প্রজোতি গড়াই
চৈত্র মাসের একাদশীতে মেলা সাজে প্রাঙ্গণ,
বারো রাধা-কৃষ্ণ মূর্তিতে ভরে প্রাণের আঁকণ।
ফুলে রঙে ঝলমল রাজবাড়ির মাঠ,
দোলের আলোয় ভাসে পথ, আনন্দে ভরে চারপাশ।
মেলায় চুরি‑দোকানের হট্টগোল, শিশুদের হাসি,
নাগরদোলা ঘুরে ওঠে আনন্দের ছন্দে ভাসি।
জিলিপি ভাজার মিষ্টি ঘ্রাণ বাতাসে মেশে,
ঢোলের তালে বাজে প্রাণের উৎসব রেশে।
বারো মূর্তি, বারো রূপ, স্বপ্নে ভরা খেলা,
হৃদয়ে ফুটে উঠে চৈত্রের একাদশীর মেলা।
মানুষের মিলন, হাসি আর আলো,
বারোদোলের স্মৃতি হয়ে চিরন্তন রইলো।
----------------
প্রজোতি গড়াই
কৃষ্ণনগর ,নদিয়া ।
পশ্চিমবঙ্গ

Comments
Post a Comment