একুশ মানেই জয়শ্রী সরকার একটি দিনের একুশ তো নয়, একুশ সারাবছর ভাষাশহিদ দিবস মানেই সত্যি প্রাণের বাসর । এই ভাষাতেই কাঁদি-হাসি, প্রাণের পরাগ মাখি এই ভাষাতেই স্বপ্ন-সুখে দুঃখ-দৈন্য ঢাকি ! বাংলা মায়ের দামাল ছেলে রবীন্দ্র-নজরুল এই ভাষাতেই আগুন-আলোয় ফোটাচ্ছে যে ফুল। বাংলা মায়ের প্রাণের ভাষা ভায়ের রক্তে লাল একুশ মানেই ভাষাশহিদের স্মরণ করার কাল ! একুশ মানেই মনের মাঝে আমরা অকুতোভয় একুশ মানেই বিজয়োল্লাস, ভাষাশহিদের জয় । কোন্ ভাষাতে গাইবো মাগো দেশপ্রেমের গান ? মুখের ভাষা , বুকের ব্যথা বাংলা আমার প্রাণ ! একুশ মানেই আলোর দিশা নতুন চর্যাগান , একুশ মানেই অসীম আকাশ উড়ন্ত এক প্রাণ । একুশ মানেই ভোরের আজান, মোহন বাঁশির সুর একুশ মানেই সন্ধ্যাপ্রদীপ, আনন্দে ভরপুর ! *************************************** জয়শ্রী সরকার, দিনান্তিকা, প্রেমবাজার, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ - ৭২১৩০৬
অদেখা চিঠির নদী দেবব্রত মণ্ডল তোমার নামে লিখেছিলাম একশো চিঠি, কিন্তু পাঠাইনি একটাও— কারণ জানতাম, পৌঁছালে ফিরে আসবে না আমার কাছে আমার ব্যথারা। প্রতিটি অক্ষরে ছিল জমে থাকা কান্না, প্রতিটি লাইনে ছিল নিঃশব্দ অপেক্ষা। রাত্রি জেগে জেগে আমি শব্দের মধ্যে লুকিয়ে রাখতাম তোমার মুখ, যেন ভোর এলে আলো এসে কেড়ে নিতে না পারে তোমাকে। তুমি জানো না, তোমার নাম উচ্চারণ করলে আমার বুকের ভিতর একটা সমুদ্র ভেঙে পড়ে। আমি সাঁতার জানি না, তবু ডুবে ডুবে বাঁচি— এই ভেবে যে, কোনো এক তলায় তুমি অপেক্ষা করছো আমার জন্য। ============== দেবব্রত মণ্ডল Kurumgram, Nalhati, Birbhum-731242, West Bengal