তিনটি কবিতা ।। সুবীর কুমার ভট্টাচার্য
গতি
গতি বা চলাচল আশার
আলো নিয়ে আসে ,
অফিস যাওয়ার পথে ,
দীর্ঘ যানজটের শেষে,
দূরে লাল বাতির কাছে
কোন গাড়ি যখন আগে চলে ,
শ্রমিকের মনে আশা জাগে
আজ লেট হবে না সে ।
টেবিল
'টেবিল' শব্দটি আমাদের মনে
নানা চিত্র ফুটিয়ে তোলে ,
ব্ল্যাকবোর্ডের কাছে একটি
চেয়ারের সামনে রাখা টেবিল
একজন শিক্ষকের ছবি তুলে ধরে ,
বাড়ির বৈঠকখানার টেবিলটা
আমাদের অনেক স্মরণীয়
ঘটনা দেয় মনে করিয়ে ।
যুদ্ধ
ইতিহাসে বারবার যুদ্ধ হয়েছে ,
মহাভারতে ১৮ দিনের যুদ্ধে
প্রভু শ্রীকৃষ্ণ নিজেই ,
উপস্থিত ছিলেন যুদ্ধক্ষেত্রে ,
যুদ্ধে এক পক্ষের ভুল ধারণা থাকে
তারাই শক্তিশালী সবচেয়ে ,
কিন্তু শেষ পর্যন্ত , শীঘ্রই বা পরে ,
তাদের সাম্রাজ্য যায় অদৃশ্য হয়ে ।

Comments
Post a Comment