বাংলা নববর্ষ
আশীষ কুমার চক্রবর্তী
কত স্মৃতিকথা ছবি হয়ে মনে এখনও মনেতে ভাসে
ছেলেবেলার সেই দিনগুলো জানি আসবে না আর ফিরে।
চৈত্র-শেষে গাজনের গানে চড়কের সেই মেলা
অতীত হয়ে ম্লান হয়ে গেছে দেখা তার মেলে না।
সংক্রান্তির রজনী শেষে নতুন প্রভাত এসে
নবদিনমনি জয়টিকা দেয় সবার কপালে এঁকে।
পার্থিব জীবনের অতি সাধারণ অভিজ্ঞতার আড়ালে
অপূর্ব সৌন্দর্য অলৌকিক সত্তা লুকিয়ে সেখানে থাকে।
নববর্ষ আসে বৈশাখে নতুন রূপে সেজে
সে যে দৃষ্টি এড়িয়ে পালিয়ে বেড়ায় দেয় না ধরা সহজে।
নব নব রূপে নবীন বেশে এসো এসো নবীনা
জরা,জীর্ণ,গ্লানি দূর হোক কাটুক মলিনতা।
হিংসা,খুন,রাহাজানি,জাতি ধর্মের বিদ্বেষ
তোমার পরশে বিশ্ব দেখুক জগজ্জননী বেশ।
মানবতা,মনুষ্যত্ব দাও শুভ্র চেতনা
নববর্ষের সুপ্রভাতে এইটুকু প্রার্থনা।
-------------------------------

Comments
Post a Comment