নববর্ষ
সৃজন গোস্বামী
সে এসেছে মুকুলের দেহে মিষ্টি আম হয়ে,
সে এসেছে নতুন আশার বার্তা বয়ে।
সে এসেছে রবি ঠাকুরের গানে গানে,
তার পদধ্বনি ঘরে ঘরে খুশির কলতানে।
তার হাতে উপচে পড়া প্রখর রৌদ্রের ডালি,
ডাক দিয়েছে ঘুচিয়ে দেবার পুরানো যত কালি।
এসো হে বৈশাখ, খোলো নববর্ষের দ্বার,
সকলকে ভালো থাকার, ভালো রাখার
সকলকে সমান দাও ভার।
এসো বন্ধু বিষাদ ভুলি, খুশিতে আর হর্ষে,
একসাথে চলি, একসাথে বাঁচি শুভ নববর্ষে।
সে এসেছে নতুন আশার বার্তা বয়ে।
সে এসেছে রবি ঠাকুরের গানে গানে,
তার পদধ্বনি ঘরে ঘরে খুশির কলতানে।
তার হাতে উপচে পড়া প্রখর রৌদ্রের ডালি,
ডাক দিয়েছে ঘুচিয়ে দেবার পুরানো যত কালি।
এসো হে বৈশাখ, খোলো নববর্ষের দ্বার,
সকলকে ভালো থাকার, ভালো রাখার
সকলকে সমান দাও ভার।
এসো বন্ধু বিষাদ ভুলি, খুশিতে আর হর্ষে,
একসাথে চলি, একসাথে বাঁচি শুভ নববর্ষে।
..............................
সৃজন গোস্বামী
বাবুরবাগ কালিতলা, বর্ধমান
পোস্ট : রাজবাটি, 713104

Comments
Post a Comment