নতুন বছর
স্বাতী সাহা
রাত্রি হল সাজানো সাদা ফুলের সুগন্ধে
রাতচোরা সুর দিয়ে ভরে দিল আকাশ
আর একটু পরেই সূর্যোদয়
একটা মিষ্টি নতুন সকাল
একটা নতুন বছর
কত বিষাদ অসারতা দ্বিধা ঘুচিয়ে একটা নতুন বছর
এভাবে নতুন এসো অন্তরে
যেখানে কত স্বপ্ন আশা আলো ভালোবাসা
এসো শুভক্ষণে
সমুদ্রের ওপার হতে কিংবা পূর্ব আকাশ হতে পৃথিবীর প্রাণে।
...................................
Swati Saha
Bolpur, Santiniketan
Birbhum
Pin- 731235

Comments
Post a Comment