বড়-ছোট
মাথুর দাস
গোপালপুরের গোপাল আর
আলিপুরের আলি,
কথায় কথায় টক্কর আর
বাজিই ধরে খালি ॥
বলল আলি দিয়ে তালি
'আমিই বড় তোর থেকে' ।
"ধুর্! তা আবার হয় নাকি?"
বলে গোপাল জোর বেঁকে,
"মানতে হবে আমি-ই বড়,
কারণ আমার 'সী'-নিয়ার ।
তোকে তো ছোট হতেই হবে,
কেন না তোর 'জু'-নিয়ার" ॥
**************
মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান
Comments
Post a Comment