তিনটি কবিতা ।। তৃষিতা মিত্র শাওন অঝোর ঘনঘোর বর্ষা রুমঝুম রিমঝিম দিন কারা যেন ভরে তুলেছে জলের বিছেহার সন্ধে কলস নদী উত্তাল ইলিশ মাছের ঘ্রাণ নদী ছাপিয়ে তরঙ্গ লহর তুলে পৌঁছে যায় এ ঘরে সে ঘরে মাটিতে বনে বজরায় সাগরে বারিধারায় উল্লসিত বৃক্ষরাজি সবুজের শ্যামল সমারোহ আর দিকে দিকে নবপত্রের হরষগীতি দগ্ধ গ্রীষ্ম প্রখর গ্রীষ্ম রুক্ষ্ম গ্রীষ্ম তোমার তর্পণ হোক বরষা সলিলে খ্যাপা বাউলের উন্মত্ত তারের সুর স্রোত ঢেউ মিলেমিশে কী যে মোহ নিষিদ্ধ প্রলুব্ধকর ইশারা ছড়ায় ভেসে চলে জলে স্মৃতি খেয়াতরী ঠিক যেন বর্ণবিলাসী রামধনু। মুস্তাং এই কি সেই মুনল্যান্ড? বহু প্রতীক্ষিত চাঁদের পাহাড়? কে সাজাচ্ছে আমাদের সঙ্গে অবিরত এই জলের আলপনা? এই কি সেই কালীগণ্ডকী? আহা কী অপূর্ব সুদৃশ্য পাহাড়! আহা কী সুন্দর আগুনরঙা পাহাড়! মাটি মেশানো ঝুর...