ইতিহাসের ছেঁড়া পাতা
প্রদীপ্ত সামন্ত
ইতিহাসের ছেঁড়া পাতা উড়ছে পৎ পৎ
কি যে লেখা আছে তাতে, কার আছে দস্তখত?
কি যে বহন করছে তাহা, কোন সে অমোঘ বাণী?
নানান সময়ে নানান শাসক সোনার ভারত রানী ।
ইতিহাসের ছেঁড়া পাতায় কত কি আছে ধরা
বেদ বেদান্ত পুরান গাঁথায় সেজেছে বসুন্ধরা,
রামায়ণ ও মহাভারতের কাহিনীও কম নয় --
যুদ্ধ ত্যাজিয়া অশোক করেছে শান্তির পথে জয় ।
ইতিহাসের ছেঁড়া পাতা হারিয়ে গিয়েছে কত !
কালের অতলে চলিয়া গিয়াছে বীর মহাবলী যত,
ধ্বংস কেবল হয়নি এখনো মানুষের জয় গান
শ্রম কিনাঙ্ক দুর্জয় মাটি কৃষকের সম্মান ।
------------------------
প্রদীপ্ত সামন্ত
ফ্ল্যাট নং 207,দুর্গেশ এপার্টমেন্ট
পাকুড়তলা, আন্দুল রোড
পোস্ট -দুইল্যা, হাওড়া 711302
.

Comments
Post a Comment