বাংলা নববর্ষে
সমীর মন্ডল
জীর্ণ পাতার বিদায় যাত্রায়
গাছে গাছে নবীন পাতা
জটিল হিসাবনিকাশ মন্ত্রে
প্রস্তুত নতুন খাতা।
সেজে উঠবে দোকানপাট
সেজে উঠবে ঘরবাড়ি
লক্ষ্মী গনেশের মুখের হাসিতে
দেবালয়ে দেবো পাড়ি।
শুদ্ধ মনে ভক্তি ভরে
নবীন বরন শুরু
ঘরে আমার পা রাখবে
সবার প্রিয় গুরু।
হালকাতা শুরু হবে
মিষ্টি মুখের আসর
বছর জুড়ে সুসম্পর্কের
সৃষ্টি হবে দোসর।
সবার সুখে সুখী হবো
সবার দুঃখে দুঃখী
পয়লা বৈশাখে বাংলা জুড়ে
হাসবে বিধুমখী।
ধর্ম বর্ণ নির্বিশেষে
বাঙালি গাইবে গান
উৎসবে মেলায় ভরে উঠবে
সংস্কৃতিমনস্ক প্রাণ।
..............................
সমীর মন্ডল
শাঁকারীপাড়া, কাঞ্চননগর, পূর্ব বর্ধমান, পিন-৭১৩১০২

Comments
Post a Comment