বিধানেন্দু পুরকাইত
সঙ্গীহীন
সঙ্গীহীন সঙ্গী খোঁজে
বয়স হলেও আশি
আসলে কি প্রেম
নাকি শরীর বিলাসী?
মন খোঁজে এক নরম মন
যেকোন বয়সে
বেঁচে থাকার প্রাঞ্জলতা
যেখান থেকে আসে।
সঙ্গীহীন সঙ্গী খোঁজে
ব্যর্থ জীবন প্রান্তে
হা-হুতাশ বাঁসা বাঁধে
যখনই অজান্তে।
সখি আমার বন্ধু
রক্তের সম্পর্ক ছাড়া যে মানুষটি
কেঁদে উঠেছিল আচমকা
উদ্গ্রীবতার শেষ প্রান্তে দাঁড়িয়ে
চেয়েছিল হাতটা ধরতে
সে বন্ধু - সে সখি।
দুরন্ত ট্রেনের ঝটকায় লুটিয়ে পড়ে শরীর
না দেখেও কোলাহল যাকে কান্নায়
ভিজিয়ে দেয় সর্বাঙ্গ
তার নাম বন্ধু, তার নাম সখি।
বন্ধু তো সখি - সখি তো বন্ধু
সর্বাঙ্গ জড়িয়ে থাকে ভালবাসায়
অনাবিল।
বৃষ্টির গান
রাতদুপুরে বৃষ্টি পড়ে যদি
চলে এসো বাড়ির কাছাকাছি
ভিজতে হলে ভেজো আপন মনে
যা কিছু সখ রেখেছিলে নিজ সংগোপনে।
কারো কাছে নেই তো কোন ঋণ
তবু কেন ঋণের ভারে ন্যুব্জ ও সঙ্গিন
শরীর এবং মনের দোলাচল
বৃষ্টি ভিজে সপসপে অঞ্চল।
আজকে না হয় বৃষ্টির গান হোক
ঋণের বোঝা কমুক কিছু - বিলুপ্ত দুর্ভোগ।
—---------
Comments
Post a Comment