নববর্ষ
অনুপম সিংহ
রোদ ঝলমলে আকাশে
হঠাৎ আঁধার,
গর্জনে-বর্ষণে আগমন বার্তা
কালবৈশাখী ঝড়।
মাঠেতে বোরো ধান
আম,লিচু, জামরুলের খেলা,
খাতাতে সিঁদুর ছাপ
স্বস্তিক চিহ্নে বরণডালা।
হাতে মিষ্টি,পড়নে বাঙালীয়ানা
নিমন্ত্রণ রক্ষায় মনেতে হর্ষ।
বন্ধু মাঝে হাসি-ঠাট্টা
বাঙালি মাতবে, এসেছে নববর্ষ।।
............................
Anupam Singha
Vill - khairamary
P.o+p.s- Bongaon
Pin -743235

Comments
Post a Comment