বৈশাখী প্রেম
বিবেকানন্দ নস্কর
আরাধ্যা নারীর কাছে
আগ্নেয়গিরি উপাসনা
উনিশ কুড়ির ঢল
বাসনার ছাঁচে কামনা।
তোমার আঙুল ছুঁয়ে
তৃপ্তির মানসি ঢল
রাধা প্রেম কৃষ্ণ দহন
দু ফোঁটা অশ্রু জল ।
কাল বৈশাখী হতে চেয়ে
মুঠোয় ধরেছো আগুন
কোথায় লুকালো মুখ
অষ্টাদশী ফাগুন !
বোশেখ মুখীর ভিড়
কলেজ জীবন হেঁয়ালি
আয়নায় কথা বলে
চোখের কোণের কালি ।
.............................
বিবেকানন্দ নস্কর
সম্পাদক - ছন্দের ঘ্রাণ পত্রিকা
সন্তোষ পুর
পোঃ চাঁদ পালা
ফলতা
দ:২৪ পরগনা
পিন -743503
।

Comments
Post a Comment