উৎসব
লালন চাঁদ
ভোরের আকাশ
পাখিদের কিচির মিচির
জানালা খোলা
ঘরে এসে দোল খায় প্রিয় নববর্ষ।
সূর্য ওঠে
বাদাম রঙে ছেয়ে যায় দিন
মন্দিরে শঙ্খধ্বনি
মসজিদে আজান
মুখরিত পাড়া। বাতাস রিমঝিম।
কুলকুল ছন্দে বয়ে চলে আত্রাই
নৌকোয় দোতারার আর্তনাদ
বাউলের কণ্ঠে বাউল
পথভোলা লালন।
বিকেলে দীঘির মেলা
লোকে লোকারণ্য
কতো দোকান কতো বেচাকেনা
রাত নামে
মেলা শেষ হয় না।
পাড়ায় পাড়ায় নববর্ষ
পাড়ায় পাড়ায় নববর্ষের মহা উৎসব।
----------------------------
লালন চাঁদ
গ্রাম + পোস্ট = কুমারগঞ্জ।
জেলা = দক্ষিণ দিনাজপুর।

Comments
Post a Comment