নীলেশ লায়েক
সেই তো একই বোঝা মাথায় সে একই পথ পাড়ি।
সেই তো একই রাগ, দুঃখ, সেই তো একই ভয়,
নতুন বছর কি আর দেবে? নতুন কিছু হয়?
বেশ তো, হবে নতুন সবই, ঠিক যেরকম চাও,
নতুন হাসি, নতুন খুশি, নতুন জীবনটাও।
নতুন পথে নতুন চলা, নতুন স্মৃতি, তবে
পুরোনো যা সঞ্চয় সব ফিরিয়ে দিতে হবে।
নতুন পাওয়ার আনন্দ ভাগ করবে কাদের সাথে?
নতুন পরাজয়ে কে হাত রাখবে তোমার কাঁধে?
নতুন পথে চলার দিশা বলবে কে তোমাকে,
'যতটা পথ পেরিয়ে এলে' তাই যদি না থাকে?
বেশ, তবে থাক দুঃখ চিরনতুন রমনীয়,
নতুন করে বইতে নতুন সাহস কিছু দিও।
=================
Nilesh Kr Layek
Kadma farm area
Jamshedpur
831005

Comments
Post a Comment