এসো বৈশাখ …
দীপান্বিতা মিত্র
"এসো হে বৈশাখ, এসো এসো"
আবারও ঘুরেফিরে সেই নতুন বছরের আগমন,আর, নতুনের সমারোহ
আবারও সেই চিরন্তন চেনা সুরের
একই গল্প-গাথা।
নতুন বছরের নতুন কিছু বলার আছে?
দেবার মতো নতুন কিছু আশা-?
নতুন কিছু গল্প শোনাক দেখি
কিংবা নতুন কোনো কাব্য কথা।
সবার যাতে মন ভরে যায় ,
মন বলে আজ ধন্য
বুকে রঙিন স্বপ্ন নিয়ে
আনুক নতুন প্রজন্ম।।
সব ফুটপাথের-ই ঘর হোক আর
মাথার ওপর আকাশ।
পৃথিবী হোক সবুজ-শ্যামল
শান্তির আবাস। ।
"মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা…"
-------------------
Dipanwita Mitra
Bagha Jatin Road. Kolkata-36.

Comments
Post a Comment