
নতুন ইচ্ছা
অরিজিৎ ঘোষ
কিছু বেহিসাবি স্মৃতি,
কিছু পরে পাওয়া আনন্দ,
কিছু আকাশ ছোঁয়ার গল্প,
আর কিছু এলোমেলো
হয়ে যাওয়া স্বপ্ন-
সবকিছুকে তোমার হাতে তুলে দেবো।
তোমার প্রথম কমলা সূর্যোদয়, কিম্বা
জলপাই বিকেলে যখন তুমি পায়ে পায়ে
এগিয়ে যাবে আগামীর দিকে!
তুমি কি আমার স্মৃতিগুলোর
হিসেব নিকেশ মিলিয়ে দেবে এক লহমায়?
আনন্দ আর গল্পে মিলিয়ে তৈরি করবে
সাতসমুদ্দুরের রূপকথার জগৎ?
আর এলোমেলো স্বপ্নগুলোকে
একটা মস্ত জালে বন্দী করে
আমায় উপহার দেবে আরব্যরজনীর পাতা?
আমি হয়তো তখন অনেক
দূরে কোথাও ঘর বেঁধেছি,
যেখানে জারুলের ডালে
আলো আর ছায়ায় লুকোচুরি খেলে।
যেখানে শালুকের ওপর নাচে
লাল টুকটুকে সদ্য ঘুমভাঙা প্রজাপতি।
যেখানে তুমি হয়তো
আমায় ডাকবে নতুন নামে।
.............................
অরিজিৎ ঘোষ।
'মনসৃজা'
অরবিন্দ পল্লী মেইন রোড।
সারদাপল্লী। 'ডাক' সূচক: ৭১২১২৪
শহর: ভদ্রেশ্বর; জেলা: হুগলী। রাজ্য: পশ্চিমবঙ্গ।
'মনসৃজা'
অরবিন্দ পল্লী মেইন রোড।
সারদাপল্লী। 'ডাক' সূচক: ৭১২১২৪
শহর: ভদ্রেশ্বর; জেলা: হুগলী। রাজ্য: পশ্চিমবঙ্গ।

Comments
Post a Comment