নতুন ভোরের অপেক্ষা
নজমুল ইসলাম খসরু
খরতাপ শেষে প্রগাঢ় প্রশান্তি,
উতলা মনে সুনীল সুবাস
জীর্ণতা মুছে ভাসে পরিচ্ছন্ন অববয়।
ঝলঝলে রোদেলা দুপুর,
তালপুকুরে যুগলবন্দী রাজহংস
দূরে কোথাও ঘুঘু ডাকে থেমে থেমে
বাতাসে বাজে ক্লান্তির সুর।
মিটিমিটি তারা জ্বলে
চাঁদ ছড়িয়ে দেয় স্নিগ্ধ কোমলতা
আকাশ অপেক্ষায় থাকে নতুন ভোরের।
...................................
নজমুল ইসলাম খসরু
লাউয়াই, দক্ষিণ সুরমা, সিলেট

Comments
Post a Comment