Skip to main content

আবার নতুন হোক ।। বিজুরিকা চক্রবর্তী

 প্রচ্ছদ নবপ্রভাত এপ্রিল ২০২৬

আবার নতুন হোক

বিজুরিকা চক্রবর্তী


পুরোনো দিনের ছায়াপথ ধরে
আজকে আবার নতুন হোক,
ভুলে যাক ধরা সঞ্চিত যত
বিগত দিনের দুঃখ-শোক।

নব আশা নিয়ে ভরুক হৃদয়,
নব উৎসাহে বাঁচুক ফের,
তরতাজা যত আকাঙ্ক্ষা সব
দূরে ঠেলে দিক কষ্টদের।

হতাশায় ঢাকা আকুলতাগুলো
ইচ্ছের জোরে জাগুক আজ,
প্রাণ ফিরে পাক ভোরের সূর্য,
মেলে দিক নব বধূর সাজ।

শঙ্খের ধ্বনি, প্রদীপশিখার
উষ্ণতাদের পরশ পাক,
পুরোনো যা কিছু নতুনের বেশে
নতুন সুখের ঘর সাজাক।।

*******************

Dr. Bijurica Chakraborty (M.Sc., Ph.D.)


Dr. Bijurica Chakraborty (M.Sc., Ph.D.) 
Purba Sinthee Bye-Lane, Dum Dum (Maidanpally),Kolkata-700030.

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই