নববর্ষে
সুশান্ত সেন
পুলকিত নয় চিত্ত
আসে দুর্যোগ অতি দুর্ভোগ
উদয়িত হয় নিত্য।
আজ নানা জাতি মাতে রাতারাতি
নিন্দিত এক যুদ্ধে
দিয়ে মিছে দোষ বাড়ে আক্রোশ
সত্যি বনাম মিথ্যে,
ধ্বংসের খেলা এবেলা ওবেলা
সংসার করে ছাড়খার
মৃত্যুর বাঁশি বাজে রাশি রাশি
বেঁচে থেকে হই জেরবার।
ক্ষমতা মত্ত সে উন্মত্ত
লোভে তার জিব লিকলিক
ধুয়ো তোলে যারা বলে ওঠে তারা
সমস্ত চলে ঠিক ঠিক
পাইনাত খুঁজে হলুদে সবুজে
আসবে কীকরে শান্তি !
অরুণ আলোক ভরাবে দ্যুলোক
সমাপ্ত হবে ভ্রান্তি !!
..............................
সুশান্ত সেন
৩২বি শরৎ বোস রোড কলিকাতা ৭০০০২০

Comments
Post a Comment