নববর্ষের ডাক
দেবাঞ্জন মোদক
পহেলা বৈশাখে আলপনা জাগে—
ঘরে ঘরে মঙ্গল-প্রদীপ ভাসে;
ধানের গোছায় লক্ষ্মীর পা,
চালের স্তূপে শুভেচ্ছা মাখা।
নতুন পাঞ্জাবি, নতুন শাড়ি,
হাসির রোলে পুরনো বাড়ি।
হালখাতা খোলে দোকানদার,
মিষ্টি বিলায় খদ্দের ভাঁড়।
ঢাকের বোলে রোদ হাসে,
বাউল গায় পথের পাশে।
আম-পাতা দরজায় ঝোলে,
শিশুর হাতে নব-বই দোলে।
গঙ্গাজলে পা ধোয়া হয়,
পিতৃ-মাতৃ চরণে প্রণাম বয়।
পিঠা-পায়েসে ঘ্রাণ ভরে,
প্রতিবেশী ডাকে "এসো ঘরে!"।
গরুর গলায় ফুলের মালা,
লাঙলে বাঁধা নতুন জালা।
মেলায় কেনে বাঁশি-খেলনা,
চড়ুইভাতি সাঁঝে জ্বলে।
কথার শেষে "শুভ নববর্ষ",
মনের কোণে পুরনো হর্ষ।
নৌকাবাইচে জোয়ার গানে,
প্রদীপ ভাসে নদীর পানে।
আল্পনায় আঁকা ধান-নৌকা,
শিশুর চোখে সোনার ঝোঁকা।
নতুন হিসাব, পুরনো বিশ্বাস,
হাতে হাতে রঙিন আশ্বাস।
বৈশাখী হাওয়া দোল দেয়,
মমোদ্দেশ্যভিমুখে প্রাণ নেয়।
বছর ঘোরে, রীতি থাকে—
নববর্ষে মাটি হাসে।
=============
দেবাঞ্জন মোদক
Village Islampur Beltali, Ps Hemtabad, Po Bangalbari, District Uttar Dinajpur, Pin no 733134

Comments
Post a Comment