বৈশাখের লাল শাড়ি
মাসুদ রানা
বৈশাখ মানে বাঙ্গালীদের
নতুন খবর নিয়ে,
বৈশাখ মানে মহাজনদের
নতুন আশা দিয়ে।
বৈশাখ মানে ঘরে ঘরে
পান্তা ইলিশ খাওয়া,
বৈশাখ মানে ঢোলের বাজনা
সবাই মেলায় যাওয়া।
বৈশাখ মানে নতুন বছর
বাজুক সুখের বীনে,
বৈশাখ মানে নতুন আশা
সুখে কাটুক দিনে।
বৈশাখ মানে খুকির চাওয়া
টুকটুকি লাল শাড়ি,
বৈশাখ মানে খোকার চাওয়া
যাবে দাদুর বাড়ি।
বৈশাখ মানে চারদিক মেলা
হরেক রকম জিনিস,
বৈশাখ মানে হাতের নকশা
পুতুল ঘোড়া কিনিস।
.........................................
মাসুদ রানা, ইরাক প্রবাসী

Comments
Post a Comment