Skip to main content

স্থিতিশীল ।। রঞ্জিত মুখোপাধ্যায়

  স্থিতিশীল 

  রঞ্জিত মুখোপাধ্যায় 


সকাল সকাল -
যাদের কানে গেছে কথাটা,
তারা;
তারো আগে যখন তাকে আনা
হয়েছিল হাসপাতালে,
যারা ছিল আশেপাশে 
সকলেই -
একবার তাকে দেখার জন্য 
উঁকি মেরে ঘুরে গেছে।

তারপর
বেলা যত গড়িয়েছে ,
আলোচনা রসালো হয়েছে।
তাকে দেখার জন্য ভিতরে ভিতরে 
যে অনুভূতিটা জাগছে
সেটা কি?

এ ওর কাছে সে তার কাছে 
গল্প করছে খবর নেওয়ার অছিলায়।
কতজন ছিল? বয়স কত? আগে থেকে পরিচয় ছিল? একা বেরিয়েছিল?
সহানুভূতির আড়ালে সুখানুভূতি।

মাঝে মাঝে এখানে সেখানে,
বয়স্কা, মাঝারি, কমবয়সী, স্কুলছাত্রী,
আরও নীচে নেমে গিয়ে শৈশব,
ফুটপাতে শুয়েছিল।
খবর চলতেই থাকে।

খবর ছড়িয়ে দেওয়ার অনেক ব্যবস্থা ।
ঘন্টা খানেক সময় কাটে
খবর শুনে।

এমন সময় ডাঃ বাবু খবর দিলেন 
রোগিনী স্থিতিশীল।

===============

Ranjit mukherjee

Ranjit mukherjee 
Gopalnagar 
Purulia 
723128




Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই