নববর্ষের একাল সেকাল
অয়নী মুখার্জী
নতুন নতুন আশা নিয়ে
নতুন বছর আসে,
চড়ক আর গাজন শেষে
বৈশাখ মাসে|
আগে চলত বিকেল থেকেই
হাল খাতার বহর,
নোনতা-মিষ্টির প্যাকেট হাতে
মেতে উঠত শহর|
পাড়ার দোকানে মানুষের ঢল
উপচে পড়া ভিড়,
নতুন জামা গায়ে চড়িয়ে
চোখ ক্যালেন্ডারে স্থির|
এখন সেই উন্মাদনা
হারিয়ে গেছে প্রায়,
অনলাইন কেনা-কাটায়
অনেক সাশ্রয় হয়!
পাড়ার দোকান ঝিমিয়ে গেছে
লোক হয়না আর,
পয়লাতেও বিদেশি পোশাক
চাই ভিনদেশি খাবার|
যুগের সাথে তাল মিলিয়ে
নিজেকে বদলে নিও,
কৃত্রিম বুদ্ধিতে বানানো শুভেচ্ছা
অন্তর থেকেই দিও||
--------------------------------

Comments
Post a Comment