অমর একুশে অশোক দাশ আজি বসন্তে পলাশের বুকে নিত্য অলির গুঞ্জরন, কাঙ্খিত স্বপ্ন বুকে অমর একুশের শহীদ তর্পণ। মেঘনা -পদ্মার তুফানে আজও রক্তধারা বহে, শহীদের আত্ম বলিদান গৌরব গাঁথা সমীরণে ভাসে। আধো-আধো বলে গাইছে শিশু মায়ের ভাষার গান, সারা ভুবন ঋণী, শহীদদের জানায় শ্রদ্ধা- সম্মান। কান্না হলো হীরা -পান্না, মাতৃভাষা অমর মহীয়ান, বুকের মাঝে রক্ত কমল চির অনির্বাণ। রক্ত শোনিতে পদ্মা -মেঘনা -ইছামতির জল রাঙা, বিদ্রোহের অগ্নি শিখায় মীরজাফররা পেয়েছে কি সাজা! আজও ধর্মের নামাবলী গায়ে রক্তে হোলি খেলে, ভাতৃ বিদ্বেষে দাঙ্গার ক্ষতবুকে তাণ্ডব নৃত্যে মাতে। মাতৃভাষার সম্মান রক্ষায় একুশের রক্ত ঝরা ইতিহাস, উদ্ধত ধর্মের ব্যাপারীদের কাছে কেবলই প্রহসন উপহাস। ----------------------------- অশোক দাশ ভোজান, রসপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত।
: ঘোষণা : এই সংখ্যার নির্বাচিত কিছু লেখা অপ্রকাশিত রয়ে গেল। সেগুলি ১০২তম সংখ্যায় প্রকাশিত হবে। সংখ্যাটি প্রকাশিত হবে আগামী ১৯ আগস্ট ২০২৬ বুধবার রাতে। দেখবেন এই সাইটে: https://www.nabapravat.com/ আগ্রহীরা প্রবন্ধ-নিবন্ধ, প্রতিবেদন-ফিচার, মুক্তগদ্য, স্মৃতিকথা, ভ্রমণকাহিনি পাঠাতে পারেন। (গল্প, কবিতা, ছড়া এই সংখ্যার জন্য পাঠাবেন না।) একসঙ্গে মেলবডিতে লিখে বা পেস্ট করে পাঠাবেন। একই লেখা দুটি মেল আইডিতেই ( nabapravat.online@blogger.com এবং nabapravatblog@gmail.com) পাঠাতে হবে কথাটা স্মরণে রাখবেন। সাবজেক্ট লাইনে লেখার শিরোনাম ও আপনার নাম লিখবেন। প্রয়োজনে কথা বলতে পারেন এই নম্বরে : ৯৪৩৩৩৯৩৫৫৬ (নিরাশাহরণ নস্কর, সম্পাদক, নবপ্রভাত) ............................. সূচিপত্র ----------------- প্রেমের অনন্ত অনুরণন : ক্রিস্টোফার মার্লো ও কাজী নজরুল ইসলাম ।। আহমেদ বেলাল ২৯ জুলাই : বিদ্যাসাগর—একটি যুগের বিবেক, একটি আলোর নাম ।। উৎপল সরকার যাত্রা এবং ফাত্রা লোক ।। অরবিন্দ পুরকাইত দাদা ঠাকুর ও কাজী নজরুলের দ্বিমুখী সখ্যতা ।। আবদুস সালাম দক্ষিণ-পূর্ব এশি...