নতুন বছর
সোনালী সরকার
দুঃখ বেদনা বাক্সে ভরে
সারা বছরের পুঁজি,
নতুন বছর আসলে পরে
খুশির আলো খুঁজি।
পুরোনো বছর নিচ্ছে বিদায়
নতুন বছর দ্বারে,
কত স্মৃতি মন আঙিনায়
ঘুরছে বারে বারে।
নতুন বছর জীবনে এসো
জানাই আহ্বান,
যদি পারো দিয়ে যেও
একটু সুখের দান।
কান্না গ্লানি মুছে দিয়ে
হও সুখগীতের ভাষা,
বুকের মাঝে অমর থাকুক
শান্তি ও ভালোবাসা।
আঁধার কেটে আসুক আলো
হাসি সবার মুখে,
নতুন বছর কাটুক সবার
অপার শান্তি সুখে।
..............................
সোনালী সরকার
উঃ চব্বিশ পরগনা, ব্যারাকপুর।

Comments
Post a Comment