নতুন বছর
প্রতীক মিত্র
এবারের নতুন বছর নতুন কিছু আনবে।
দাবী-দাওয়া না মিটুক
কিছু সওয়াল করবে।
কোকিলের গানে মুখরিত
প্রোমোটারদের হাত থেকে
বেঁচে থাকা ছোট্ট বাগান।
মনোরম বাসন্তী হাওয়ায়
তরতাজা হয়ে ওঠে
প্রায় বিস্মৃত স্বপ্নগুলো।
মফস্বলের অবশিষ্ট পুকুরে
প্রতিফলিত হয় নীল আকাশে
উড়ন্ত চিল।
হাতেগোনা কিছু দোকানে
চৈত্র সেলের বিজ্ঞাপন
দেখে মনে পড়ে যায়
আসন্ন নববর্ষ,
টের পাই শেকড়ের টান।
ইতিবাচকের হাসি হঠাৎ কেন যে ঠোঁটে ?
কিছু কি তবে পচা-ধসা ভিত নড়বে?
ধীরে ধীরে তাপ বাড়ছে ভোটে।
এবারের নতুন বছর নতুন কিছু আনবে।
দাবী-দাওয়া না মিটুক
কিছু সওয়াল অন্তত করবে।
......................
প্রতীক মিত্র
কোন্নগর, হুগলী

Comments
Post a Comment