পুরানো ছাড়া নতুনের সাজ
বাসুদেব সরকার
এ জীবনের অতীতস্মৃতি
শিকেয় তুলে,
নতুন স্বপ্নে যায় হারিয়ে
পুরান ভুলে।
নতুন স্বপ্ন, নতুন আশায়
নতুন দিনে,
নতুন দিনের হাট হতে যে
আনে কিনে।
স্বপ্ন-আশা-ভালোবাসায়
বাঁচা-বাড়া,
নেই নতুনের অস্তিত্ব যে
পুরান ছাড়া।
স্থির দাঁড়ানো পুরানো ভিত্তি
ব্যতীত আজ,
ভঙ্গুর অতি, বিবর্ণ তাই-
নতুনের সাজ।
...........................
◾বাসুদেব সরকার, পেশা: শিক্ষক
চরভৈরবী, হাইমচর, চাঁদপুর, বাংলাদেশ।


Comments
Post a Comment