কয়েকটি কবিতা ।। মেশকাতুন নাহার কেমন আছো বাংলাদেশ? কেমন আছো বাংলাদেশ? ঘামে ভেজা মাঠের ধুলো মাখা মুখে, আজও কি লুকিয়ে থাকে স্বপ্নের হাসি? নাকি হিসাবের খাতায় চাপা পড়ে দীর্ঘশ্বাসের ফাঁসি? কেমন আছো বাংলাদেশ? উন্নয়নের আলো জ্বলে কোণে কোণে রাজপথে, কিন্তু গলির অন্ধকারে দারিদ্রতার অভিশাপ, আকাশ ছোঁয়া ভবনের ছায়ায় ক্ষুধা দাঁড়িয়ে থাকে চুপচাপ। কেমন আছো বাংলাদেশ? তোমার সন্তানেরা আজ প্রশ্ন করে— ন্যায় কি কেবল বইয়ের পাতায়? মানবতা কি পোস্টারের ভাষা? আর স্বাধীনতা— সে কি এখনো সাহসের উচ্চারণ? কেমন আছো বাংলাদেশ? মা আজও নিরাপত্তা খোঁজে সন্তানের জন্য, বোন আজও হাঁটে চোখে শঙ্কার ছায়া নিয়ে। তবু অবাক লাগে— এই দেশেই আবার প্রতিবাদ জন্ম নেয়, আশার গান জাগে। কেমন আছো বাংলাদেশ? তোমার তরুণেরা স্বপ্ন বুনে অনিশ্চিত ভবিষ্যতের তাঁতে। কেউ দেশ গড়ার কথা ভাবে, কেউ দেশ ছাড়ার টিকিট। চুয়ান্ন বছর বয়সে এই বুঝি তোমার সার্টিফিকেট? কেমন আছো বাংলাদেশ? তোমার ইতিহাস আজও বলে— তুমি মাথা নত করো না। রক্তের দামে কেনা পতাকা আজও শেখায় অন্যায়ের সামনে দাঁড়াতে। শোনো বাংলাদেশ, আমরা এখনো আছি— প্রশ্ন নিয়ে, প্রতিবাদ নিয়ে, ভালোবাসা নিয়ে। আ...
Comments
Post a Comment