শহীদুল্লা হক ভূইয়া
রৌদ্রের শক্তি
ভোরের আভায় ভেদ করে আজ
উঠল বোশেখ রোদ,
খুশির আমেজ কমনা কিছু
উদয় হলো বোধ !
রোদ'ত নয় আর সূর্যের মূকুট
সৃষ্টি সুখের মূল,
বাংলা নববর্ষ এলো
মনের দুয়ার খুল।
মানব মনের ক্ষনিক প্রাণে
উল্লাসিত মন,
রৌদ্র দ্বগ্ধ অগ্রাহ্য করে
ছুটছে সারাক্ষণ।
মায়ের মন
মায়ের মত প্রফুল্ল মন
তাঁর চোখেতে রব,
সে যে আমার চোখের মণি
সে যে আমার সব।
তার বিহণে দুঃখ কমে যায়
সুখের ফোয়ারায়,
কষ্ট লাঘব, মনটা বড়ো
মা'কে কাছে চায় ।
'মা'ছাড়া এই দুনিয়াটা
আধার লাগে খুব,
মায়ের জন্যে তাইতো শুধু
নীরব কেঁদেই চুপ ।
বাংলার বাণী
যে ভাষা আমায় দিয়েছে
অফুরন্ত আশা,
সে আমার মায়ের গর্ভের
প্রিয় বাংলা ভাষা।
ভাষার স্পর্শে প্রাণ জেগেছে
বেড়েছে ভাষার মান,
বিশ্ববাসী সাড়া দিয়েছে
বাংলা মায়ের দান।
বাংলা ও বাঙ্গালি পূর্নমনে
স্মরন হবে আজীবন,
বাংলার বুকে গর্ব করি
উৎসুখ দেহ মন।

Comments
Post a Comment