প্রথমা
হীরালাল মণ্ডল
হে নববর্ষ তোমার প্রথম দিনে
প্রণতি জানাই পুণ্য লগনে ।
তোমার সোনার কাঠির পরশে
ঘুম ভেঙ্গে যায় প্রভাতে
নতুন আলোর ছটা দিক-দিগন্তে
নীলাকাশে বৈশাখী প্রথমাতে।
নতুন পাওয়ার আশ্বাস দানে
বিশ্বাস ভরেছি তোমার মঙ্গল ঘটে।
ফিরে দেখি একটি বছর পিছনে
তুমি এসেছিলে এমনই এক দিনে।
স্বমহিমায় জ্বলেছিল আলো
আশ্বাসিলে মানুষের হবে ভালো।
মিথ্যা অঙ্গীকারে স্বজন হারা
রক্তাক্ত নিরন্ন মানুষ দিশাহারা ।
আঁধার রাতে কলঙ্কের কালি মেখে
১৪৩২ রূপে বিদায় নিয়েছো চুপিসারে।
আজ উদ্ভাসিত ভোরের আলোতে
হে প্রথমা নবরূপে তোমার আবির্ভাবে
নতুন আশ্বাসে অঙ্গীকারে প্রাণিত হয়ে
আবারও অভিনন্দন জানাই তোমাকে।
******************
হীরালাল মন্ডল
পয়লা ডাঙ্গা, পোঃ বারুইপুর (দিশাহারা ক্লাবের কাছে) মদারাট রোড, কলকাতা -৭০০১৪৪.

Comments
Post a Comment