তিনটি কবিতা ।। অজিত কুমার সিংহ
বর্ষণ মুখর সন্ধ্যা
বর্ষণ মুখর সন্ধ্যায়
আমার বাড়ির আঙিনায়
বৃষ্টি পড়ে রিমঝিম সুরে ;
টিনের চালে টিপটিপ বৃষ্টি পড়ে
নুপুরের সুরে।
মন আমার আনন্দে নাচে বৃষ্টির সুরে।
গগণে ঘণ্টা বাজে মেঘের
ঘর্ষণে আর ঝিলিক দিচ্ছে বিদ্যুতের।
বৃষ্টির আগুন
বৈশাখের দাবদাহে হঠাৎ বৃষ্টি নামে মুষলধারে,
বৃষ্টি তো নয় আগুনের স্ফুলিঙ্গ
আকাশ থেকে ঝরে পড়ছে
মরছে মানুষ
মরছে কীটপতঙ্গ
ভস্ম করছে অগ্নি স্ফুলিঙ্গ...
ছায়া ও কায়া
সেদিন অমাবস্যার রাতে
দাঁড়িয়েছিলাম গুলিস্তানের ফুটপাতে
ল্যাম্প পোস্টের নীচে
আমার দীর্ঘ ছায়া জেব্রা ক্রসিং পেরিয়ে
রাস্তার ওপারে গিয়েছিল চলে
কয়েকটি গাড়ি জেব্রা ক্রসিং পেরিয়ে
চলে গেল ফার্ম গেইটের দিকে
আমার ছায়ার উপর দিয়ে
যখন লোডশেডিং হলো
আমার ছায়াটা উধাও হয়ে গেল...

Comments
Post a Comment