রূপসী বাংলা মাসুদ রানা নীল আকাশে ছায়াতল সবুজ গালিচার হাসি, তাইতো আমি পাখি হয়ে উড়ে উড়ে আসি। গাছের ডালে মিষ্টি সুরে ডাকে তালে তালে, দোয়েল শ্যামা গাছের পাতায় বাসা বাঁধা ডালে। চারিদিকে ঘন মেঘ বর্ষার আবাস মেঘে মেঘে, বিকাল হলে ঘিরে আসে কালো মেঘে রেগে। রাতে নামে মেঘনার ওই ঢল জলের রাশি রাশি, নয়ন জুড়ায় জলের দেখে নদীর বুকে হাসি। কদম ফুলে বৃষ্টি ঝরে মুক্তা ঝরে আখি, প্রকৃতির ওই রূপসী বাংলা দেখা অনেক বাকি। লতা পাতায় ঘাসে ডাকে সবুজ মাঠে আয়ে, বাড়ির পাশে নদীর পানি নিরেবধি বয়ে। ...................
আমাদের শিক্ষাব্যবস্থা ও গোলামির ভয়ংকর ফাঁদ … আবদুল্লাহ আল আদীব ক্ষমতা ও শোষণের ঐতিহাসিক বিবর্তন : প্রস্তরযুগ থেকে জ্ঞাননিয়ন্ত্রণের যুগ … মানবসভ্যতার ইতিহাসকে যদি একটিমাত্র প্রশ্ন দিয়ে পড়া যায় , তবে সেই প্রশ্নটি হতে পারে — ক্ষমতা কার হাতে এবং সেই ক্ষমতা কীভাবে ব্যবহৃত হয়েছে ? কৃষির আবির্ভাবের আগে মানুষের জীবন ছিল মূলত শিকার , সংগ্রহ ও পারস্পরিক সহযোগিতানির্ভর । কৃষির বিকাশের সঙ্গে জমি , উদ্বৃত্ত উৎপাদন ও সম্পত্তির ধারণা তৈরি হলো । সেখান থেকেই ধীরে ধীরে জন্ম নিল সামাজিক শ্রেণিবিভাগ , করব্যবস্থা , শ্রমের বিভাজন এবং রাষ্ট্রীয় কর্তৃত্ব । ক্ষমতা আর কেবল শারীরিক শক্তির বিষয় রইল না ; তা হয়ে উঠল সম্পদ ও মানুষের ওপর নিয়ন্ত্রণের ব্যবস্থা । প্রাচীন মিশর , সুমের , ব্যাবিলন , পারস্য , গ্রিস ও রোম — বিভিন্ন সভ্যতা তাদের নিজস্ব রাষ্ট্র ও সাম্রাজ্য গড়ে তুলেছিল । সাম্রাজ্যের বিস্তারের সঙ্গে যুক্ত হয়েছে যুদ্ধ , দখল , কর ও শ্রমের নিয়ন্ত্রণ । বিজিত জনগোষ্ঠীর ওপর কর্তৃত্ব প্রতিষ...