আমতলা
নীহার জয়ধর
ঝড় আসবে ভাই আম বাগানে
বৈশাখ লেখা মাসের নামে
সিন্দুরে আর হিম সাগরে
দুলছে দারুণ পর্দা জুড়ে।
কেমনে যাব আমতলায়
দাদু বাবার গল্পে কেবল
মাও কিছু বলেছিলেন
ঠাম্মা কেবল গাল পাড়েন।
আমাদেরো নাকি ছিল
পুকুর মাঠ বাড়ির ঢাল
কাঁচা পাকা ঝোপে ঝাড়ে
থাকত পড়ে, গেলেই হাতে।
সে তো এখন ওদেশ বাপু
এদেশে তো তিন কাঠা
জাম জামরুল পেঁপের ঋতু
সেও নিল প্রোমোটার।
বাগান বাড়ির মালিক বাবু
সহরে তার কঠিন বাস
বউল কুষি দুলছে দেখে
গল্পগুলি সত্যি হয়।
ছবি আনে পত্রিকা আর
টিভি দেখায় গোলাপ খাস
রং ওষুধ আর কিলে পাকে
হিমসাগর আর ফজলি আম।
ঝড় আসে আর তার ছেঁড়ে
কারেন্ট গিয়ে ঘুম কাড়ে
সকাল সকাল উঠে বসি
কোথায় গিয়ে কী কুড়াই ?
==================
নীহার জয়ধর
হেল্থ ইনস্টিটিউট রোড
কলকাতা ৭০০০৬৫

Comments
Post a Comment