রথের মেলা
দীপঙ্কর বৈদ্য
ঢাকের কাঠি পড়ল মাটি
মুড়ি-মুড়কি চিনি,
হরেক রকম খেলনা প্রথম
রথের মেলায় কিনি।
তাতাই টানে আপন মনে
চলছে রথের চাকা,
হাতে সবার রঙের বাহার
খুকুর হাসি আঁকা।
পিঁপড়ে চাটুক মিষ্টি খাটুক
জিলিপি যে কড়া,
ভিড়ের মাঝে কাঁসর বাজে
পাড়ায় পাড়ায় সাড়া।
বাঁশির সুরে মনটা দূরে
হারিয়ে যেতে চায়,
সন্ধে নামে সবুজ গ্রামে
প্রদীপ জ্বলে তায়।
খেলনা হাতে ফিরব রাতে
চল্ রে এবার বাড়ি,
মেঘের দেশে চাঁদের হেসে
চলল মেঘের গাড়ি।
===============
নাম - দীপঙ্কর বৈদ্য
গ্রাম - চম্পাহাটি (হালদার পাড়া)
পোঃ - চম্পাহাটি
থানা - বারুইপুর
জেলা - দক্ষিণ চব্বিশ পরগনা
সূচক - ৭৪৩৩৩০
গ্রাম - চম্পাহাটি (হালদার পাড়া)
পোঃ - চম্পাহাটি
থানা - বারুইপুর
জেলা - দক্ষিণ চব্বিশ পরগনা
সূচক - ৭৪৩৩৩০

Comments
Post a Comment