বাংলা নববর্ষ
পার্থপ্রতিম দত্ত
বাংলা নববর্ষ তার নিজস্বতা ও বৈচিত্র্য নিয়ে উজ্জ্বল। ইংরেজি নববর্ষ যেমন জাঁকজমক ও আড়ম্বর এর সাথে পালিত হয়, বাংলা নববর্ষ উপলক্ষে হয়ত তেমন হয় না। কারণ পয়লা জানুয়ারি সারা বিশ্বে উচ্ছাসের সঙ্গে উদযাপিত হয়। তবু বাংলা নববর্ষ, পয়লা বৈশাখ তার স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে সমুজ্জ্বল। সকালে মঙ্গল শোভাযাত্রা, দোকানে দোকানে হালখাতার উদ্বোধন, দুপুরে ভূরিভোজ, নতুন বাঙালী পোশাকে সজ্জিত হওয়া, সন্ধ্যায় নানা অনুষ্ঠানে নববর্ষ কে বরন ও স্মরণ করা, এসবই বাংলা নববর্ষের বৈশিষ্ট্য।
নববর্ষ উপলক্ষে নতুন বই প্রকাশ, পত্রিকা প্রকাশ বিক্রয় মূল্যের উপর বিশেষ ছাড়, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে।
নববর্ষের প্রধান আকর্ষণ জুয়েলারী ও অন্যান্য দোকান থেকে পয়লা বৈশাখের আমন্ত্রণ পত্র পাওয়া। সেখানে গিয়ে মিষ্টি, উপহার ও বাংলা ক্যালেন্ডার গ্রহণ করা।
এখন বেশ কিছু বাঙালী বাঙালীয়ানার ব্যাপারে উদাসীন। তারা সন্তানদের বাংলা মাধ্যমে পড়াতে চান না, ছড়ার বদলে Rhymes শেখান। বাংলা ভাষার প্রতি এই অবহেলা কাম্য নয়। মাতৃভাষা ই মাতৃদুগ্ধের মত মানুষের মানবিক পুষ্টি ঘটায়। অন্যান্য ভাষাকে যোগ্য সম্মান জানিয়ে মাতৃভাষা র মাধ্যমে শিক্ষা দান একটি আকাঙ্ক্ষিত বিষয়।
সকলের সক্রিয় অংশগ্রহণে বাংলা নববর্ষ তার মর্যাদা রক্ষা করতে পারবে এই শুভকামনা জানাই।
________
পার্থপ্রতিম দত্ত
বালিয়া, গড়িয়া
৭০০০৮৪

Comments
Post a Comment