব চুমে আছে ঘরে বাইরে আনন্দ কেতন স্মৃতি উস্কে বাঁচে অমর ভা'য়ের জীবন প্রদীপ রবির আলোয় মেশে মায়ের ভাষায় অমৃত সুধা ছড়িয়ে দেশ-বিদেশে পাখির গানে উজান টানে কথায় চিত্র আঁকি চেতনা উন্মেষে ভাষা ভালোবেসে ওদের আগলে রাখি ============= সুদামকৃষ্ণ মন্ডল গ্রাম: পুরন্দর পুর (অক্ষয় নগর) থানা : কাকদ্বীপ জেলা : দঃ চব্বিশ পরগণা পিন কোড :743347
গুচ্ছকবিতা: ইউটোপিয়া: একটি অসমাপ্ত বিপ্লব… আবদুল্লাহ আল আদীব প্রস্তরযুগের উত্তরাধিকার… প্রস্তরযুগের ধ্বংসাবশেষ থেকে উঠে এসে, চকমকি পাথর হাতে, অভাবী চোখে— উদোম গায়ে দাঁড়িয়ে আছে একটি বালক, একটি স্বচ্ছ কাচের শপিং মলের সামনে। আরেকজন বৃদ্ধ তার সমস্ত জীবন খেটে ফুড বুটিকের সামনে ক্ষুধার্ত পেটে বসে আছে। তাদের চোখে সভ্যতার সম্ভ্রম খসে পড়েছে। হঠাৎ রাজপথে বিপ্লবীদের শোরগোল— "এবার নিজের বস্ত্র বানাবো, এবার নিজের খাদ্য ফলাবো।" এক বিজ্ঞ দার্শনিকের চশমা ভেঙে গিয়েছে। সজ্জিত একটি চশমার দোকান দেখে দার্শনিক বলে— আফসোস হায়! অভাবীর চোখে চশমা নাই, চশমা যে বানিয়েছে তার কাছেও নাই। এক আদিবাসী জিঙ্গালী পথ ভুলে চলে আসে লোকালয়ে। সারাদিনের মজুরি একটি টাকা হাতে পেলে, সে তার কপালের ঘাম মুছে টাকাটা ছিঁড়ে ফেলে। অন্যরা হাসতে থাকে, জিঙ্গালী টাকার মূল্য বোঝে না। গভীর রাতে জিঙ্গালীর অভুক্ত ফাঁকা পেটে জঙ্গলের স্বপ্ন নেচে ওঠে, সে উল্লাসে নিথর হাসে। সে কল্পনায় ছুটে যায় শৈশবে, ছুটে যায় জঙ্গলে, ছুটে যায় পরিবার আর প্রিয় মানুষদের বৈভবে। ভাবে— "আমি তো প্রকৃতির মেয়ে। গাছে ফল ছিলো খেয়েছি, সন্তানদের খাইয়েছি। এখানে...