প্রবীণেরাও প্রেমে পড়ুক
গুরুপ্রসাদ যশ
এই যে এতো স্রোত জেনেও
একা রেখে চলে গেছে ফেরিঘাট
চর জেগে ওঠে মেঘেদের ঘরে নীল অন্তরীপে
বর্ষাঋতু সুখ খুঁজে ফেরে
পাখিদের আলস্য উঠন জুড়ে
খয়া চাঁদ নামে মৃত কুয়াশার হাত ধরে
দূরতম দ্বীপে মন্দিরে মঙ্গল আরতির শঙ্খ
আমি চাই কিশোরীর হাতে বৃক্ষ রোপিত হোক
এ শিশিরের শেষেও প্রবীণেরা নতুন করে
প্রেমে পড়ুক একাকীত্ব ভেঙে গড়ে তুলুক
স্বাধীন সংসার ।

Comments
Post a Comment