Skip to main content

Posts

মিস্টার ব্যানার্জী || আরজু মুন জারিন

মিস্টার ব্যানার্জী   আরজু মুন জারিন অধ্যায়ঃ এক মিস্টার ব্যানার্জীর সাথে প্রথম দেখা আমার বিশতম জন্মবার্ষিকীতে। উনি তখন চল্লিশ পেরোনো মধ্যবয়সী যুবক। প্রথমে আর সবার মত আমার ও দৃষ্টি আকর্ষণ করে নিয়েছিলেন। অস্বাভাবিক ফ্যাকাশে গায়ের রঙ আর তার সাথে রুক্ষ ব্যবহার। উনি হলেন আমার সবচেয়ে প্রিয় সখী শাবজান এর অভিভাবক। এখন ও বের করতে পারিনি উনি কি শাবজান এর বায়োলজিক্যাল ফাদার কিনা! শাবজান এর মাকে দেখিনি ওদিন। শুনেছি শাবজানদের প্রচুর টাকা পয়সা। ওর বাবা নাকি অনেক জাহাজ এর মালিক। এ সওদাগরী ব্যাবসা তাদের পৈতৃক। বাপ দাদার আমলে পাওয়া। আমরা চোখ বড় করে ওকে দেখতাম যখন ওদের গাড়ী ওকে কলেজে পৌছে দিত। আমার বাবা যখন নিত্যদিনের রেশন জোগাতে হিমশিম খেতেন সেখানে শাবজান এর বাবা নিত্যনতুন গাড়ীর মডেল বদলাতেন। আজ ওকে রোলস রয়েস এ দেখি, তো কাল দেখি মার্সিডিজ, তো পরের দিন সিবিক হোন্ডা। গাড়ীর নাম ও ওর থেকে শেখা। আমার বাবা তখন কাজ করে সরকারী এক দপ্তরে জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট হিসাবে। আমাদের আট সদস্যের পরিবার কে কলুর বলদের মত বাবা একাই টানছিলেন। আমরা সব ভাইবোন তখন পড়ালেখায়। পরে অবশ্যই ভাই হাল ধরেছিলে...

দুটি কবিতা ।। জয়শ্রী দাস

দুটি কবিতা ।। জয়শ্রী দাস ১. ভালোবাসা, যেভাবে থাকে   ভালোবাসা সব সময় হাত ধরাধরি করে হাঁটে না। কখনও সে বসে থাকে পাশের চেয়ারে—কথা না বলেও উপস্থিত। ভালোবাসা মানে প্রতিদিন জিজ্ঞেস করা নয়, অনেক সময় মানে—জানলেও না-জানার ভান করে থাকা। সে খুব নাটকীয় নয়। সে জানে কখন চুপ করতে হয়, কখন এক কাপ চা যথেষ্ট হয়ে যায়একটা বড় বাক্যের বদলে। ভালোবাসা আসলে অভ্যাস নয়, আবার হঠাৎ করেও আসে না। সে ধীরে ধীরে তৈরি হয়—একই মানুষের পাশে বারবার ক্লান্ত হতে হতে। আর যখন সে চলে যায়, কোনও দরজা শব্দ করে বন্ধ হয় না। শুধু ঘরটা একটু বেশি খালি লাগে।   ২. মাতৃভাষা   মাতৃভাষা শেখানো হয় না, সে ঢুকে পড়ে—ঘুমের আগে শোনা গল্পে, রাগের সময় বলা প্রথম শব্দে। এই ভাষায় ডাক দিলে মা ঘুরে তাকান, এই ভাষায় কাঁদলে সান্ত্বনা ঠিক খুঁজে পায়। আমরা বড় হয়ে অন্য ভাষায় কাজ শিখি, স্বপ্ন দেখি, দরদাম করি। কিন্তু ভেঙে পড়লে মাতৃভাষাই আগে এসে বসে পাশে। সে ভাষা ভুলে যাওয়া যায় না, শুধু অবহেলায় ঢেকে রাখা যায়। তবু কোনও একদিন—কোনও গানের লাইনে,কোনও পুরনো শব্দে—সে হঠাৎ ফিরে আসে। মাতৃভাষা আসলে বাড়ির মতো—...

কড়ানাড়া ।। মলয় সরকার

  কড়ানাড়া মলয় সরকার   আমি অপেক্ষায় থাকি  সুদীর্ঘ দিন মাসের হিসাবের কাল কেটে যায় অপেক্ষায় থাকি কড়া নাড়ার– হয়ত কখনও কেউ আঁচল পেতে বসবে ফসল ভরা মাঠে উড়িয়ে দেবে শ্বেত কপোতের দল সাগরবেলার বালিতে আঁচড়ের দাগ পড়ে সমুদ্র-আস্তরণের সংক্ষুব্ধ স্বননে একের পর এক দিগন্ত থেকে দিগন্তে ছুটে যায় দিনরাত্রির কথামালা নক্ষত্রে নক্ষত্রে চলে বার্তালাপ অপেক্ষায় থাকি কেউ কি কড়া নাড়ল! বুকের ভিতরে বাজে উদ্বেগের ঘন্টা কান পেতে শুনি নিঃশব্দ ফিসফাস পরিযায়ী পাখীরা ফিরে আসে জিজ্ঞাসা চিহ্ন মুখে করে কেউ কি কড়া নাড়ল!   ..................   Malay Sarkar H C Dutta Road  Kolkata-700115   

অদেখা চিঠির নদী ।। দেবব্রত মণ্ডল

অদেখা চিঠির নদী দেবব্রত মণ্ডল  তোমার নামে লিখেছিলাম একশো চিঠি, কিন্তু পাঠাইনি একটাও— কারণ জানতাম, পৌঁছালে ফিরে আসবে না আমার কাছে আমার ব্যথারা। প্রতিটি অক্ষরে ছিল জমে থাকা কান্না, প্রতিটি লাইনে ছিল নিঃশব্দ অপেক্ষা। রাত্রি জেগে জেগে আমি শব্দের মধ্যে লুকিয়ে রাখতাম তোমার মুখ, যেন ভোর এলে আলো এসে কেড়ে নিতে না পারে তোমাকে। তুমি জানো না, তোমার নাম উচ্চারণ করলে আমার বুকের ভিতর একটা সমুদ্র ভেঙে পড়ে। আমি সাঁতার জানি না, তবু ডুবে ডুবে বাঁচি— এই ভেবে যে, কোনো এক তলায় তুমি অপেক্ষা করছো আমার জন্য। ============== দেবব্রত মণ্ডল Kurumgram, Nalhati, Birbhum-731242, West Bengal

অপূর্ণতা ।। ​সুখেন সিনহা

অপূর্ণতা ​সুখেন সিনহা ​ নীল আর অবন্তীর প্রেমটা ছিল ঠিক যেন কোনো অসম্পূর্ণ ক্যানভাস। নীল পেশায় শিল্পী, কিন্তু তার নিজের জীবনের সবটুকু রঙ যেন সে অবন্তীর হাসিতে খুঁজে পেত। অবন্তীর একটা অদ্ভুত অভ্যাস ছিল—সে কখনো নীলের আঁকা ছবিগুলো শেষ করতে দিত না। একটু বাকি থাকতেই তুলি কেড়ে নিয়ে বলত, সবটুকু পূর্ণ হয়ে গেলে তো গল্পটাই শেষ হয়ে যায়, নীল। অপূর্ণতা আছে বলেই তো মানুষ আবার ফিরে আসার ইচ্ছেটুকু বাঁচিয়ে রাখে। ​নীল দেখত, অবন্তী যেন সেই শরতের মেঘ, যা বৃষ্টি হয়ে ঝরার আগেই মিলিয়ে যেতে চায়। তাদের প্রেমটা ছিল অনেকটা ভোর হওয়ার ঠিক আগের সেই ধূসর মুহূর্তটার মতো, যেখানে আলো আসার প্রতীক্ষা থাকে, কিন্তু অন্ধকারের মায়া তখনও কাটেনি। নীল বুঝত না, অবন্তী আসলে কোনো এক না-লেখা কবিতার সেই শেষ শব্দটা, যা ছাড়া পুরো কবিতাটাই অর্থহীন অথচ যার অনুপস্থিতিই কবিতাটাকে একটা চিরন্তন হাহাকারে পরিণত করে। সে ছিল সেই অসমাপ্ত সুর, যা কানে এসে থামলে বুকের ভেতরটা চিনচিন করে ওঠে, যেন কোনো এক বিশাল মরুভূমির ঠিক মাঝখানে এসে তৃষ্ণার্ত পথিক দেখল তার জলের পাত্রটা ফুটো হয়ে গেছে। ​বছর দুয়েক আগে অবন্তীর ক্যান্সার ধরা প...

জুলি এবং আমি ।। মাখনলাল প্রধান

প্রেমের গল্প জুলি এবং আমি মাখনলাল প্রধান বাবার শেষকৃত্যের পরের দিন সকাল ৯টার সময় ডগ ক্সোয়াডের পরামর্শে আমি জুলির মৃত্যুর অ্যাপয়েন্টমেন্ট বুক করেছিলাম। ভাবছিলাম—মৃত মানুষের জিনিসপত্র যেমন গুছিয়ে রাখা হয়, তেমনই একটি জীবন্ত স্মৃতিকেও গুছিয়ে ফেল। বাবা চলে গেছেন । অতীতকে অযথা বাড়াবাড়ি করতে দেওয়া ঠিক হবে না। কিন্তু জুলি —ধূসর-সাদা হাস্কি, যার চোখে এমন এক নীরবতা, যেন সে পৃথিবীর সব শোকের ভাষা জানে, শুধু উচ্চারণ করে না। বসে আছে মানে স্মৃতিচারণ করছে , এমন একটা দৃশ্য আমি বরাবর সহ্য করতে প্রস্তুত ছিলাম না। আমি বিশ্বাস করতাম, ও কেবল একটা কুকুর। কিন্তু সেই বিশ্বাসটা ভাঙতে শুরু করল যেদিন ও আমাকে প্রথম টেনে নিয়ে গেল। সকালে গলায় দড়ি পরাতে গিয়ে দেখলাম, ওর কলার থেকে ঝুলছে একটা চামড়ার থলি। রোদে বিবর্ণ, হাতে সেলাই করা। ওটা যেন আমার দিকে তাকিয়ে ছিল। “চল,” আমি বললাম। “শেষবারের মতো।” বাড়ির বাইরে পা রাখতেই জুলি থেমে আকাশের দিকে তাকাল। সেই মুহূর্তে অদ্ভুত একটা ব্যাপার ঘটল—সূর্যের আলো যেন সামান্য নেমে এসে ওর পিঠে বসে পড়ল। আমি শপথ করে বলতে পারি, আলোটা স্থির হয়ে ছিল। ও আমাকে টানেনি। পথ দেখিয়ে...

প্রেমের আরেক নাম ।। সুমিত মোদক

  প্রেমের আরেক নাম  সুমিত মোদক  বসন্ত আসে, পরব আসে, প্রেম আসে  হৃদয়ে হৃদয়ে… কেবল ফিরে আসে না  দিনের আলোতে-ই নিখোঁজ হয়ে যাওয়া  আবেগী প্রেমিকা; দিনের পর দিন খুঁজেছে গোটা পরিবার, একটা সমাজ, একটা যুগসন্ধি; যে সভ্যতায় মেয়েরা চিনতে পারে না নিজেদের অবস্থান, সেখানে প্রেমের বাণী অলিক গল্প-কথা; তবুও বসন্ত বাতাসে উড়ে প্রজাপতি, চেনা ফুলের ঘ্রাণ, বসন্ত রাগ; যারা সেদিন প্রীতির রূপকথা শুনিয়ে ছিল, আজ তাদের বাড়ির মেয়েরা অসহায়  অসুস্থ সময়ে, অমাবস্যায়; রেখে যায় কেবল  মহাশূন্য মহাকাশ; বসন্ত আসে, উৎসব আসে, প্রেম আসে  আরশি নগরে, শ্মশান ভূমিতে; সে কারণে এ রঙ্গে  এ বঙ্গে  নিজস্ব স্বত্বার বলি প্রদত্ত আর্য সুন্দরী; তাই, প্রেমের আরেক নাম পরিচয় গোপন ।

হৃদয় ঘটিত ।। চঞ্চল পাণ্ডে

হৃদয় ঘটিত চঞ্চল পাণ্ডে প্রেমে পড়া আর গর্তে পড়া দুটোর মধ্যে আমার মনে হয় না মৌলিক পার্থক্য আছে। গর্তে পড়লে হাড়গোড় ভাঙে আর প্রেমে পড়লে ভাঙে মন। আর দুই ভাঙনেই মানুষ কমবেশি সিমপ্যাথি দেখায়।​  আমার প্রথম প্রেমিকা ছিলো পাশের পাড়ার টুনি তখন আমি ক্লাস নাইনের ছাত্র। আর টুনি সপ্তম শ্রেণীর ছাত্রী টুনি দেখতে কেমন ছিলো সেটা এখন আর মনে নেই তবে তার বাবার সাইজটা বেশ মনে আছে। লম্বায় ছয় ফুট চওড়ায় প্রায় সাড়ে তিন ফুট। দশাশই চেহারা। টুনিকে লেখা আমার প্রথম প্রেমপত্র তার হাতে পড়ায় টুনি কে তার বাবার কান মলা খেতে হয়েছিলো। সে খবর বন্ধু মারফৎ পাবার পর আমার প্রথম প্রেমের সেখানেই ইতি। ​তারপর কলেজে পড়ার সময় সহপাঠিনী সুন্দরী তন্বী পাপিয়াকে প্রপোজ করে বসলাম।পাপিয়া আমায় জিজ্ঞেস করলো তুমি কি আমায় সারা জীবন খাওয়াতে পারবে আমি বীরদর্পে বললাম অবশ্যই প্রয়োজনে নিজের রক্ত জল করে তোমায় খাওয়াবো পাপিয়া হাসিমুখে জবাব দিলো বেশ আমি রাজি।​ তারপর একদিন তার সঙ্গে তুমুল ঝগড়া হয়েছিলো কারণ নতুন শাড়ি পরে তাকে কেমন দেখাছে তার এই প্রশ্নের উত্তরে বলেছিলাম নাইস। তার কথা হলো নাইস কেন বলবো কেন গর্জাস অসাম এক্সসেলেন্ট বা নিদেনপক্ষে ঝাক্কা...

তোমার জন্য ।। বনশ্রী চক্রবর্তী

তোমার জন্য  বনশ্রী চক্রবর্তী তোমার জন্য কৃষ্ণচূড়া, তোমার জন্য রোদ আকাশ,  তোমার জন্য চিলেকোঠায় স্বপ্ন সাজাই বারোমাস।  চুপি চুপি অ্যালবামের একটা ছবি কতবার! দেখতে থাকা, তবু আবার, মন সে তো দূর্ণিবার।  দীঘির জলে পা ডুবোনো, আমের বউল পাগল করা   শূন্য বনে এখন কেবল একলা ডাহুক, ঘোরাফেরা। হঠাৎ যেন কৃষ্ণচূড়া রঙে ছোপায় স্মৃতির খেয়াল,  জানলায় আকাশখানা, ভেঙে দেয় নিরেট দেয়াল। বুকের ভিতর আলোর পাখি কে বাঁধে তার সীমানা! ইঙ্গিতে তার তুফান সাগর,ভালবাসা হার না মানা ।। ============== বনশ্রী চক্রবর্তী বেহালা কলকাতা

কল্পপ্রেম ।। প্রদীপ সেন

  কল্পপ্রেম প্রদীপ সেন মিথ্যে বলব না মনে মনে তোমাকেই চেয়েছিলাম। প্রত্যাখ্যানের ভয়ে জুগুপ্সা লুকিয়ে রেখেছি বুকে। মনোরাজ্যে আমিই সার্বভৌম নরপতি। যখন তখন দিগ্বিজয়ে বের হই কল্পনায় 'ঘোড়সওয়ার হয়ে তোমাকে জয় করি। এই অতীন্দ্রিয় প্রেমে হারানোর যে কিছু নেই। যে সাম্রাজ্য গড়ে তুলেছি কল্পনায় তুমি সেই চিরস্থায়ী সাম্রাজ্যের সম্রাজ্ঞী এ সাম্রাজ্য অনশ্বর। চাইলেও আমাকে সিংহাসনচ্যুত করে কার সাধ্য? ..........................   Pradip Sen Village - Ashrampara P.O. Amtali Agartala, Tripura Pin- 799130

বেনারসিটা শুধুই তোর জন্য ।। সৈকত প্রসাদ রায়

বেনারসিটা শুধুই তোর জন্য  সৈকত প্রসাদ রায়  জানালা দিয়ে ভোরের আলো এসে পড়েছে শৌনকের মুখে। কিন্তু তার চোখে ঘুম নেই,স্বপ্নটা এখনও যেন বুকের ভেতর কাঁপছে। সে উঠে দাঁড়িয়ে জানালার পাশে এসে দাঁড়াল। বাইরে শীতের সকাল, কুয়াশার চাদরে ঢাকা শহর। কিন্তু শৌনকের চোখে ভাসছে শুধু সেই লাল বেনারসি, সেই জলভরা চোখ। শৌনক চোখ বন্ধ করল। মনে পড়ল সেই দিনটা। তিন বছর আগে, ১৪ই ফেব্রুয়ারি, সকালবেলা ফোন করেছিল সোনিয়া,গলায় উচ্ছ্বাস। "শৌনক! আজ কী দিন জানিস?" "ভ্যালেন্টাইন্স ডে। আর আমাদের বিয়ের শপিং এর দিন!" শৌনক হেসেছিল। "ঠিক! দশটায় রেডি থাকবি। আমরা নিউ মার্কেট যাব। আমার বেনারসি শাড়ি দেখতে হবে, তোর শেরওয়ানি, আর..." "আর তোর অসংখ্য শপিংয়ের লিস্ট!" শৌনক হাসতে হাসতে বলেছিল। "হ্যাঁ! আর মা বলেছে লাল বেনারসি নিতে। ট্র্যাডিশনাল। তুই কী বলিস?" "তুই যেটা পরবি, সেটাই সবচেয়ে সুন্দর হবে সোনিয়া।" ফোনের ওপাশ থেকে সোনিয়ার খিলখিল হাসি ভেসে এসেছিল - " আচ্ছা, দশটায় আমার বাড়ির সামনে, দেরি করবি না কিন্তু!" শৌনক ঠিক সাড়ে নয়টায় পৌঁছে গিয়েছিল সোনিয়ার ...

তিনটি কবিতা ।। স্নেহা ঘণ্টেশ্বরী

১৪ই ফেব্রুয়ারি: আত্মার সেই শাশ্বত বিরহ-মিলনের স্মরণে     স্নেহা ঘণ্টেশ্বরী চৌদ্দই ফেব্রুয়ারি আজ লৌকিক উৎসবে মত্ত, পণ্য-প্রেমের উল্লাসে, অথচ মহাকাল থমকে আছে বৃন্দাবনের সেই নিভৃত দীর্ঘশ্বাসে। যেখানে কৃষ্ণ নিছক কোনো নাম নয়, এক অসীম শূন্যতার হাহাকার, আর রাধা—সেই শূন্যতাকে পূর্ণ করা এক অবিনশ্বর অঙ্গীকার। রাধা তো দেহাতীত এক চেতনার নাম, ত্যাগের চরম শিখরে যার স্থিতি, যিনি জানতেন, মিলন মানেই সমাপ্তি, আর বিরহেই অমর হয় গীতি। আজকের যুগে 'পাওয়া' মানেই যখন প্রেমের একমাত্র সংজ্ঞা ও মান, রাধা তখন অপ্রাপ্তির দহনে শোধিত করেন তাঁর হৃদয়ের অমল প্রাণ। অধরা কালাচাঁদ অগম্য সুদূর—সে যে মহাবিশ্বের সেই বাঁশির সুর, রাধিকা সেই তৃষিত চেতনা, যার নিত্য অভিসার দহন-মধুর। বাস্তবতা এখানে বড় রুক্ষ, যেখানে শরীরী মোহকেই ভাবি ভালোবাসা, অথচ নিরাকার সেই প্রেমের কাছে তুচ্ছ সকল পার্থিব যাওয়া-আসা। কেন তবে এই না-পাওয়ার হাহাকার? কেন এই বিচ্ছেদের কালজয়ী গান? কারণ, অপ্রাপ্তিই তো আত্মার তৃষ্ণা বাড়ায়, ত্যাগে আসে দিব্য জ্ঞান। রাধা আর কৃষ্ণ—দুটি তনু, এক প্রাণ; মাঝে ব্যবধান শুধু এক জন্মের, এই বিচ্ছেদই তো প্রমাণ দেয়, প্রেম কোনো দা...

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৯৬তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩২ ফেব্রুয়ারি ২০২৬ ।। প্রথম পর্ব : 'প্রেম' বিষয়ক লেখাগুচ্ছ

সূচিপত্র   গদ্য-গল্প-কবিতা প্রেম বিষয়ক কবিতা ।। উত্তম চৌধুরী   উদভ্রান্ত আমি ।। জয়িতা চট্টোপাধ্যায় গুচ্ছকবিতা || অভিজিৎ হালদার   প্রেম: মানুষের অন্তরে জ্বলে থাকা অনন্ত আলোর নাম ।। আদিল হোসেন মাহি অসমাপ্ত ভালোবাসা ✍️ শিবাশিস মুখার্জী অসমাপ্ত শ্রুতি ।। জয় মণ্ডল রম্যরচনা ।। ভালোবাসা প্রাইভেট লিমিটেড ।। অভীক চন্দ্র প্রেমিক-জন্ম ।। নবনীতা সরকার সুব্রতাসম্ভব, সহজ গান ।। অর্ণব সামন্ত যৌবনের বিগত ঋণ ।। শম্পা সামন্ত দেখা ।। রাজশ্রী দে খেলাঘর ।। অদিতি চ্যাটার্জি ক্ষণস্থায়ী ।। শ্যামল হুদাতী মন ।। লালন চাঁদ আনমনে ।। সন্দীপ গাঙ্গুলী রজনীর গন্ধে ভেজা রাত ।। কৃষ্ণনীল মিস্টার ব্যানার্জী || আরজু মুন জারিন দুটি কবিতা ।। জয়শ্রী দাস কড়ানাড়া ।। মলয় সরকার অদেখা চিঠির নদী ।। দেবব্রত মণ্ডল অপূর্ণতা ।। ​সুখেন সিনহা জুলি এবং আমি ।। মাখনলাল প্রধান প্রেমের আরেক নাম ।। সুমিত মোদক হৃদয় ঘটিত ।। চঞ্চল পাণ্ডে তোমার জন্য ।। বনশ্রী চক্রবর্তী কল্পপ্রেম ।। প্রদীপ সেন বেনারসিটা শুধুই তোর জন্য ।। সৈকত প্রসাদ রায় তিনটি কবিতা ।। স্নেহা ঘণ্টেশ্বরী ...

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৯৫তম সংখ্যা ।। মাঘ ১৪৩২ জানুয়ারি ২০২৬

সূচিপত্র   রঙ-চোর ও ধূসর পৃথিবী ।। জয় মণ্ডল বেলা তার (Béla Tarr) ও তাঁর চলচ্চিত্রের দর্শন ।। উৎপল সরকার রবীন্দ্রনাথের গান—একটি ব্যক্তিগত অনুভব ও বিশ্লেষণ ।। ভুবনেশ্বর মণ্ডল জন্মশতবর্ষে ভুপেন হাজারিকা ।। হিমাদ্রী শেখর দাস ক্লান্তশ্বাস ।। দীপালি ভট্টাচার্য প্রতীক্ষা ।। মেখলা ঘোষদস্তিদার দুটি কবিতা ।। জয়িতা চট্টোপাধ্যায়  অক্ষরের আগুন ।। শম্পা সামন্ত বনসাই জীবনের অদৃশ্য শোকগাথা ।। মেশকাতুন নাহার এক কৃপণ কৃষকের কিসসা ।। ভাষান্তর : চন্দন মিত্র কাজ এখনও বাকি ।। সৈকত প্রসাদ রায় পালা বদল ।। অদিতি চ্যাটার্জি দুটি কবিতা ।। শামীম নওরোজ ঝুমুরের ঝঙ্কার ।। কল্যাণ কুমার শাণ্ডিল্য রঙিন বৃষ্টির ফেরিওয়ালা ।। সঙ্গীতা মহাপাত্র জেগে ওঠে ।। সুমিত মোদক ভালো থাক ।। জয়শ্রী ব্যানার্জি আধ ডজন ছড়া ।। স্বপনকুমার পাহাড়ী ঘাসের ডগায় হীরক কণা ।। বদরুল বোরহান পণ্ডশ্রম ।। লালন চাঁদ সে আমার ছোট বোন ।। সঙ্ঘমিত্রা দাস ভঙ্গুর ।। তূয়া নূর নৈকট্য ।। রহিত ঘোষাল অতিপ্রাকৃত ।। শাহ মতিন টিপু বাঙালি মানসে পৌষ সংক্রান্তি ।। পাভেল আমান ভাগের বাবা ।। দীনেশ সরকার বিরতিবিহীন অন্ধকারে ডুবে যাচ্ছে পরিযায়ী জীবন ।। শেখ আব্...

কবিতা ।। অন্ধমনে ।। সায়নী আচার্য্য

 অন্ধমনে  সায়নী আচার্য্য পথচলার প্রতিক্ষণে ধাওয়া করেছে বিপদ। জেতার জন্যে উন্মাদ হয়ে ভাঙতে চাইছে গরাদ। অন্ধমনে বদ্ধ ঘরে একলা বসে ভাবে। ভাগ্য কেন দুঃখ দেয়? বাঁচিয়ে রাখে ভবে। প্রবল তার মনের জোর, মানে না কোনো বারণ। মানে না কোনো বঞ্চনা, লড়বে আমরণ। ভাগ্য শুধু সুযোগ আনে, মনকে করে শক্ত। পায়ের বেড়ী ভেঙে দিয়ে বেরিয়ে আসে ভক্ত। অন্ধ কেবল সাহায্য চায় , পারে না কোনো কাজ। এমনভাবে ছোটো করা বন্ধ করো আজ। ===================       সায়নী আচার্য্য     ইলিয়াস রোড, আগর পাড়া                 কোলকাতা-৭০০০৫৮

কবিতাঃ চন্দন ঘোষ

এক টুকরো রুটি বস্তির রাস্তায় একটা বৃদ্ধ মানুষ সারাদিন বসে আছে। উত্তরে দেখে দক্ষিনে দেখে বহুদূর কেউ একটুকরো রুটি দিয়েযায় পাছে। চক্ষু কোটোরা গত শরীর মাস হীন, হাড় মাত্র। হয়তো স্বাধিনতা আন্দোলনের বিপ্লবী! হয়তো কলেজের আদর্শ ছাত্র। হয়তো ব্রিটিশ গোরা ঝাঁপিয়ে পড়েছিল  তার ছোট্টো ঝুঁপরির উপর। সে বাধা দিয়েছিল প্রতীবাদী হাতে। হয়তো পঙ্গু হয়েছিল সেই রাতে। আমি এক প্রশ্ন তুলেছিলাম, কেমনে হইল এ অবস্থা? বাক সরেনা মুখে সরকার কেন করেনা কোনো ব্যাবস্থা?? শরীর বস্ত্রহীন এই রাতে। নিম্নাঙ্গে একটা নোংগরা ধুতি। কী জানি কত দিন খায়নি? কত দিন দেখেনি এক টুকরো রুটি! রাজধানী শহরের আকাশটা দেখছে। দেখছে নেতা মন্ত্রী গন। হাইরে কেউতো তারে উঠিয়ে তোলেনি। দেখেনি কোনো কোমল মন। আজ ভারতবর্ষ উন্নতশীল রাষ্ট্র!   কথাটা অতীব মিথ্যা মাটি। এমন কতযে মানুষ ক্ষুদার্থ, দেখেনা এক টুকরো রুটি। নতুন মন্ত্রী, নতুন রাষ্ট্রপতি সবাই আসে সবার হয় আবর্তন। হাইরে পিছিয়ে পড়া মানুষ গুলো! তাদের হয়না কোনো পরিবর্তন। আজ 71 বছর আজাদ হয়েও  বোধহয় যে...

কবিতা ।। অনিশ্চয়তা ।। মোঃ আব্দুল রহমান

অনিশ্চয়তা  মোঃ আব্দুল রহমান  নিশ্চিত শব্দেরা অনিশ্চয়তার  কবিতা আঁকে  বারে বারে ডাকে  হৃদে জপে  ফের ব্যর্থ হতে হতে বিলীন শূন্যে চিতায় অবয়ব যেভাবে  ছাই হয়ে নিস্তব্ধতায়  মিশে যায় হঠাৎ  আমিও বিলীন হচ্ছি অন্ধকারে  নির্জনে কবিতার দুয়ারে  অজানার সুরে  একাকী শব্দ কবিতা আমি  অদ্ভুত মিল! আঁধারে পুড়ে চলেছে আমার কবিতার চিতা  কেউ খোঁজ পাইনি তবুও কবিতা আমায় বড় ভালবাসে  আমিও তাকেই ভালবাসি এখন দুজনেই পুড়ি অনিশ্চয়তা আর উন্মত্ততার আগুনে! ============ মোঃ আব্দুল রহমান বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ  ভারত, পিনকোড- ৭৪২১৬৫

বেনারসিটা শুধুই তোর জন্য ।। সৈকত প্রসাদ রায়

বেনারসিটা শুধুই তোর জন্য  সৈকত প্রসাদ রায়  জানালা দিয়ে ভোরের আলো এসে পড়েছে শৌনকের মুখে। কিন্তু তার চোখে ঘুম নেই,স্বপ্নটা এখনও যেন বুকের ভেতর কাঁপছে। সে উঠে দাঁড়িয়ে জানালার পাশে এসে দাঁড়াল। বাইরে শীতের সকাল, কুয়াশার চাদরে ঢাকা শহর। কিন্তু শৌনকের চোখে ভাসছে শুধু সেই লাল বেনারসি, সেই জলভরা চোখ। শৌনক চোখ বন্ধ করল। মনে পড়ল সেই দিনটা। তিন বছর আগে, ১৪ই ফেব্রুয়ারি, সকালবেলা ফোন করেছিল সোনিয়া,গলায় উচ্ছ্বাস। "শৌনক! আজ কী দিন জানিস?" "ভ্যালেন্টাইন্স ডে। আর আমাদের বিয়ের শপিং এর দিন!" শৌনক হেসেছিল। "ঠিক! দশটায় রেডি থাকবি। আমরা নিউ মার্কেট যাব। আমার বেনারসি শাড়ি দেখতে হবে, তোর শেরওয়ানি, আর..." "আর তোর অসংখ্য শপিংয়ের লিস্ট!" শৌনক হাসতে হাসতে বলেছিল। "হ্যাঁ! আর মা বলেছে লাল বেনারসি নিতে। ট্র্যাডিশনাল। তুই কী বলিস?" "তুই যেটা পরবি, সেটাই সবচেয়ে সুন্দর হবে সোনিয়া।" ফোনের ওপাশ থেকে সোনিয়ার খিলখিল হাসি ভেসে এসেছিল - " আচ্ছা, দশটায় আমার বাড়ির সামনে, দেরি করবি না কিন্তু!" শৌনক ঠিক সাড়ে নয়টায় পৌঁছে গিয়েছিল সোনিয়ার ...

কবিতা ।। জীবনের গন্ধ ।। চন্দন দাশগুপ্ত

জীবনের গন্ধ চন্দন দাশগুপ্ত  শব্দের শরীরে পাই জীবনের গন্ধ, খোলা জানালার বাইরে ঘুমোয় তারা ভরা রাত, আসল আর নকলের পার্থক্য ঘুচে যায়, দরবাড়ি কানাড়ায় ক্লান্ত সেতার বেজে যায়, তবু.......তবু শেষ হয় না কখনো, কিছু কিছু নেতাদের ক্ষমতার লোভ, আহা, ভুলে গিয়েছিলাম, ওরা তো বেতন পায়না, পায়না বোনাস, পিএফ, টুকরো-টাকরা গ্র্যাচুইটি, তাই ওদের টুকটাক চুরিকে চলুন ক্ষমাঘেন্না করে দিই, ওরা চিৎকার করে যাক মিটিং-এ, মিছিলে, আমরা বরং উপভোগ করি, মোহনবাগান-ইস্টবেঙ্গল-আইপিএল, ফাঁকা পকেটে প্রেমিকার সাথে বাদাম চিবোই, মাঝেমধ্যে তার সাথে হোক চপ-ঘুগনি-বিড়ি, দেওয়ালে লিখি-আঁকি নেতাদের নাম-ছবি, ওরা ভোটে জিতলেই তো আমাদের লক্ষ্মীলাভ, আমাদের সংসার-সংস্কৃতি কিছু নেই, আমরা শুধু, বছরের পর বছর, নিদ্রাহীন রাতে, শব্দের শরীরে জীবনের গন্ধে ডুবে যাই........... ------------------------ চন্দন দাশগুপ্ত  সি/৩০/১, রামকৃষ্ণ উপনিবেশ, রিজেন্ট এস্টেট,  কলকাতা---৭০০ ০৯২

গল্প ।। জাতিস্মর ।। আশীষ কুমার বিশ্বাস

    জাতিস্মর   আশীষ  কুমার   বিশ্বাস    গল্পের শুরুটা প্রায় ষাট বছর আগের কথা । যার নাম গৌতম, ডাক নাম ছিল বাবু ।  তার বছর তখন ছয়-সাত হবে । আমরা বা আমি তখন একটু বড় । এক সাথেই চলতো খেলা । গোল্লা ছুট, দাঁড়িয়া বান্দা, চোর-পুলিশ । যে মাঝে মাঝে খেলা থেকে বিরত থাকতো ; সে-ই জাতিস্মর । মাঠের পাশেই ছিল একটা খেঁজুর গাছ । তাতে হাত রেখে দূরের এক গ্রামের দিকে এক মনে তাঁকিয়ে থাকতো "বাবু" । গ্রামটির নাম "বিনয় পল্লী " । মাঝে বড়ো মাঠ । হাঁটা শুরু করলে তিরিশ - চল্লিশ মিনিট লাগবে । মাঝে জলে ভরপুর দেখে কখনো যাওয়া হয়নি । বাবু কে যখন বলতাম, ওপারে কি দেখছিস? ও বলতো, ওখানে আমার ছোট মা থাকে, দিদি থাকে, আমার ভুলু কুকুর থাকে । এ কথা আমাদের বিশ্বাস হতো না । আবার খেলায় ফিরে যেতাম, খেলতাম ।  কিন্তু ও বসে বসে , ওপারের গাছ পালা , বাড়ি ঘর দেখতো । কাছে গেলে বলতো , ওই যে সবুজ ,কচি কলাপাতা রঙের দালান বাড়ি, ওটাই আমাদের বাড়ি !  এই ভাবে মাস ছয়, বছর গড়াতে লাগলো । মনে প্রশ্ন জাগতে লাগলো, এ টা কি মন গড়া , বা বানিয়ে বানিয়ে বলছে? সত্যি প্রকাশ হোল এক দিন ।  সে বাড়িতে কিছু ...

ভালোবাসা ।। কাবেরী মিত্র

ভালোবাসা  কাবেরী মিত্র  তোমারে বেসেছি ভালো, শত বার শতরূপে। সেদিন চৈত্র মাস   তুমি এসেছিলে কৃষ্ণ চূড়া হাতে।  নিভৃতে সংগোপনে আমার ঐ  এলো চুলে মালাটি সাজায়ে দেবে বলে। আমি তোমার ঐ আলিঙ্গনে,  নিজেকে উজাড় করে,  কম্পিত হৃদয়ে লজ্জায়  অধোবদনে দুহাতে , মুখ রেখেছিলাম ঢেকে।   এরপর কত প্রেমালাপ, পূর্ণিমায় জোছনা সর্বাঙ্গে মেখে,  ছাতিম তলায় বসে, নিয়েছিলে,  মোরে ও দুটি বাহুডোরে ।  ক্ষনিকের তরে ওষ্ট দুটি ডুবে ছিল,  তোমার  ওই ওষ্ঠ মাঝে। কখনো বা কুয়াশা ভেজা ঘাসের  প'রে হাতের পরে হাত রেখে  হেটে ছিলাম অজানা পথ ধরে। কত রঙ্গীন স্বপ্ন এঁকে বিনিদ্র রাত্রি গেছে কেটে। সহসা কি হোলো আমারে  না জানায়ে কোথা গেলে    প্রিয় মোর হারায়ে!! আজও আমি একাকী,  নীরবে চোখের জলে ভাসি।  বসে আছি পথ চেয়ে,  এক বুক আশা লয়ে,  হয় তো আবার আসিবে ফিরে, আমার এ ভালোবাসার দ্বারে।  সব অভিমান ভুলে এবার, তোমারে রাখিব বেঁধে  এ ক্ষুদ্র হৃদয় পিঞ্জরে।। ................................ কাবেরী মিত্র  রাজারহাট, কলক...

খামবন্দী ।। প্রসেনজিৎ দাস

খামবন্দী প্রসেনজিৎ দাস কত স্বপ্ন বন্দি আছে, আকাঙ্ক্ষার খামে  না বলা মনের কথা, লেখা তোমারি নামে। নিঃশব্দে ফেরালে মুখ, প্রতিশ্রুতি ফেলে  নতুন মুখোশ দেখি তোমার, পুরোনোটা খুলে। কিছু খাম অ্যালবামে, কিছু বইয়ের মাঝে রাখা  সাপের খোলস ছিল তোমার, মনের পাইনি দেখা। ভাবনায় কখনো শিউরে উঠি, গ্রাস করে যে ভয়, "মনুষত্ব নিপাট গেলে, মানুষের এমনি হয়?" নেই অভিমান আর, কোন অনুযোগ ও নেই  কুটিলতার স্তবক লেখা, প্রেমের কবিতাতেই। আবেগগুলো ছেড়েও জানি, ভালো থাকা যায়  সম্পর্কের ভার নেওয়া, একার নয়তো দায়। অল্প করে রোজ, আমি কিছু স্মৃতি করেছি ছাই কালো মেঘে বিষের বৃষ্টি, আমি অবাক হয়ে যাই। পুষ্পসম স্বপ্ন ছিল, সাজানো তোমার নামে  বিকিয়ে দিলে স্বপ্নের ঘর, খুবই অল্প দামে।   ------------------------ PRASENJIT DAS C/O - "NIKUNJA CHHAYA" 28/1 NETAJI PALLY MAIN ROAD P.O. RABINDRA SARANI  CITY & P.S. : SILIGURI PINCODE - 734006 DIST - DARJEELING WEST BENGAL ᐧ

বছরের বাছাই

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬

  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৬ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠালে  অনেককেই সুযোগ দেওয়া যায়।  যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে হলে ভালো। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়।  সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # ...

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৭তম সংখ্যা ।। জ্যৈষ্ঠ ১৪৩২ মে ২০২৫

  প্রচ্ছদ চিত্র: রবীন্দ্রনাথ ঠাকুর সূচিপত্র রবীন্দ্রনাথ এবং কয়েকজন নারী ।। অনিন্দ্য পাল পরাবাস্তববাদ ও বাংলায় জীবনানন্দের কাব্যচর্চা ।। রণেশ রায় প্রতীক্ষা ।। চন্দন দাশগুপ্ত আশ্রয় ।। সায়নী সাহা বয়স্ক শিক্ষাকেন্দ্র ।। দেবাংশু সরকার প্রণামের প্রভু ।। সুপ্রভাত মেট্যা দুর্ভাগ্যের সম্মুখ সমরে ।। সমীর কুমার দত্ত আচমকা শরৎ ।। অর্ণব সামন্ত প্রতিধ্বনি ✍️ সুবীর কুমার ঘোষ জীবন যেখানে যেমন ।। আরজু মুন জারিন বছর সীমান্তে হিসেব নিকেশ ।। রানা জামান চারটি কবিতা ।। বিবেকানন্দ নস্কর আমরা আছি ।। লালন চাঁদ চাওয়া ।। মাথুর দাস কাগজ ফুলে ।। সফিউল মল্লিক সময়ের স্রোত ।। দুর্গাদাস মিদ্যা তুমি মানুষ ।। বদরুল বোরহান দিঘার সমুদ্র ।। মাখনলাল প্রধান পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত সংযম ।। মানস কুমার সেনগুপ্ত  চেনা প্রতিবেশী (প্রথম পর্ব) ।। দীপক পাল খেলার মাঠ ।। তূয়া নূর বন্ধু শ্যামলকান্তি ।। শংকর ব্রহ্ম তুমি তোমার মতো থাকলে ।। সত্যেন্দ্রনাথ বেরা গ্রীষ্মে খুবই হিংস্র রবি ।। জগবন্ধু হালদার স্বপ্ন দর্শন ✍️ পার্থ প্রতিম দাস মৌন মুখরতা ।। মুসা মন্ডল রুদ্র বৈশাখ ।। দীনেশ সরকার চিহ্নিত পদযুগ পদাঘাত ।। দেবাশীষ...

সূচিপত্র ।। ৮৯তম সংখ্যা ।। শ্রাবণ ১৪৩২ জুলাই ২০২৫

সূচিপত্র   প্রবন্ধ ।। বাংলা যাত্রা ও নাট‍্যশিল্পে অবক্ষয় ।। মাখনলাল প্রধান প্রবন্ধ ।। শ্রমিকের অধিকার ।। চন্দন দাশগুপ্ত প্রবন্ধ ।। ভিনগ্রহীদের সন্ধানে ।। শ্যামল হুদাতী প্রবন্ধ ।। নারীমর্যাদা ও অধিকার ।। হিমাদ্রি শেখর দাস কবিতা ।। মশালের রং তুলি ।। তূণীর আচার্য কবিতা ।। জললিপি ।। রূপক চট্টোপাধ্যায় গুচ্ছকবিতা || শিশির আজম নিবন্ধ ।। পূনর্জন্ম ।। শংকর ব্রহ্ম মুক্তভাবনা ।। কোলাহল তো বারণ হলো ।। মানস কুমার সেনগুপ্ত গল্প ।। গানের হাড় ।। শুভজিৎ দত্তগুপ্ত গল্প ।। শিকড়ের খোঁজে ।। সমীর কুমার দত্ত সুপ্রভাত মেট্যার পাঁচটি কবিতা গ্রন্থ-আলোচনা ।। আবদুস সালামের কাব্যগ্রন্থ 'অলীক রঙের বিশ্বাস'।। তৈমুর খান অণুগল্প ।। হরিবোল বুড়ো ।। সুমিত মোদক রম্যরচনা ।। গোয়েন্দা গোলাপচন্দ আর প্রেমের ভুল ঠিকানা ।। রাজদীপ মজুমদার দুটি গল্প ।। মুহাম্মদ ফজলুল হক দুটি কবিতা ।। তীর্থঙ্কর সুমিত কবিতা ।। মেঘমুক্তি ।। বন্দনা পাত্র কবিতা ।। ব্যবচ্ছিন্ন শরীর ।। কৌশিক চক্রবর্ত্তী কবিতা ।। শমনচিহ্ন ।। দীপঙ্কর সরকার কবিতা ।। ভালোবাসার দাগ ।। জয়শ্রী ব্যানার্জী কবিতা ।। ফণীমনসা ।। বিবেকানন্দ নস্কর ছড়া ।। আজও যদি ।। বদ্রীন...

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র

  মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল।     যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যহীনতার কারণে।     তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা।    যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি।    পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে।     সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৯৫তম সংখ্যা ।। মাঘ ১৪৩২ জানুয়ারি ২০২৬

সূচিপত্র   রঙ-চোর ও ধূসর পৃথিবী ।। জয় মণ্ডল বেলা তার (Béla Tarr) ও তাঁর চলচ্চিত্রের দর্শন ।। উৎপল সরকার রবীন্দ্রনাথের গান—একটি ব্যক্তিগত অনুভব ও বিশ্লেষণ ।। ভুবনেশ্বর মণ্ডল জন্মশতবর্ষে ভুপেন হাজারিকা ।। হিমাদ্রী শেখর দাস ক্লান্তশ্বাস ।। দীপালি ভট্টাচার্য প্রতীক্ষা ।। মেখলা ঘোষদস্তিদার দুটি কবিতা ।। জয়িতা চট্টোপাধ্যায়  অক্ষরের আগুন ।। শম্পা সামন্ত বনসাই জীবনের অদৃশ্য শোকগাথা ।। মেশকাতুন নাহার এক কৃপণ কৃষকের কিসসা ।। ভাষান্তর : চন্দন মিত্র কাজ এখনও বাকি ।। সৈকত প্রসাদ রায় পালা বদল ।। অদিতি চ্যাটার্জি দুটি কবিতা ।। শামীম নওরোজ ঝুমুরের ঝঙ্কার ।। কল্যাণ কুমার শাণ্ডিল্য রঙিন বৃষ্টির ফেরিওয়ালা ।। সঙ্গীতা মহাপাত্র জেগে ওঠে ।। সুমিত মোদক ভালো থাক ।। জয়শ্রী ব্যানার্জি আধ ডজন ছড়া ।। স্বপনকুমার পাহাড়ী ঘাসের ডগায় হীরক কণা ।। বদরুল বোরহান পণ্ডশ্রম ।। লালন চাঁদ সে আমার ছোট বোন ।। সঙ্ঘমিত্রা দাস ভঙ্গুর ।। তূয়া নূর নৈকট্য ।। রহিত ঘোষাল অতিপ্রাকৃত ।। শাহ মতিন টিপু বাঙালি মানসে পৌষ সংক্রান্তি ।। পাভেল আমান ভাগের বাবা ।। দীনেশ সরকার বিরতিবিহীন অন্ধকারে ডুবে যাচ্ছে পরিযায়ী জীবন ।। শেখ আব্...

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

প্রবন্ধ ।। বাংলা যাত্রা ও নাট‍্যশিল্পে অবক্ষয় ।। মাখনলাল প্রধান

বাংলা যাত্রা ও নাট‍্যশিল্পে অবক্ষয় মাখনলাল প্রধান বাংলার শিল্প-সংস্কৃতির জগতে যাত্রা শিল্প তথা নাট‍্যশিল্পে মড়ক নেমে এসেছে । যাত্রা শিল্পের মড়কে শুধু কোভিড নয় তার বহুপূর্ব থেকেই অর্থনৈতিক বিপর্যয় , শিক্ষাক্ষেত্রে বন্ধ‍্যাত্ব এবং গ্ৰাম বাংলার পটপরিবর্তন শেষ পেরেক ঠুকে দিয়েছে। যাত্রা-শিল্পের লীলাভূমি ছিল গ্ৰাম বাংলা। গ্ৰামে প্রচুর যাত্রাপালা হত নানা উৎসবকে কেন্দ্র করে । জমিদারি ব‍্যবস্থা লুপ্ত হওয়ার পর গ্ৰামীণ মানুষের উদ‍্যোগে শীতলা পূজা,  কালীপূজা, দুর্গাপূজা, কোজাগরী লক্ষ্মীপূজা, চড়ক ইত‍্যাদিকে উপলক্ষ‍্য করে যাত্রাপালার আয়োজন না হলে কেমন যেন ম‍্যাড়ম‍্যাড়ে লাগতো। সেই সঙ্গে কলকাতার বড়বড় কোম্পানির যাত্রাপালা ঘটা করে, টিকিট সেল করে হত মাঠে। খুব বড় মাপের খেলার মাঠ যেখানে ছিল না সেখানে ধানের মাঠ নেওয়া হত ‌। ত্রিশ-চল্লিশ হাজার মানুষ দেখতে আসত। স্পেশাল বাস পাঠাত  আয়োজক কর্তৃপক্ষ। বিনা ভাড়ায় বাসে যাতায়াত করত যাত্রার দর্শকেরা। কিন্তু বিকল্প ধানচাষ শুরু হলে জমিগুলো সময় মতো ফাঁকা পাওয়া গেল না । প্রথম দিকে ব‍্যাপকহারে ধান শুরু না হওয়ায় খুব একটা অসুবিধা হত না। বহুক্ষেত্রে  ধান কা...

প্রবন্ধ ।। নারীমর্যাদা ও অধিকার ।। হিমাদ্রি শেখর দাস

নারীমর্যাদা ও অধিকার হিমাদ্রি শেখর দাস  নারীর মর্যাদা বলতে বোঝায় নারীর সম্মান, অধিকার, এবং তার ব্যক্তিগত স্বাধীনতা। এটি সমাজে নারীর অবস্থান এবং তার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গিকে নির্দেশ করে। নারীর প্রতি সম্মানজনক আচরণ করা হয় এবং তাদের অধিকার গুলি সুরক্ষিত থাকে। পুরুষতান্ত্রিক সমাজে এই শ্রেণি সংগ্রাম শুরু হয়েছিল অনেক আগে।  একদিকে শ্রেণী বৈষম্য অপরদিকে নারী পুরুষের বৈষম্য এই দুটি ছিল শ্রেণীবিভক্ত সমাজের অন্যতম দুটি মূল ভিত। নারীর অধিকারহীনতা বা দাসত্ব শুরু হয় পরিবার ও সম্পত্তির উদ্ভাবনের ফলে। বহু যুগ ধরে নারী সমাজকে পারিবারিক ও সামাজিক দাসত্বের বোঝা বহন করতে হয়েছে বিনা প্রতিবাদে। সভ্যতার ক্রম বিকাশের সাথে সাথে নিপীড়ন ও নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছে - দাস সমাজব্যবস্থা এবং সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীরা পুরুষ ও পরিবারের অধীনতা স্বীকার করে নিতে বাধ্য হয়েছে। সামাজিক উৎপাদনের কাজে নারীদের বঞ্চিত রেখেই তাদের পরাধীন জীবন যাপনের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। নারীর অধিকারহীনতার বিরুদ্ধে সংগ্রামের সূচনা হয় ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে। নতুন করে নারীদের সামাজিক উৎপাদনের কাজে ...

প্রবন্ধ ।। ভিনগ্রহীদের সন্ধানে ।। শ্যামল হুদাতী

ভিনগ্রহীদের সন্ধানে  শ্যামল হুদাতী  ইতিহাসের শুরু থেকে বারবার মানুষকে একটা প্রশ্ন কুঁড়ে কুঁড়ে খায় – এই মহাবিশ্বে আমরা কি একা? পৃথিবীর মতো আরও গ্রহ রয়েছে, যেখানে মানুষের মতো বুদ্ধিমান প্রাণীরা বাস করে – এই সম্ভাবনা বরাবর মানুষকে মুগ্ধ করেছে। আমাদের প্রত্যেকের জীবনের কখনও না কখনও এই ভাবনা এসেছে। দীর্ঘ কয়েক দশকের গবেষণার পরও, এই বিষয়ে কোনও নিশ্চয়তা দিতে পারেননি বিজ্ঞানীরা। জেমস ওয়েব মহাকাশ টেলিস্কোপ, বহু দূরের এমন কিছু গ্রহের সন্ধান দিয়েছে, যেগুলিতে প্রাণ থাকতেই পারে। তবে, নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি। তবে, আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণায় দাবি করা হয়েছে, ভিনগ্রহীদের খুঁজতে বহু দূরে যাওয়ার কোনও দরকার নেই। তারা এই পৃথিবীতেই মানুষের ছদ্মবেশে মানুষের মধ্যেই বসবাস করতে পারে। আমরা ভিনগ্রহীদের যেমন কল্পনা করি, এরা তার থেকে আলাদা। এরা অনেকটাই, দেবদূতদের মতো। মানব জগতের সঙ্গে তাদের সম্পর্ক প্রযুক্তিগত নয়, বরং জাদুকরি। মহাকাশে সৌরজগতের গ্রহ পৃথিবী ছাড়া অন্য কোথায় প্রাণ রয়েছে কি না তা নিয়ে চলছে বিস্তর গবেষণা। একই সঙ্গে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে মানুষ বসবাস ক...

মাসের বাছাই

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৯৫তম সংখ্যা ।। মাঘ ১৪৩২ জানুয়ারি ২০২৬

সূচিপত্র   রঙ-চোর ও ধূসর পৃথিবী ।। জয় মণ্ডল বেলা তার (Béla Tarr) ও তাঁর চলচ্চিত্রের দর্শন ।। উৎপল সরকার রবীন্দ্রনাথের গান—একটি ব্যক্তিগত অনুভব ও বিশ্লেষণ ।। ভুবনেশ্বর মণ্ডল জন্মশতবর্ষে ভুপেন হাজারিকা ।। হিমাদ্রী শেখর দাস ক্লান্তশ্বাস ।। দীপালি ভট্টাচার্য প্রতীক্ষা ।। মেখলা ঘোষদস্তিদার দুটি কবিতা ।। জয়িতা চট্টোপাধ্যায়  অক্ষরের আগুন ।। শম্পা সামন্ত বনসাই জীবনের অদৃশ্য শোকগাথা ।। মেশকাতুন নাহার এক কৃপণ কৃষকের কিসসা ।। ভাষান্তর : চন্দন মিত্র কাজ এখনও বাকি ।। সৈকত প্রসাদ রায় পালা বদল ।। অদিতি চ্যাটার্জি দুটি কবিতা ।। শামীম নওরোজ ঝুমুরের ঝঙ্কার ।। কল্যাণ কুমার শাণ্ডিল্য রঙিন বৃষ্টির ফেরিওয়ালা ।। সঙ্গীতা মহাপাত্র জেগে ওঠে ।। সুমিত মোদক ভালো থাক ।। জয়শ্রী ব্যানার্জি আধ ডজন ছড়া ।। স্বপনকুমার পাহাড়ী ঘাসের ডগায় হীরক কণা ।। বদরুল বোরহান পণ্ডশ্রম ।। লালন চাঁদ সে আমার ছোট বোন ।। সঙ্ঘমিত্রা দাস ভঙ্গুর ।। তূয়া নূর নৈকট্য ।। রহিত ঘোষাল অতিপ্রাকৃত ।। শাহ মতিন টিপু বাঙালি মানসে পৌষ সংক্রান্তি ।। পাভেল আমান ভাগের বাবা ।। দীনেশ সরকার বিরতিবিহীন অন্ধকারে ডুবে যাচ্ছে পরিযায়ী জীবন ।। শেখ আব্...

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৯৬তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩২ ফেব্রুয়ারি ২০২৬ ।। প্রথম পর্ব : 'প্রেম' বিষয়ক লেখাগুচ্ছ

সূচিপত্র   গদ্য-গল্প-কবিতা প্রেম বিষয়ক কবিতা ।। উত্তম চৌধুরী   উদভ্রান্ত আমি ।। জয়িতা চট্টোপাধ্যায় গুচ্ছকবিতা || অভিজিৎ হালদার   প্রেম: মানুষের অন্তরে জ্বলে থাকা অনন্ত আলোর নাম ।। আদিল হোসেন মাহি অসমাপ্ত ভালোবাসা ✍️ শিবাশিস মুখার্জী অসমাপ্ত শ্রুতি ।। জয় মণ্ডল রম্যরচনা ।। ভালোবাসা প্রাইভেট লিমিটেড ।। অভীক চন্দ্র প্রেমিক-জন্ম ।। নবনীতা সরকার সুব্রতাসম্ভব, সহজ গান ।। অর্ণব সামন্ত যৌবনের বিগত ঋণ ।। শম্পা সামন্ত দেখা ।। রাজশ্রী দে খেলাঘর ।। অদিতি চ্যাটার্জি ক্ষণস্থায়ী ।। শ্যামল হুদাতী মন ।। লালন চাঁদ আনমনে ।। সন্দীপ গাঙ্গুলী রজনীর গন্ধে ভেজা রাত ।। কৃষ্ণনীল মিস্টার ব্যানার্জী || আরজু মুন জারিন দুটি কবিতা ।। জয়শ্রী দাস কড়ানাড়া ।। মলয় সরকার অদেখা চিঠির নদী ।। দেবব্রত মণ্ডল অপূর্ণতা ।। ​সুখেন সিনহা জুলি এবং আমি ।। মাখনলাল প্রধান প্রেমের আরেক নাম ।। সুমিত মোদক হৃদয় ঘটিত ।। চঞ্চল পাণ্ডে তোমার জন্য ।। বনশ্রী চক্রবর্তী কল্পপ্রেম ।। প্রদীপ সেন বেনারসিটা শুধুই তোর জন্য ।। সৈকত প্রসাদ রায় তিনটি কবিতা ।। স্নেহা ঘণ্টেশ্বরী ...

গল্প ।। জাতিস্মর ।। আশীষ কুমার বিশ্বাস

    জাতিস্মর   আশীষ  কুমার   বিশ্বাস    গল্পের শুরুটা প্রায় ষাট বছর আগের কথা । যার নাম গৌতম, ডাক নাম ছিল বাবু ।  তার বছর তখন ছয়-সাত হবে । আমরা বা আমি তখন একটু বড় । এক সাথেই চলতো খেলা । গোল্লা ছুট, দাঁড়িয়া বান্দা, চোর-পুলিশ । যে মাঝে মাঝে খেলা থেকে বিরত থাকতো ; সে-ই জাতিস্মর । মাঠের পাশেই ছিল একটা খেঁজুর গাছ । তাতে হাত রেখে দূরের এক গ্রামের দিকে এক মনে তাঁকিয়ে থাকতো "বাবু" । গ্রামটির নাম "বিনয় পল্লী " । মাঝে বড়ো মাঠ । হাঁটা শুরু করলে তিরিশ - চল্লিশ মিনিট লাগবে । মাঝে জলে ভরপুর দেখে কখনো যাওয়া হয়নি । বাবু কে যখন বলতাম, ওপারে কি দেখছিস? ও বলতো, ওখানে আমার ছোট মা থাকে, দিদি থাকে, আমার ভুলু কুকুর থাকে । এ কথা আমাদের বিশ্বাস হতো না । আবার খেলায় ফিরে যেতাম, খেলতাম ।  কিন্তু ও বসে বসে , ওপারের গাছ পালা , বাড়ি ঘর দেখতো । কাছে গেলে বলতো , ওই যে সবুজ ,কচি কলাপাতা রঙের দালান বাড়ি, ওটাই আমাদের বাড়ি !  এই ভাবে মাস ছয়, বছর গড়াতে লাগলো । মনে প্রশ্ন জাগতে লাগলো, এ টা কি মন গড়া , বা বানিয়ে বানিয়ে বলছে? সত্যি প্রকাশ হোল এক দিন ।  সে বাড়িতে কিছু ...

কবিতাঃ চন্দন ঘোষ

এক টুকরো রুটি বস্তির রাস্তায় একটা বৃদ্ধ মানুষ সারাদিন বসে আছে। উত্তরে দেখে দক্ষিনে দেখে বহুদূর কেউ একটুকরো রুটি দিয়েযায় পাছে। চক্ষু কোটোরা গত শরীর মাস হীন, হাড় মাত্র। হয়তো স্বাধিনতা আন্দোলনের বিপ্লবী! হয়তো কলেজের আদর্শ ছাত্র। হয়তো ব্রিটিশ গোরা ঝাঁপিয়ে পড়েছিল  তার ছোট্টো ঝুঁপরির উপর। সে বাধা দিয়েছিল প্রতীবাদী হাতে। হয়তো পঙ্গু হয়েছিল সেই রাতে। আমি এক প্রশ্ন তুলেছিলাম, কেমনে হইল এ অবস্থা? বাক সরেনা মুখে সরকার কেন করেনা কোনো ব্যাবস্থা?? শরীর বস্ত্রহীন এই রাতে। নিম্নাঙ্গে একটা নোংগরা ধুতি। কী জানি কত দিন খায়নি? কত দিন দেখেনি এক টুকরো রুটি! রাজধানী শহরের আকাশটা দেখছে। দেখছে নেতা মন্ত্রী গন। হাইরে কেউতো তারে উঠিয়ে তোলেনি। দেখেনি কোনো কোমল মন। আজ ভারতবর্ষ উন্নতশীল রাষ্ট্র!   কথাটা অতীব মিথ্যা মাটি। এমন কতযে মানুষ ক্ষুদার্থ, দেখেনা এক টুকরো রুটি। নতুন মন্ত্রী, নতুন রাষ্ট্রপতি সবাই আসে সবার হয় আবর্তন। হাইরে পিছিয়ে পড়া মানুষ গুলো! তাদের হয়না কোনো পরিবর্তন। আজ 71 বছর আজাদ হয়েও  বোধহয় যে...

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬

  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৬ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠালে  অনেককেই সুযোগ দেওয়া যায়।  যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে হলে ভালো। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়।  সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # ...

প্রবন্ধ ।। বেলা তার (Béla Tarr) ও তাঁর চলচ্চিত্রের দর্শন ।। উৎপল সরকার

নীরবতার মহাকাব্যকার:  বেলা তার ও চলচ্চিত্রের দর্শন উৎপল সরকার বিশ শতকের শেষ ভাগ ও একবিংশ শতকের শুরুর দিকের বিশ্ব চলচ্চিত্রের মানচিত্রে এমন কিছু নির্মাতার নাম উজ্জ্বল হয়ে আছে, যাঁরা মূলধারার বিনোদনমুখী সিনেমার বিপরীতে দাঁড়িয়ে সময়, নীরবতা ও অস্তিত্বের গভীর প্রশ্নকে চলচ্চিত্রের ভাষায় রূপ দিতে চেয়েছেন। হাঙ্গেরীয় চলচ্চিত্রকার বেলা তার ছিলেন সেই বিরল শিল্পীদের একজন, যাঁর সিনেমা দেখার অভিজ্ঞতা কেবল গল্পগ্রহণ দর্শননার আস্বাদন নয়—বরং ধৈর্য, মনোসংযোগ ও আত্মঅনুসন্ধানের এক দীর্ঘ যাত্রা।এই সেদিন ২০২৬ সালের ৬ জানুয়ারি বুদাপেস্টে তাঁর প্রয়াণের মধ্য দিয়ে বিশ্ব চলচ্চিত্র হারাল ধীরগতির চলচ্চিত্র ধারার এক অগ্রপথিককে। ১৯৫৫ সালের ২১ জুলাই হাঙ্গেরির পেচ শহরে জন্ম নেওয়া বেলা তার কৈশোর থেকেই সমাজ ও মানুষের প্রতি গভীর আগ্রহ অনুভব করেছিলেন। তাঁর পারিবারিক ও সামাজিক পরিবেশ তাঁকে বাস্তবতার খুব কাছ থেকে জীবন দেখার সুযোগ দেয়। সেই অভিজ্ঞতাই পরবর্তীকালে তাঁর চলচ্চিত্রে রূপ নেয় নিরাবরণ, নিষ্ঠুর অথচ মানবিক এক ভাষায়। তিনি ছিলেন কেবল একজন পরিচালক নন—একজন চিন্তাবিদ, যিনি ক্যামেরাকে ব্যবহার করেছেন দর্শনের অনুসন্ধানী ...

মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র

  মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল।     যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যহীনতার কারণে।     তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা।    যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি।    পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে।     সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৯৪তম সংখ্যা ।। পৌষ ১৪৩২ ডিসেম্বর ২০২৫

  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ শিকড়ের সন্ধানে: আধুনিকতার স্রোতে হারিয়ে যাচ্ছে ললোকজ শিল্প ।। ভাস্কর সিনহা রাশিয়ার তুষারে একাকিত্ব ।। শিবাশিস মুখার্জী  নোবেলের সাতকাহন ।। পুলকরঞ্জন চক্রবর্তী মানবজীবনের সৃজনশীলতা ।। অনন্তকুমার করণ শিক্ষক ও ছাত্র সম্পর্কের সেকাল-একাল ।। দীপক পাল মাটি বিনা সবই মাটি ।। রমলা মুখার্জী রম্যরচনা-ভ্রমণকথা-মুক্তগদ্য রম্যগল্প ।। কাদের কিংবা কেদার ।। সন্তোষ ঢালী ভ্রমণ–ডায়েরি : মহাদেবের পথে ।। দীনেশ চ্যাটার্জী হেমন্তের ভ্রমণমুখর জুমু'আ ।। জুয়াইরিয়া সারাহ মুক্তগদ্য ।। শীতের অদৃশ্য উষ্ণতার ।। আবু সাঈদ কবিতাগুচ্ছ দুটি কবিতা ।। শোভন মণ্ডল  বোধি ।। পুণ্যব্রত মুখোপাধ্যায়  আলোর অন্তরালে ।। অরিন্দম চট্টোপাধ্যায়  ডিসেম্বর ।। কমল মজুমদার গুচ্ছকবিতা || শিশির আজম দুটি কবিতা ।। শম্পা সামন্ত এই সেই মুহূর্ত ।। অর্ণব সামন্ত  সময়ের নৌকা ।। আবদুস সালাম দুটি কবিতা ।। সুশান্ত সেন নীড়হারা পাখি ।। ইকবাল খান আবার দেখা হবে ।। প্রণব কুমার চক্রবর্তী নুন ভাতের স্বপ্ন ।। কল্যাণ সুন্দর হালদার  স্বরাজ আসেনি আজও ।। অঞ্জন বল  কার্ফু ।। তপন দাস অন্ধকারের মহাক...

উন্মুক্ত পাগলামি ।। আশরাফুল মণ্ডল

উন্মুক্ত পাগলামি আশরাফুল মণ্ডল আহা, অপরূপ নিজস্বতার দাহ! কুঁকড়ে যায় আবহমান, সজনে পাতার বোঁটায়! ভাপওঠা ভাতের কাছে মাছি সত্তায় কী নিপুণ! তবুও ঘোর লাগা বসন্তের ডাক, হাঁকে! খেদিয়ে দেয় পা দোলানো প্রস্তাব, ওই ধুনুরি চোখ! রাংতায় মোড়া ডাকের সাজ, দে দোল দোল! হুইসেল বাজিয়ে কে রুখে দ্যায় সেই নাকছাবির রুদালি কাঁপন! খালবিল ছেঁচে পাঁচসিকের  মানত কুড়িয়ে আনে, বাংলা বাজার। ঠ্যাং নাচানো সুরে চোখ মারছে, দ্যাখো ভ্যানতারা! মুখ খোলা মানেই পাঁজরের স্রোত ভাবা যেন উগরানো টালমাটাল! ঢিল মারা প্রশ্নের রোয়াকে বক্রচোখে যেন মেধাবী কবিতা! মুছে দিও তবে লাজুক গুপ্ত রোগ, দিনরাত্রি! ভালো থেকো তোমরা বাছাধন, রং মাস সে আর কতদিন... ================    ASRAFUL MANDAL Chandidas Avenue, B-zone, Durgapur, Paschim Bardhaman, Pin - 713205,  

চিরকুটের কবিতা

নতুন পৃথিবী আজ সকালে রোদ্দুর নামুক ভেজা বর্ষার মতো গা ধুয়ে কিছুটা পবিত্র হবো যত জীর্ণ মলিন দ্বেষ বিলীন হোক সব সময়ের তটে গা ভাসিয়ে কিছুটা বিলাসী হবো যা ছিল অতীত যা ছিল কষ্ট সবকিছু ভুলে নবীনে ব্রতী হবো আসুক ধেয়ে সতেজ হাওয়া দূর হোক যত কুণ্ঠা ব্যথা পুরানো যত বিবাদ ভুলে ভালোবাসার আবার বেড়া দেবো কিছুটা আশাবাদী কিছুটা কর্মঠ কিছুটা জেদি কিছুটা শপথ আসুক ছুঁয়ে বাঁচার আলো হাতে হাত রেখেই বিশ্বাসের ঘরে আবার নতুন দীপ জ্বালাবো