দিনটি আজও
বদ্রীনাথ পাল
আগের দিনে আসতো যখন
নববর্ষের প্রথম দিন,
দিনটা ছিলো সোনায় মোড়া
খুশি মজায় অন্তহীন !
ফুলে মালায় সাজতো বাড়ি
আলপনাতে সদর দ্বার,
ধূপ ধুনো আর সুগন্ধি জল
ছড়াতেন মা বারেবার !
হরেক রকম খাওয়া সেদিন
মাছ মাংস মিষ্টি দই,
পড়তো পাতে আরও রে ভাই
টাটকা ইলিশ পাবদা কই !
বিকেল বেলা হালখাতাটি
সবাই মিলে দাদুর সাথ,
চলে যেতাম ঘোষের দোকান
ফিরতে হতো একটু রাত !
রাত্রি বেলা সেদিন পাড়ায়
হতো যাত্রা কবিগান--
দিনটি আজও চোখে ভাসে
আওয়াজটি পাই পাতলে কান।
......................
বদ্রীনাথ পাল
বাবিরডি, জেলা -পুরুলিয়া।

Comments
Post a Comment