তিনটি কবিতা ।। বীরেন্দ্র নাথ মহাপাত্র
ভরা শ্রাবণে
ভরা শ্রাবণে নদী উঠেছে ফুলে
প্রত্যন্ত গ্রামের নেই যোগাযোগ,
বাঁধা আছে নৌকা নদী কুলে
সইতে হবে ওদের যত দুর্ভোগ ।
নৌকায় সব দিয়েছে তুলে
নেইকো তবু ওদের ভয়,
ঢেউয়ে নৌকা চলে হেলে দুলে
মাঝি ভায়া পারাপারে করবে জয় ।
সবার আশা ওপারে যাবে
বিপদকে তবু ও সামনে এনে,
যেতেই হবে ওদের এই ভাবে
অভয় বাণী আছে মাঝি মনে ।
মানবিকতা
মানবিকতা শ্রেষ্ঠ ধর্ম বলে গেছেন সব মনীষী,
বিধাতা দিয়েছেন করে কর্ম
দ্বেষ,হিংসা,নয় কভু ঈর্ষা ঈর্ষী ।
কপাল গুণে ভিখারী হয়ে
দিনের আয় দিনে খায়,
ধর্ম, আনুগত্য , কর্মে আনে বয়ে
অবলা জীবকে বিধাতা চেনায় ।
রাতের খাবার খেয়ে কিছু
প্রভুভক্ত কে দেয় ডাক ,
'এসেছিস বুঝি পিছু পিছু
খেয়ে তুই এখানেই থাক ।'
অজ্ঞাত
সৃষ্টি ভরা রহস্য জটিলতায়
অনন্তকাল জুড়ে প্রতিভাত,
সৃষ্টিধর নিখুঁত গরিমা আশায়
রুক্ষ পাহাড়ে, ভগ্ন অট্টালিকাতে অজ্ঞাত ।
পরজীবিতে জন্ম অনিশ্চয়তা নিয়ে
এ - এক অদ্ভুত যৌবন মিলন বহনে,
বিষ্ঠা কুলে অঙ্কুর স্বমহিমায় ভরিয়ে
বাঁচার অধিকার সৌহার্দ্য আনয়নে ।
প্রয়োজনীয় রসদ ওরা নিয়ে
জীবনকে করে তোলে সুখময়,
নিজ অস্তিত্বকে দেয় এগিয়ে
সৃষ্টির কৃপাবলে উদয়ে বিস্ময় ।

Comments
Post a Comment