প্রায় ৮৫ বছর বয়সী রামবাবু
তাঁর ছেলে রাজিবকে নববর্ষের
তারিখ জিজ্ঞাসা করলেন ,
রাজীব বলল, নববর্ষ
১৫ই এপ্রিল এ পড়ছে ।
রামবাবু রাজিবকে বললেন যে,
সব কাকারা তাদের
পরিবারসহ ১৫ই এপ্রিল
সন্ধ্যায় আসছে ,
রামবাবু বললেন,
মনে হয় মোট লোকের
সংখ্যা প্রায় পঞ্চাশ হবে,
তিনি রাজীবকে ৫৫ বছরের
বেশি বয়সী ১৫ জনের জন্য
৩০টি চিনি ছাড়া রসগোল্লা,
বাকি ৩৫ জনের জন্য রাজভোগ,
৫০টি সিঙ্গারা এবং ৩৫টি
লবঙ্গলতিকা সেদিন আনতে বললেন।
রাজীব হিসাব করছিল,
৩০টি চিনি ছাড়া
রসগোল্লার জন্য ৭৮০ টাকা,
৩৫টি রাজভোগের
জন্য ১৭৫০ টাকা,
সিঙ্গারাগুলোর জন্য ৫০০ টাকা,
লবঙ্গলতিকাগুলোর
জন্য ৩৫০ টাকা ,
সে বিস্ময়ে বলল,
"ওরে বাবা, এটা প্রায় হবে
মিষ্টির জন্য ৩৩৮০ টাকা "।
নতুন গ্যাস সিলিন্ডারও
এপ্রিলের ১৭ তারিখের
দিকে আসার কথা,
গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা,
মোট ৩৪৪০ টাকা বেশী লাগবে ,
রাজীব সাথে সাথে ব্যাংক
থেকে টাকা তোলার জন্য
৪০০০ টাকার চেক লিখে ফেলল।
---------------------
SUBIR KUMAR BHATTACHARJEE
1 VIP ROAD, KAIKHALI
KOLKATA 700052


Comments
Post a Comment