আজ পয়লা বোশেখ
গোবিন্দ সাহা
সাঁওতাল পরগণার লু বাতাস
দাঁড়িয়েছে লাল মাটির রাস্তায়।
বোরো ধানের সবুজ ক্ষেতে
আদর সোহাগে বলছে- শুভ নববর্ষ।
হ্যাপি নিউ ইয়ার লেখা রাস্তার মোড়ে
আজ মিষ্টির দোকানে ভিড়।
আজ পয়লা বোশেখ আমারা বাঙালী।
কবে কোন দিন আষাঢ় না শ্রাবণ
জানতে চেয়ে লজ্জা দিও না।
বাংলা মাসের এ পঙ্গুতার দায়
মাথায় নিয়ে আমরা বাঁচি বাঙালী হয়ে।
বাংলা নববর্ষ আসে আমার হৃদয় ছুঁয়ে।
দোতারার সুরে আমি হারিয়ে যাই পল্লী পথে...
...............................
গোবিন্দ সাহা
সিউড়ি বীরভূম পশ্চিমবঙ্গ

Comments
Post a Comment