Skip to main content

Posts

কবিতা: উদয় সাহা

২০১৯ বনাম বিক্ষিপ্ত বর্ণমালা  ক কথায় আর কাজ হয়না।কথার কথাই সার 'মার... মার ' বলে ধেয়ে আসে চিৎকার। ট কোন টাকা আকাশী, কোন টাকা কমলা হাতে নিয়ে দেখেছি টাকা নাকি কালোও হয় কথাই শুধু শুনেছি  র রাস্তার কলে স্নান করি। স্নানের জলে আয়রন ফেল করেও পাশ করে যাই কিসের শালা বায়রন !  ফ কাটমানি, অবরোধ ---আড়চোখে ফূর্তি এই দলে ঠাঁই পেল আজকাল মূর্তি। প পয়সা দিলে অর্ধাঙ্গী রুখে দাঁড়ালে মর্দাঙ্গি!  চ রোগটা এখন বেশ ক্রিটিক্যাল। চিকিৎসা নয় সোজা সমাধান হাতের মুঠোয় ---হাতের কাছেই ওঝা। শ শহর সাজে, দেশ সাজে, যখন সাজে ফুটপাথ একই বৃন্তে দুটি কুসুম সবার জন্য ডিম ভাত। ব বৃদ্ধ দুজন প্রাণ হারায় দায়ী কোন ব্রোকারস্ বিশ্বকাপে হার মেনেছি। আমরা এখন চোকার্স। ম একটা মানুষ অনেক মুখ গেরুয়া, লাল, সবুজ সুখ... স সমস্যার মাত্রা অনেক, হয়না সহজ নিরসন লৌহ প্রতাপ ঠুনকো রঙ ; অস্ত্র এখন অনশন। জ জলের তোড়ে সব ভেসে যায় জলের এমন ক্যালি স্বপ্ন ছিল বাড়ি হবে, গাড়ি হবে, ঘুরব রোজভ্যালি আ ...

নিবন্ধ: শেফালী সর

   কেমন আছেন আমার দেশের মানুষ        আমি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের একজন সাধারণ নাগরিক ও পশ্চিম বঙ্গের অধিবাসী। দীর্ঘ পরাধীনতার নাগপাশ থেকে ভারত মুক্ত ১৯৪৭সালের ১৫ই আগষ্ট। একদিকে সাম্প্রদায়িকতা অন্যদিকে ক্ষমতা লিপ্সা অখন্ড ভারতবর্ষের স্বাধীনতার অন্তরায় হয়ে দাঁড়ালো।আর তাই অখন্ড ভারতবর্ষের স্বাধীনতার পরে পেলাম খন্ডিত ভারতবর্ষের স্বাধীনতা। শুরুতেই সাম্রাজ্যবাদী চক্রান্তের শিকার হলাম,যার যন্ত্রণা আজ ও বহন করতে হচ্ছে ভারতীয় নাগরিকদের।     স্বাধীন ভারতবর্ষের রাষ্ট্র পরি চালনায় দিকনির্দেশনার জন্য যে লিখিত সংবিধান গৃহীত হলো, সেই সংবিধানে শিক্ষার মৌলিক অধিকারের অন্তর্ভূক্তি হল না। শিক্ষা ক্ষেত্রে তাই টালমাটাল অবস্থা। এই বিষয়ে নানান সমীক্ষা নানান পরিবর্তন ও পরিবর্ধন হয়েছে। তবুও সঠিক নিশানা পায়নি দেশের মানুষ। এতো গেল শিক্ষার কথা।        হঠাৎ এক সময়ে দেখা গেল দেশের কিছু মানুষ দলবদ্ধ হিংসায় উন্মত্ত হয়ে উঠছে। পঞ্চায়েতি শাসন ব্যবস্থা ও তার থেকে উৎপন্ন নূতন গণ নেতৃত্ব ই আমাদের এই রাজ্যে দলবদ্ধ হিংসার প্রকা...

মুক্তগদ্যঃ সত্যম ভট্টাচার্য

             সব স্বাধীনতা এক হয় না                              আগষ্ট মাস।সারাদিন প্রচন্ড রোদের পর বিকেল থেকেই আকাশের মুখ গোমড়া হয়ে এসেছিলো। আর এখন অঝোরে ঝরছে।কদিন ধরে এমনটাই হয়ে চলেছে।মাঝে তো কদিন আবার দিনরাত একনাগাড়ে বৃষ্টি হয়েই চললো। আমাদের নীচু শহরের অনেক জায়গায় জল উঠে এলো। তার মধ্যে দিয়েই চললো আমাদের দৈনন্দিনের অফিসে যাতায়াত।ছুটি বাঁচাতেই হবে যে কোনভাবে।আর যাদের হাতের অন্ন খেয়ে আমাদের দিন কাটে,তারাও কিন্তু এলেন ,প্রায় নিয়মিতই। মাঝে হয়তো একদিন নীচু এলাকায় নদীর জল উঠে আসাতে আসতে পারেননি,কিন্তু প্রতিদিনই প্রায় এসেছেন।মাঝে মাঝে মনে হয় কি সেই জিনিস যা কোনরূপ লিখিত চুক্তিভিত্তিক দায়িত্বপ্রাপ্ত না হয়েও এই তথাকথিত অশিক্ষিত মানুষগুলিকে নিয়ে আসে প্রতিদিন নিজের নিজের কর্মস্থলে।উত্তর কি শুধু একটাই-অভাব?না তার সাথে কোথাও মিশে আছে একটু হলেও দায়িত্ববোধ।না কি এরা ডরায় সেই অমোঘ মুখঝামটাকে বা কাজ চলে যাবার ভয়কে। একদিন ইচ্ছে হলেও বিশ্রাম নিতে পারে না এরা,পারে না কোন নির্...

নিবন্ধ : অনিরুদ্ধ সুব্রত

গুজব এবং গণপ্রহার  বন্ধ করার দায়বদ্ধতা সকলের  ----------------------------------------------------------------------- পাড়ায় পাড়ায় বাড়িতে ঢুকে মহিলাদের 'কিডনি কেটে নিয়ে যাচ্ছে' অথবা হিন্দিভাষী অপরিচিত যুবক 'জঙ্গি' অথবা বস্তা কাঁধে ময়লা পোশাক লোক 'ছেলেধরা'। না এর একটিও সত্যি নয়, নিছক সন্দেহ। অতএব শুধুমাত্র ঐ সন্দেহটুকু কখনও মুখে মুখে, কখনও সোস্যালমিডিয়া মারফত ছড়িয়ে দাও । এবং পৃথিবীর সবচেয়ে বেশি গতিশীল বিষয় হলো গুজব । মুহূর্তে সহস্র হাজারে পৌঁছে যেতে যেতে সুতীব্র একটা সক্রিয়তা কিড়মিড় করে ধেয়ে আসে ঘটনার উৎসে। তার পর যা ঘটে তাকে তাণ্ডবলীলা বললেও কম বলা হবে।           ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পাশাপাশি এই রাজ্যেও ডাইন-ডাইনি প্রসঙ্গ এখনও খেয়াল করলে শোনা যায় । কিছুটা অস্বাভাবিক-দর্শন সঙ্গতিহীন দরিদ্র মলিন পোশাক বা মানসিক ভারসাম্যের বিন্দুমাত্র অসংলগ্নতা থাকলেই উপযুক্ত ভূমি রচিত । বহুকাল থেকে প্রাকৃতিক, সামাজিক এমনকি ব্যক্তিগত পারিবারিক যে কোনও উদ্ভূত সমস্যার জন্য এই জাতীয় নিরীহের উপর 'অলক্ষ্যণ' মূলক তকমা সেটে অত্যাচার হয়ে আসছে...

কবিতা: পবিত্র কুমার ভক্তা

       লড়াই আদিম অন্ধকারে গায়ের চামড়া অবান্তর রিপু মাথা চাড়া দেয়, অস্ত্বিত্বের ফ্যাগোসাইটোসিস গ্যাংলিয়ন সমাজে, মর্সিয়া রচি সংবৎসর। স্নায়ুশৈথিল্য শিরদাঁড়া অভয়ারন্য খোঁজে অন্ধকার পথে শাড়ি উড়ে এপ্রান্ত থেকে ওপ্রান্তে বিদ্রোহী যুবক নেশা করে লাশকাটাঘরে ঘাড় গুঁজে। গাছের গায়ে শ্যাওলা জমেছে, মিথ্যা মনেতে আরও একবার জেগে ওঠা দরকার বন্দেমাতরম ধ্বনিতে...   ............................. .................. প্রেরকঃ পবিত্র কুমার ভক্তা গ্রাম- পাটনা ,  পোঃ - অজয়া ,  থানাঃ- খেজুরী , জেলাঃ- পূর্ব মেদিনীপুর ,  পিন- ৭২১৪৩০ সম্পাদিত পত্রিকাঃ    "অক্ষর বিতান ' , " কমিউনিকেশন ' ' খেজুরীর মুখ ' [ সহ সম্পাদক] মোঃ ৯৭৩৪৪২৫৭০২ [whatsapp] 

কবিতা: সুমিত মোদক

আকাশ কুসুম সম্প্রীতির সুর [ ধর্মের জাঁতায় শিশুর সৎকার , কবর খুঁড়লেন মা নিজেই । -- আন্দন বাজার পত্রিকা , ২৯ মে ২০০৬  ] এখানে আমি বেশ আছি      ভাল আছি  সুখে আছি     শান্তিতে আছি ... জানি না,  এখন আমি কোথায় আছি  !  হিন্দুর স্বর্গে ! নাকি মুসলমানের বেহেস্তে !  এখানে হাজার হাজার সূর্য  হাজার হাজার নক্ষত্র     ধূমকেতু  এক মহাজাগতিক সংসার ... এখানে কোনো ধর্ম নেই     জাত নেই  নেই বর্ণ       বিদ্বেষ ... # ওখানে তুই কেমন আছিস , ভাই  ! আমাদের পূর্বপুরুষের হিন্দু ভারতবর্ষে !  আমাদের ধর্মনিরপেক্ষ ভারতে সম্প্রীতির দেশে  ! কেমন আছে আমার হিন্দু বাবা  মুসলমান মা ! কেমন আছে তোদের সমাজ      সভ্যতা  পরিবর্তনের গান ...  # সেই গানে ভেসে ছিল আমাদের বাবা-মা ; ভালবেসে বিয়ে করে ছিল ভিন্ন ধর্মের দুটি মানুষ ; মেনে নিতে পারেনি দুটি পরিবার  # দুটি সমাজ  ওদের পরিজন ! ওদের সংসারে...

মুক্তভাবনা: আবদুস সালাম

 ট্র‍্যাজিক   নায়ক : সুভাষচন্দ্র বসু       দ্বিখণ্ডিত হয়ে স্বাধীন হলো ভারত । ফিরে এলেন না আমাদের যৌবনের প্রতীক নেতাজি সুভাষ চন্দ্র বসু।বিমান দুর্ঘটনায়  মৃত্যু কাহিনী দেশময় চাউর হলেও আজও তা আমাদের কাছে অবিশ্বাস্য।বিমান দুর্ঘটনার কাহিনী তে এতো বেশী ছিদ্র যে অলীক কথকথার জল সহজেই‌ সেখানে ঢুকে  পড়ছে।      এত বড়ো মাপের একজন  নেতার মৃত্যু কাহিনীর তথ্য প্রমাণ  এতো বেশি অকিঞ্চিৎকর যে পরস্পর বিরোধী স্বাক্ষ‍্য এবং গোপনীয়তার চেষ্টা নানা রকম সন্দেহের উদ্রেক করে । জাপানের রনকেজী মন্দিরে অবস্থিত ছাই কাহিনী ও আমাদের মনে বিশ্বাসের তত্ত্ব উপস্থিত করতে পারে না।    বিশ্ববরেণ্য সর্বভারতীয় নেতার প্রতি আমাদের আবেগ, আমাদের আবেগের  উচ্ছলতা স্বাভাবিক ভাবেই উথলে ওঠে।তিনি ছিলেন  একাধারে কবি গুরুর স্নেহ ধন‍্য,চিত্তরঞ্জন দাশের পুত্র তুল‍্য এবং স্বামী বিবেকানন্দের উত্তরসূরী।উচ্ছল তারুণ্যের মূর্ত প্রতীক সুভাষচন্দ্র  বাঙালি জাতিকে সাহস ও তারুণ্যের দীক্ষা দিয়েছেন।ভীরু বাক‍্যবাগীশ বাঙালি জাতি একজন উচ্চ শিক্ষিত, প্র...

কবিতা: নাসির ওয়াদেন

             কথা শুধু শব্দ নয়                              ১ দেশভক্তিকে একবার প্রশ্ন করেছিলাম কোন উত্তর আসেনি উত্তর আসার কথাও নয় কেননা উত্তর দেওয়ার লোকই তো দেশে নেই যারা দেশরক্ষার নামে আছে তারা পাহারাদারমাত্র আড়ালে আবডালে লুঠের রাজত্ব চলছে মিথ্যে দোষ দিয়ে লাভ কী ভাস্কর পণ্ডিতদের মিথ্যের গাড়ি চড়ে বেশি দূর যাওয়া যায় না ফিনিক্স পাখির ডানার ভেতর জনরোষ জমা আছে                         ২ হতাশা আর গ্লানি নিয়ে সূর্য ঢলে পড়লে প্রত্যাশার আকাশে চাঁদ  দেখা যায় চাঁদকে ভালবাসার ক্ষেত্রভৃমি নির্মাণে নাসা পারেনি ইসরো করে দেখাচ্ছে কেরোসিন,পেট্রোলের দাম বাড়লে ফড়েদের লাভ যারা লাভ খেতে খেতে রাঘব বোয়াল হয়েছে শীতল চোখে অপেক্ষা করছে তাদের শ্রীঘর                          ৩ অসহিষ্ণুতা আর হিংসাত্মক কার্যকলাপ যখনই বাড়ে লোভের গতিবেগ হারে তখন...

কবিতা ।। সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়

     সেই সংবাদ চারপাশে এবং ঘরের মধ্যে সময় পুড়ছে, বৃত্তের মধ্যে পুড়ছে মানুষ।  চেতনার গভীর থেকে উঠে আসছে ঘৃণাময় ধোঁয়া, ধোঁয়া ছুঁয়েছে বৃত্ত-বদ্ধ বিন্দুর হৃদয়,  তবু বিস্ফোরণে কাঁপেনি ঘন বসবাস। নির্লিপ্ত চোখের পাতা ছিঁড়ে নেমে এসেছে অভিমানী জল, শুধু বধ্যভূমির স্মৃতি কেরোসিন কুপির মতো টিম্ টিম্ জ্বলে সারারাত। এই তো সময়। সমস্ত কাঠিন্যের মধ্যে নির্মিত মানুষ, পারঙ্গম নারীকে এক সূত্রে বেঁধে নেবার। এখন সম্মোহনে পোড়ার থেকে ফিরে যেতে হবে মানুষের হৃদয়ের কাছাকাছি, কারণ নিবিড় শোষনের জ্যামিতিক আচার বদলে গেছে অভিনব কায়দায়। এই তো সময়।  সেই সংবাদ পৌঁছে দিতে হবে, সমূহ পাথর থেকে শরীরে শরীরে...         *=*= *=* SUDIPTA BANDYOPADHYAY. 7P/1, RAM ROAD, SARSUNA, KOLKATA-700061. PH-9432222463. """""""""""""""""""""""""""

অণুগল্পঃ সোমনাথ বেনিয়া

খোলা খাঁচা "আজ ফিরতে রাত হবে। অনেকগুলো পতাকা সেলাই করতে হবে। কালকে স্বাধীনতা দিবস। এক্সট্রা ইনকাম হবে। মালিকের কাছে কিছু না-হয় চেয়ে নেবো। মেয়েটার দুধ কিনতে হবে" - এই সব ভেবে দর্জি অনিল তাড়াতাড়ি হাত চালাতে লাগলো। অবশেষে কাজ শেষ করে ঝিরঝিরে বৃষ্টির মধ‍্যে বাড়ি ফিরছে অনিল। হঠাৎ হ‌ইহ‌ই ...গেল-গেল ...ধর-ধর শব্দে ভিড় জমে গেল। রক্তে ভেসে যাচ্ছে অনিলের শরীর। কিছু লোক অনিলকে চাপা দেওয়া লরিটার পিছনে দৌড়ে গেল বটে, কিন্তু ধরতে না পেরে ফিরে আসছে। অনিলের গোঙানি বাড়ছে, বাড়ছে দাঁড়িয়ে থাকা পথচারীদের সংখ‍্যা।        এমন সময় দুম-দুম, ফট-ফট শব্দে আকাশ কেঁপে উঠছে। বৃষ্টি ধরে এসেছে। আলোকিত আকাশ ঘোষণা করল স্বাধীনতা দিবসের উদ্‌যাপনের ভূমিকা। তাহলে রাত বারোটা বেজে গেল। ততক্ষণে অনিলের দেহে শেষ নীরবতা বিরাজ করছে। বোঝা গেল অনিল এখন স্বাধীন। সে অন্নক্লিষ্ট, দুর্দশাগ্রস্থ, অবক্ষয়ের সমাজ-দেশ ছেড়ে পূর্ণ স্বাধীনতা নিয়ে সবকিছু ভালোর দেশের দিকে র‌ওনা দিয়েছে ... ==================================   সোমনাথ বেনিয়া ঠিকানা - ১৪৮, সারদা পল্লি বাই লেন ডাক + থানা - নিমতা জেলা...

কবিতাঃ উত্তমকুমার পুরকাইত

একটা বুলেট ধেয়ে এলো    একটা বুলেট ধেয়ে এলো আমার টেবিলে  তারপর তোমার ক্ষত-বিক্ষত মুখ!  অরুনেশদা, মনে আছে সাতচল্লিশের কথা,  মনে আছে সাতাত্তর, কিংবা দু'হাজার সাত?  সিঙ্গুরের জমি থেকে হটে যাচ্ছে টাটাদের রথ।  তবু এই সতেরোয় কেন আসে ভাঙড়?  হাঙরের ছদ্মবেশে;  আর মোরো না অরুনেশদা  সব ঝান্ডা ঠান্ডা হয়ে পড়ে আছে লাশঘরে  ওঠো,  একা একা হাঁটো  এখনও ধু-ধু করছে গুয়েভারার মুখ  এখনও ধু-ধু করছে গান্ধীজির বুক। *************&****************   উত্তমকুমার পুরকাইত শঙ্করপুর, পোস্ট- প্রাণবল্লভপুর, ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগণা-৭৪৩৩৯৫ মোবাইল/হোয়াটসঅ্যাপ-৯৫৯৩১৩২৭৬৫

কবিতাঃ প্রণব কুমার চক্রবর্তী

        স্বাধীনতার চাওয়া পাওয়া                                          তোমাকে দিয়েছি অশ্রুমাখা নদী              শুকিয়ে যাওয়া ছিহ্ন স্বপ্ন -হার ,              আমার কাছে আর তো কিছুই নেই              চাইলে তোমায় কি দেবো বলো আর ?              স্বাধীনতার স্বপ্ন-অাঁকা ছবি              দেশপ্রেমের অমূল্য উপহার ,              মুখোসধারী নেতাদের ভারে              অাজ সেসব করছে হাহাকার !              চেয়েছিনু রৌদ্রমাখা দিন              জ্যোছনা মাখা নীল আকাশী রাত              পেলাম...

অমিয়কুমার সেনগুপ্ত ।।। কবিতা

এরই নাম রাষ্ট্র মহারণ্যে সিংহ মৃত । পাতি এক নপুংসক বাঘ অরণ্য ছারখার করে দাপিয়ে বেড়ায় । সে-ই তো নিজেকে ভাবে রাজা! তার যারা সন্তান-সন্ততি অন্য সব পশুদের নিপীড়ন করে । ফলে, অন্য সব পশু প্রাণভয়ে জনপদে নেমেই এসেছে । জনপদ এই রাষ্ট্র নয় । অরণ্যই রাষ্ট্রের বিস্তার । সেখানে মানুষ নেই, খোলসের মতন খানিক  বিষাক্ত লবণ পড়ে আছে । মানুষ তা ছুঁতে গিয়ে জীবন হারায়  মৃত ওই সিংহের কবরে কতিপয় পশ্যাধম নাচানাচি করে । সময় হারিয়ে যায় জিঘাংসার চাপে। মুখে কারও কথা নেই । সবাই নির্বাক । এরই নাম রাষ্ট্র,  এই কবরের অতল গহ্বরে জীবিত মানুষ সব চাপা থাকে, কেউই তার জেহাদ করে না। =============================== অমিয়কুমার সেনগুপ্ত,  হুচুকপাড়া বাই লেন, পুরুলিয়া 723101. M: 9434009741.

মুক্ত ভাবনাঃ ইতিকা বিশ্বাস

"আমার দেশের সম্পর্কে আমার কথা" ..................................................................... আমি আমার দেশ ভারতবর্ষকে খুব ভালোবাসি। ভালোবাসি প্রত্যেকটি মানুষকে। তবে খুব কষ্ট হয় যখন দেখি আমার ভারতবর্ষের মানুষ অসহায় এবং শত দুঃখ কষ্ট ভোগ করে চলেছে দিনের পর দিন। খুব আঘাত করে আমার হৃদয়কে আমি মেনে নিতে পারিনা এই অবস্থাকে। আমি প্রত্যেকের জন্য সবসময়ই প্রার্থনা করি হে ঠাকুর সবাই যেন খুব ভালো থাকে হাসি খুশি থাকে। নতুন সূর্যোদয়ের মতো যেন নির্মল হোক দেশ। সন্ত্রাসের কালো ছায়া বিলুপ্ত হয়ে যাক চিরতরে। মানুষ স্বাধীন ভাবে বাঁচার সুযোগ যেন পায় এটা কামনা করি। ভালোবাসি ভিষন ভাবে আমার দেশকে। যখন ফুটপাতে শিশুরা ক্ষুধার জ্বালায় যন্ত্রণা অনুভব করে এবং অন্যের কাছে খাবারের দাবি করে দুহাত বাড়িয়ে অসফল হয়, তখন সেই করুন দৃষ্টি আমাকে ভিষন ভাবে উদ্বেগ করে তোলে। তখন মনে হয় ফুটপাতে পড়ে থাকা সকলকে নিজের কাছে আশ্রয় দিই অন্ন তুলে দিই তিনবেলা, কিন্তু কি ভাবে আমারতো তেমন অবস্থা নয়। এই ভেবে আবার দু-পা পিছে আসতে হয়। কি করবো সাধ আছে তবে সাধ্য নেই।      ক্ষুদ্র শিশুর কান্না অ...

সজল কুমার টিকাদারের কবিতা

হবি শপ থেকে  হবি শপ থেকে পাখিরা ডানা ঝাপটায় আকাশ ভেঙে ধরে আনার প্রথম প্রথম ক'দিন। মুখ ভারকরে অনশন করে তারপর বাঁচার জন্য দানা খায়। ওদের মধ্যে কেউ কেউ ঠিক  ওদের মত নয়। তারা সারা বছর শিক কাটার চেষ্টা করে আর আগস্টে হাতে হাতে  ত্রিরঞ্জিত পতাকা দেখলে  ক্ষেপে ওঠে! চেঁচিয়ে চেঁচিয়ে প্রশ্ন করে--  'বলো, আমাদের স্বাধীনতা কেন কাড়লে?' --------------------------------------------------------------- সজল কুমার টিকাদার আরামবাগ,হুগলি পিন-৭১২৬০১ ফোন-৯৭৩২৮১৫৩৯৯.

সবিতা বিশ্বাসের কবিতা

স্বাধীনতার গান বিলের ধারে কলমী লতা ফুল ফুটিয়ে হাসে সাঁতার কেটে জল পিঁপিঁরা ভেলার মতো ভাসে বাতাস ছোটে মাতন ওঠে জলের কলতান সবাই ওরা আজ শোনালো স্বাধীনতার গান পথের পাশে লাজুক হেসে লজ্জাবতী লতা ফিসফিসিয়ে গুনগুনিয়ে কইছে কত কথা ফুটলো কলি জুটলো অলি খুশির ঐক্যতান গলা মিলিয়ে গাইলো ওরা স্বাধীনতার গান দৃপ্ত পায়ে ক্ষিপ্ত বেগে জয়ের অভিযান ওই চলেছে মাতঙ্গিনী আঁকড়ে অভিমান প্রাণ দেবোতো মান দেবোনা যতই আঘাত হান বুলেট বুকে গাইলো মেয়ে স্বাধীনতার গান মাঝির মুখে চাষীর বুকে ভালবাসার ঢেউ দেশ মায়েরে রাখবো ভালো দেবোনা ব‍্যথা কেউ ব্রিটিশদের দূর হঠাতে লক্ষ বলিদান উঁচিয়ে মাথা গাইলো সবাই স্বাধীনতার গান।                   ---------------   সবিতা বিশ্বাস প্রযত্নে-- লঙ্কেশ্বর বিশ্বাস গ্রাম ও পোস্ট -- মাজদিয়া ( বিশ্বাস পাড়া) (শুভক্ষণ লজের পাশে) জেলা--- নদীয়া। পিন-- ৭৪১৫০৭ ফোন--- ৮৯০০৭৩৯৭৮৮ ধন্যবাদ।

কবিতা ।। মানবেশ মিদ্দার

ভাগ করবোই মানবেশ মিদ্দার ভাগ ছিলো না! ভাগ ছিলো না! ভাগ ছিলো না! ভাগ ছিলো না,   'এক পৃথিবী সবুজ মোড়া মাটি।' ভাগ ছিলো না,   'কোথাও ধূসর পাহাড় ছবি আঁকা।' ভাগ ছিলো না,  'কোথাও সুনীল আকাশ ডোবা সাগর।' ভাগ ছিলো না,   'বন, ঝর্ণা, নদী আঁকা বাঁকা।' ভাগ ছিলো না,   'কোন্ পশুটা ভাগ করেছে বন?' ভাগ ছিলো না,   'কোন্ তিমিটা ভাগ করেছে সাগর?' ভাগ ছিলো না,   'কোন্ তারাটা ভাগ করেছে আকাশ?' ভাগ ছিলো না,   'গরম দিনে দখিন হাওয়ার আদর।' ভাগ ছিলো না,   'গাছ-গাছালি এক বনানীর ঘরে।' ভাগ ছিলো না,   'কোটি তারা এক আকাশের তলে।' ভাগ ছিলো না,   'আষাঢ় মেঘে বৃষ্টি বাদল ঝরে।' ভাগ ছিলো না,   'মানব শিশু এক পৃথিবীর কোলে।' ভাগ ছিলো না,   'বেশ তো ছিলো এক পৃথিবী প্রাণ।' ভাগ ছিলো না,   'একটা মানুষ দুটো মানুষ হলো।' ভাগ ছিলো না,   'এক পৃথিবীর একটা হৃদয় জুড়ে,' ভাগ ছিলো না,   'উঠলো পাঁচিল রক্ত বয়ে গেলো।' হাজার শিশু মানুষ হলো হৃদয় উঠল...

কবিতাঃ সুজাতা মিশ্র (সুজান মিঠি)

  বন্দে মাতরম ছুটতে ছুটতে দোকানে এলো বুলি, হাঁপাতে হাঁপাতে  বললো, "উ লালুদাদা, এক কিলো সাদিনতা দাও দিকিন মুর বুন ভাইগুলান খাচ্ছেক, আমু চাইলম,তো বলে 'যা, কিনে লিয়ে আয়।' দাও তো মুকে, খাই বেসটি করে।" লালু দেখলো, অনেকদিন পর সুযোগখান পেয়েছে সে, বলে, "উটা তো দুকানে পাওয়া যায় লা কিনা, চল মুর  সাথে, লিয়ে আসবি। আর গুরমা গরম খাবি।" স্বাধীনতার স্বাদ পেতে বুলি লালুর পিছন পিছন গিয়ে  ঠেকলো গ্রামের শেষ প্রান্তের ভাঙা মন্দিরে, লালুর শক্ত দুটো হাত বুলিকে টু ফ্যা করতে দিল না।  রক্ত আর কান্না কাদার সঙ্গে মিশে বয়ে যেতে লাগলো  সারা শরীর জুড়ে তার। লালু স্বাধীনতা খায়িয়ে চলে গেল। সন্ধেবেলায় টেনে হিঁচড়ে নিয়ে গেল বাপমায়ে, আর  তারপর উদুম মার। নিস্তেজ শরীরটা উল্টে পড়লো  খড়ের বিছানায়। দিনদশেক বাদে যখন বুলি ঘর থেকে বেরোয়, পথে লালুর সাথে দেখা, "এ বুলি, বল কেনে, সাদিনতা কেমন খেতে? আর খাবি লাকি?" একদিন দুদিন তিনদিন রোজ রোজ প্রতিদিন তাকে সাদিনতা খাওয়ার প্রস্তাব দেয় লালু। আর তারপর কেটে গেল এক বছর। ফিরে এলো আবার সেই দিন। স্বাধীন...

অষ্টপদ মালিক ।। কবিতা

জন্মদিনের উপহার জন্মদিনে তোমাকে কি দেবো ভেবে ভেবে বড়ো অস্থির হয়ে পড়েছি । একখানা বই দেবো ? নিজের মনে ভাঙাগড়া খেলা চলে বই তোমার কি কাজে লাগবে ! তুমি তো নিরক্ষর । তোমার পাংশু মুখের দিকে তাকিয়ে আমিও কম কষ্ট পাইনা ! কোথায় তোমার গা-ঢাকা বস্ত্র কোথায় তোমার ক্ষুধা নিবারণের অন্ন। আজও খোলা আকাশের বারান্দা তোমার ঘর । আর অপেক্ষার পালা গুনবো না আজ পনেরো ই আগষ্ট ,তোমার জন্মদিন তোমার দুঃখের সাগর ভালোবাসার মাটি দিয়ে ভরিয়ে দেবো নতজানু হয়ে শপথ নিলাম । ======================            অষ্টপদ মালিক    পাঁচারুল, হাওড়া- ৭১১২২৫     মোবাইল: 6295321758

স্বরূপা রায়ের কবিতা

স্বাধীনতা যে দেশে আজও হাজার হাজার পেট অভুক্ত থেকে যায়, যে দেশে আজও বেশিরভাগ মানুষ পথে রাত কাটাতে বাধ্য হয়, যে দেশে আজও কন্যাশিশুর জন্মের আগে ভ্রূণহত্যা হয়, যে দেশে আজও বাবা-মা ছোট ছেলেকে অভাবে কাজে পাঠায়,  যে দেশে আজও পুরুষকে অর্থ জোগানের মেশিন ভাবা হয়, যে দেশে আজও গায়ের কালো রঙ দিয়ে মানুষের বিচার হয়, যে দেশে আজও ধর্ষণের পর ধর্ষককে না, ধর্ষিতাকে দোষী মানা হয়, যে দেশে আজও পণ নামক অপরাধের জন্য বধূহত্যা হয়, যে দেশে আজও একজন নারী সম্পূর্ণ রূপে নিরাপদ নয়, যে দেশে আজও সন্তান বাবা-মা বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠায়, যে দেশে আজও অন্নদাতা কৃষককে আত্মহত্যা করতে হয়, যে দেশে আজও প্রাপ্য চাকরির জন্য অনশনে বসতে হয়, যে দেশে আজও রাজনৈতিক লড়াইয়ে ভাইয়েভাইয়ে খুন হয়, যে দেশে মনুষ্যত্বের ঊর্ধ্বে ধর্ম এবং জাতকে গুরুত্ব দেওয়া হয়, সেই দেশে ৭৩ বছরের স্বাধীনতা পালন করা কী মানায়? ================================== নামঃ স্বরূপা রায় ঠিকানাঃ উত্তর ভারতনগর, ১০, বটুকেশ্বর দত্ত সরণি, পো- রবীন্দ্র সরণি, জেলা- দার্জিলিং, শিলিগুড়ি-৭৩৪০০৬ ফোন নংঃ ৮৬৩৭৫২৮৯২৫ হোয়াটস্যা...

'পাখী'র কবিতা

স্বাধীন ভারতের মেয়ে ভালো থাকিস ও মেয়ে তুই দুঃখ কেন করিস পৃথিবীর সমস্ত সুখ তোর হাতেই ধরিস। লাগবে না তোর চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, মুখে কোনো প্রসাধন মাথায় গুজে নিস কিছু লাল জবা বেনারসির হবে না প্রয়োজন। রাস্তার পাশে ইটের উপর শুয়ে, পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে যে মানুষটি তার দিকে চেয়ে দেখ মশার সাথেও তার হয়েছে মিতালী, কারো সাথে নেই কোনো সংঘাত। বিড়াল ছানা দুটির সাথে করে নে তুই সুখ ভাগ জোছনাকে গায়ে মেখে সোহাগী হ আঁধার আঁধারেই পড়ে থাক। মালা বদল করিস সেই ছেলেটির সাথে যাকে পছন্দ করেছে বাবা মা জেনে রাখিস গুরুজনের আশীর্বাদের কোনো বিকল্প হয় না। জুঁই-চামেলীর হাসি ছড়িয়ে শশুর শাশুড়িকে ভালো রাখিস, ভালো থাকিস ===========================           পাখী             11-8-19

কবিতাঃ সম্পা পাল

জন্মভূমি পৃথিবীর সব দেশ সুন্দর পৃথিবীর সব মানুষ ভালো শত্রু বলে কাউকেই মনে হয় না পৃথিবীর সব নদীতেই নামতে ইচ্ছে  হয় সব পাহাড় থেকেই সমতল ভালো লাগে তবে দিনের শেষে আমার দেশেটাই শুধু ঘরে ফিরতে বলে। আর মরণ চিন্তা এলে শুধু গঙ্গাকেই মনে পড়ে....... এটাই কি জন্মভূমি ? =================== সম্পা পাল, শিলিগুড়ি

কবিতা: তরুনার্ক লাহা

        স্বাধীনতা  অত্যাচারে অত্যাচারে জর্জরিত  সবার দেহ রইল না কেউ চুপ করে আর করল সবাই যে বিদ্রোহ । ফাঁসির দড়ি পরল গলায় শহিদ হলো আরো কত গুলিতে বুক ঝাঁঝরা হলো মরল মানুষ শত শত। গান্ধী এলো,এলো সুভাষ  এলো বিনয় দিনেশ বাদল এলো সূর্য কল্পনারা বাজল স্বাধীনতার মাদল। রক্ত লেখায় লেখা হলো স্বাধীনতার এই ইতিহাস  স্বাধীন হলাম,কেউ তো আবার খেলল কত বিভেদের তাস। স্বাধীনতার মন্থনে হায় উঠল অমৃত উঠল যে বিষ পেলাম আমরা স্বাধীনতা  তবু ব্যাথা পাই অহর্নিশ। এখন মনে প্রশ্ন জাগে সত্যি কি ভাই আমরা স্বাধীন দেশের মধ্যে নেই কি গরিব  সবার মুঠোর মধ্যে সুদিন? দুঃখ মনে থাকবে না আর আমরা স্বাধীন মুক্ত এবার স্বাধীন সবাই যদি থাকে অন্ন বস্ত্র শিক্ষা সবার।                *** তরুনার্ক লাহা বেলিয়াতোড় বাঁকুড়া

সুমন নস্করের ছড়া

         মহান ভারত আমরা সবাই ভারত বাসি এ দেশ মোদের গর্ব, জন্মভূমি এ দেশটাকে করব না কেউ খর্ব৷ পরস্পরে বাসব ভাল দেখব সবার হাসি, সব ব্যবধান ঘুঁচিয়ে বলো আমরা ভারত বাসি৷                        ৷৷২৷৷ আমরা সবাই ভারত বাসি এ দেশ মোদের মা, জন্মভূমি মায়ের রূপের নেইকো তুলনা৷ মাথায় যে তার তুষার রাশি ঘোমটাখানি টানা, পা ধোয়াতে ঢেউয়ের রাশির একটুও নেই মানা৷                        ৷৷৩৷৷ আমরা সবাই ভারত বাসি এক দেহ মন প্রাণে, সবাই সবার বাসব ভাল এক মিলনের গানে৷ ভারত আমার মহান ভারত আসুক মহা যোগ, সংহতি আর বিশ্ব দ্বারে সবার সেরা হোক৷ ============================== সুমন নস্কর ৷৷ বনসুন্দরিয়া ৷৷ দক্ষিণ২৪ পরগনা

কবিতাঃ সুপ্রীতি বর্মন

হৃতগৌরব স্বাধীনতা যবে দুটো ভাতের জন্য যৌবন খোয়াতে, গলদঘর্ম পরিশ্রম মজদুর ইঁট বোঝাই,  রাস্তা ঘাটে ধূলায় পরিত্যক্ত উচ্ছিষ্ট সখ স্বাদ আহ্লাদ  পরের বাড়ি দাসত্ব ঝি খেটে,  পচে গলে যা হোক দেনা পাওনা জীবন নিতে হবে না আর, বলবি আমরা স্বাধীন।। অর্থনৈতিক চাপের বোঝা মরনসংকোচনের মতন  আপাদমস্তক টাকার গদির তলায় দমচাপা দীর্ঘশ্বাস কালঘাম ছোটে বিষাক্ত দুধ কলায় পোষা কালসাপ  পাশবালিশের কোলে ঘাপটি ঘুমে  ছুঁতে চায় স্বপ্ন,  ঐ বিশাল আকাশকে হাতের মুঠোয় পেতে অভীষ্ট লক্ষ্যের উপর রাখবে হাত নির্দ্বিদ্ধায় সেদিন বলবি আমরা স্বাধীন।। যবে মনুষ্যত্বের দর কড়ির দর থেকে হবে বেশি  লাখ গুনে মনন চিন্তন সব মাপকাঠি যাবে ডিঙিয়ে কড়ির দরে বাছবিচার তাকে রেখে কিংবা উচিত ও নৈব নৈব চ এর বাটখারায়, বসাবে না প্রতিজনকে  সেদিন বন্ধ হবে কেনাবেচা।  বিক্রীত হবে না আজন্মলালিত মূল্যবোধ অপমানে মাথা হেঁট দেওয়ালে পিঠ ঠিকে কানাকড়ির বহ্নিশিখার অটুট আস্ফালনে মধ্যবিত্ত টানাপোড়েন জীবন পকেটে দশ টাকা,  চোখের সমুদ্রে বানভাসি উচ্ছাস লাখ টা...

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

দাদা ঠাকুর ও কাজী নজরুলের দ্বিমুখী সখ্যতা ।। আবদুস সালাম

দাদা ঠাকুর ও কাজী নজরুলের দ্বিমুখী সখ্যতা আবদুস সালাম কাজী নজরুল ইসলামের সঙ্গে দাদাঠাকুরের পরিচয় কীভাবে হয়, সেই প্রসঙ্গে আলোকপাত করেন আবদুল আযীয আল-আমান। তাঁর লেখা থেকে জানা যায়, নলিনীকান্ত সরকার মহাশয়ের মাধ্যমে দাদাঠাকুরের সঙ্গে নজরুলের প্রথম পরিচয় হয়। নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা তখনও প্রকাশিত হয়নি। মোসলেম ভারতে প্রকাশিত কবির কয়েকটি কবিতা নিয়ে বাংলার সাহিত্যিক, কবি, পাঠক, সমালোচক মহলে রীতিমতো উঠেছে আলোড়ন। সেই সময় দাদাঠাকুরের সঙ্গে নজরুলের প্রথম আলাপ। *"দাদাঠাকুর" ওরফে শরৎচন্দ্র পণ্ডিত – ১৯ শতকের শেষ আর ২০ শতকের প্রথম দিকের এক তুখোড় ব্যঙ্গকার, সাংবাদিক এবং নাট্যকার। উনার "জঙ্গম" পত্রিকা তখন কলকাতার সাহিত্য-রাজনীতির আখড়া ।সবাই মুখিয়ে থাকতো কখন আসছে “জঙ্গম”। সারাদেশের রাজনৈতিক পরিস্থিতি আর শ্লেষাত্মক ছড়া। কাজী নজরুল ইসলাম তখন সদ্য সাহিত্য জগতে এসেছেন। এসেই সাহিত্যের আঙিনায় তুলেছেন ঝড়। অসহ্য।কোথাকার এক গেঁয়ো- ভূত এসে তছনছ করে দিচ্ছে সব হিসেব । কিছুতেই কেউ যেন মেলাতে পারছে না অঙ্ক ।বিভিন্ন আলাপ আলোচনা ও সমসাময়িক বহু কলমচীর কথায় উঠে আসে দাদা ঠাকুর ও নজরুল প্রসঙ...

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ১০১তম সংখ্যা ।। শ্রাবণ ১৪৩৩ জুলাই ২০২৬

: ঘোষণা : এই সংখ্যার নির্বাচিত কিছু লেখা অপ্রকাশিত রয়ে গেল। সেগুলি ১০২তম সংখ্যায় প্রকাশিত হবে।  সংখ্যাটি প্রকাশিত হবে আগামী ১৯ আগস্ট ২০২৬ বুধবার রাতে। দেখবেন এই সাইটে:  https://www.nabapravat.com/ আগ্রহীরা প্রবন্ধ-নিবন্ধ, প্রতিবেদন-ফিচার, মুক্তগদ্য, স্মৃতিকথা, ভ্রমণকাহিনি পাঠাতে পারেন। (গল্প, কবিতা, ছড়া এই সংখ্যার জন্য পাঠাবেন না।)   একসঙ্গে মেলবডিতে লিখে বা পেস্ট করে পাঠাবেন।  একই লেখা দুটি মেল আইডিতেই ( nabapravat.online@blogger.com এবং nabapravatblog@gmail.com)  পাঠাতে হবে কথাটা স্মরণে রাখবেন।      সাবজেক্ট লাইনে লেখার শিরোনাম ও আপনার নাম লিখবেন।  প্রয়োজনে কথা বলতে পারেন এই নম্বরে : ৯৪৩৩৩৯৩৫৫৬ (নিরাশাহরণ নস্কর, সম্পাদক, নবপ্রভাত) ............................. সূচিপত্র ----------------- প্রেমের অনন্ত অনুরণন : ক্রিস্টোফার মার্লো ও কাজী নজরুল ইসলাম ।। আহমেদ বেলাল ২৯ জুলাই : বিদ্যাসাগর—একটি যুগের বিবেক, একটি আলোর নাম ।। উৎপল সরকার যাত্রা এবং ফাত্রা লোক ।। অরবিন্দ পুরকাইত দাদা ঠাকুর ও কাজী নজরুলের দ্বিমুখী সখ্যতা ।। আবদুস সালাম দক্ষিণ-পূর্ব এশি...

গল্প ।। অনুর অপেক্ষা ।। নাজিরুল ইসলাম

অনুর অপেক্ষা  নাজিরুল ইসলাম গ্রামের নাম জলামাদুল। গ্রাম বললে অবশ্য ভুলই বলা হবে, আসলে সেটি এক অজপাড়া গাঁ। গ্রামের বেশিরভাগ মানুষ চাষবাস করেই জীবন ধারণ করে। শহরের আধুনিক হাওয়া এখানে এখনো এসে পৌঁছায়নি। কাঁচা-পাকা রাস্তা, তাই বর্ষাকালে জল জমে কাদা প্যাচপ্যাচে হয়ে থাকে। গ্রামে গাছপালা, জলাজমি, পুকুর, ধান রাখার মরাই আর খড়ের গাদা—সবই আছে। এই প্রাকৃতিক সুন্দর পরিবেশে মানুষের সংখ্যা খুব কম। সব মিলিয়ে কুড়ি-বাইশটি ঘর হবে, সবাই সবাইকে চেনে। সন্ধ্যার পর গ্রামের বয়স্ক মানুষেরা একজোট হয়ে আড্ডা জমায়, তারপর হুঁকোয় টান দিতে দিতে যে যার বাড়ি চলে যায়। গ্রামের ঠিক মাঝখানে একটা একলা দোকান—চায়ের দোকান। দোকান বলতে বাঁশের খুঁটি, টালির ছাউনি আর সামনে পাতা দুটো কাঠের বেঞ্চ। দোকানটা চালায় অনু। অনুর বয়স ১৯ কিংবা ২০ হবে। শ্যামবর্ণের রোগাটে চেহারা, গোলগাল মুখ। তবে তার সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো জোড়া ভুরুর নিচে একজোড়া নীল চোখের মণি, যা তাকে আর পাঁচটা মানুষের থেকে আলাদা করে। অনু অনাথ। কীভাবে সে মানুষ হয়েছে, সে নিজেও তা ভালো করে জানে না। আপনজন বলতে এক দাদি ছ...

ছোটগল্প ।। নীলিমার আত্মজাগরণ ।। পরেশ চন্দ্র মাহাত

নীলিমার আত্মজাগরণ পরেশ চন্দ্র মাহাত নীলিমা মাহাত, বয়স পঁচিশ প্লাস —তার বাবা মায়ের পঞ্চম তথা শেষ সন্তান। দুই দাদা —বড়দাদা শঙ্কর ও ছোটদাদা বিজয়। বড় দাদা শঙ্কর আর দুই দিদি তাদের কিন্তু বিয়ে হয়ে গেছে। একমাত্র নীলিমা আপাতত স্বামীর কোমল হাতের স্পর্শ ও সহানুভূতি থেকে বঞ্চিত এবং আদৌ কবে অথবা সেই সৌভাগ্য আসবে সেটা ঈশ্বরের নিকটই একমাত্র জ্ঞাত। সেই সঙ্গে দুবছরের সিনিয়র ছোটদাদা বিজয়েরও নীলিমার মতো অবস্থা। তারও জীবনসঙ্গিনী জুটেনি। মোট সাতজন সদস্য নিয়ে গঠিত সংসার নীলিমাদের পরিবার। মধ্যবিত্ত পরিবার —মধ্যবিত্ত পরিবার না বলে যদি নিম্নবিত্ত বলা হয় তবুও কোনো অত্যুক্তি করা হয় না। বাবার প্রত্যেকদিনের আয়ের উপর ভিত্তি করেই চলে সংসার। এই কঠোর এবং কঠিন পরিস্থিতিতেও নীলিমার মা শ্রীমতী মেনকা‚ সংসার সামলে তার ছেলেমেয়েদের পড়াশুনার প্রতি যথেষ্ট তৎপর ও সহানুভূতিশীল। তাদের পড়াশুনায় কোনো খামতি রাখেননি। যথা সময়ে তাদেরকে বিদ্যালয়ের মুখ দেখিয়েছে – টিউশনের বন্দোবস্ত করেছে। তাদের জীবন যাতে সুখকর হয় সেটাই প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করেছে। পাঁচ-পাঁচটি ছেলেমেয়ের মধ্যে সবাইকে উচ্চশিক্ষিত করে তোলা একপ...

গল্প ।। জলমাতালের ঘর ।। মামুন সরকার

গল্প জলমাতালের ঘর মামুন সরকার চেহারা সুরত রাজপুত্রের মত না কিন্তু নাম তার রাজা মিয়া। পোষাক পরিধানে সাহেব বাবু। চালচলন আর দশটা মানুষ থেকে আলাদা। চার বার মেট্রিক পরীক্ষা দিয়ে টেনেটুনে পাশ করলেও আড্ডাতে বাকপটু। মগজ ভর্তি কথার পাহাড়। একবার কথা শুরু করলে আর থামে না। হাসি ঠাট্টায় মজমা মাতিয়ে রাখে। একসপ্তাহ হয় নতুন বিয়ে করেছে। বউ শিক্ষিত এবং সুন্দরী। গায়ের রং দুধসাদা না হলেও নজর কাড়ার মত আর্কষণী মুখমণ্ডল। বন্ধুদের একজন বলে, দোস্ত একটা কতা কই রাগ করিছ না। সত্যিই তর রাজ কপাল। খুব সুন্দর একটা বৌ পাইছস। ভাবী সাহেবার আঁচল ছাড়িস না। চোখে চোখে রাখিস। তর দুর্বলতার সুযোগ নিয়া কেউ যেনো ভাবী সাহেবার সাথে ফুসুরফাসুর না করতে পারে। তর যা স্বভাব। জানি না ভবিষ্যতে তর কপালে কি আছে। রাজা মিয়া বলে, বৌ আমার। মাইনষে ফুসুরফাসুর করব মানে? কি বুঝাইতে চাইলি বুঝলাম না দোস্ত। আছমানে চান উঠলে সবাই সবাই গায়ে জোছনা মাখতে চায়। আমার ভাবী সাহেবা হইল আকাশে চান। রাজা মিয়া কথা বাড়ায় না। বুঝতে পারে তার দোস্ত কি বুঝাতে চেয়েছে। সুন্দরের প্রতি সবাই দুর্বল। রাজা মিয়ার বাবা একজন চেয়ারম্যান। অঢেল ধন-সম্পদের মালিক তি...

শিল্পী ।। সুকান্ত ঘোষ

শিল্পী সুকান্ত ঘোষ কেরামত দাকে চিনি সেই ছেলে বেলা থেকে। কেরামত দা মোটেই আমার দাদার বয়সী নয়। পাড়ার কাকারা যখন ক্লাবের মাঠে ফুটবল খেলত তখন কেরামত দাকে অসাধারণ গোল কিপিং করতে দেখেছি। সেই হিসাবে তাকেও আমার কাকা বলে ডাকাই উচিত।কিন্তু,সবাই দাদা ডাকে বলে আমিও ' কেরামত দা ' বলেই ডাকি।তাছাড়া বয়স হলেও শরীর টা বেশ ঝরঝরে রেখেছে এখনো। কেরামত দা আমাদের মতো ফুটবল প্রেমী কিশোর দের কাছে খুব প্রিয়।প্রথমত যদি হয় আমরা ছেলেবেলায় তার অসাধারণ গোল কিপিং দেখেছি সেই জন্য,বিশেষত একটু লাফিয়ে বল রিসিভ করে শূন্যে একটা ডিগবাজি দেবার দৃশ্যটা চোখের উপর আমাদের ভেসে থাকে।দ্বিতীয়ত,তার অমায়িক ব্যবহার। আমাদের খুব ভালবাসে কেরামত দা। তাই আমাদের কাছে কেরামত দা খুব প্রিয়। কম বয়সে নিজে খুব ভালো গোলকিপার ছিল কেরামত দা একথা আগেই বলেছি।মহমেডান জুনিয়র টিমে খেলতে গিয়ে বুকের পাঁজর ভেঙে গেলে ফুটবলার হবার আশা শেষ হয়ে যায় তার।  পাড়ার ক্লাবে নিয়মিত আসতো। তবে,বছর দুয়েক আগে ক্লাবে সরস্বতী পুজো হবে নাকি বিশ্বনবী দিবস এই বিতর্ক দানা বাধার পর থেকেই এত প্...

বিজয়ন্ত সরকারের গল্প

// রাস্তার ছেলে মন্টু // গতরাতে যখন অঝোর ধারা... স্বস্তির গন্ধ দালানের মালিকদের উরুভাঁজে-কার্নিশে তখন ভেজা শরীরে বছর নয়ের মন্টু আশ্রয় নিয়েছিল একটা জীর্ণ একচালায়। যার নীচে দাঁড়িয়ে শরীরটা অন্তত একটু কম ভেজে ।  বৃষ্টিস্নাত রাতে এই একটাই সমস্যা মন্টুর । সকালে মবিন মিঞাঁকে দেখেই- - আরে চাচা, গতরাতে যা বৃষ্টি, তোমার এই একচালার নীচেই তো ছিলাম । - কী কইতাসস্ ! এই চালায় যত ফুটা, দিনে বারিষ আইসলে মুই বুঝবার পারিনা জুতা সিলাইয়ের জিনিস রাকপো কই আর মুইবা খাড়াবো কই ! - যাই বল চাচা, ভগবান আমার জন্যই তোমাকে পাঠিয়েছে । তা না হলে খদ্দের তো তেমন আসেনা, তবু ওই কটা পুরানা জুতা-কালি-সুতা নিয়ে বসে থাকো।  - হা হা হা (প্রাণখোলা হাসি) সহী বাত্ বেটা...সহী বাত্ । 'যাই ওদিকে হয়তো চা ফুটছে, পরে এসে নিউজ শোনাব তোমাকে' মন্টু বলতে বলতে ঝটপট্ বেরিয়ে যায়।  দাস টিফিন সেন্টারে কাজ করে মন্টু । সারদিন খেটে নাম মাত্র টাকা পায় আর কখনও কখনও পায় এক বেলার টিফিন । অথচ কথায়, চাল-চলনে, ফুরফুরে-উড়ে বেড়ায় বেশ । (ব্যাগ হাতে এপাড়ার গন্যিমান্যি গগন বাবুর আগমন) - আরে ও মবিন...

প্রবন্ধ রচনা ।। একটি রাজপথের আত্মকথা

একটি রাজপথের আত্মকথা “ওগো পায়ে চলার পথ, অনেক কালের অনেক কথাকে তোমার ধূলিবন্ধনে বেঁধে নীরব করে রেখো না। আমি তোমার ধুলোয় কান পেতে আছি, আমাকে কানে কানে বলো।” —রবীন্দ্রনাথ ঠাকুর। ভূমিকা: আমি রাজপথ, পথিক মানুষের চিরসখা। আমার জন্মের কথা আজও আমার ক্ষীণ মনে পড়ে, তবে এ কথা সত্যি আমার শেষ ঠিকানা কোথায় তা আমিও জানি না। বহু যুগ আগে ঘন জঙ্গলের বুক চিরে মানুষ আমাকে এগিয়ে নিয়ে গিয়েছিল। গাছগাছালির ফাঁকে ফাঁকে এই ক্রমাগত চলাতেই তো আমার আনন্দ। এভাবে সামনে এগিয়ে যাওয়াই তো জীবন। ধুলো-মাটি দিয়ে তৈরি আমার শরীরে কত কাল ধরে কত কিছুর প্রলেপ পড়ল। ক্রমে শক্ত-জমাট হয়ে উঠলাম আমি। মেঠোপথ থেকে আজ আমি রাজপথ। মেঠো ধূলিবন্ধনে নয়, মোরামের মর্মরে নয়, আজ আমার হৃদয়ের সব কথা প্রযুক্তির পীচের নীচে গুমরে গুমরে কাঁদে। হে পথিক, তুমি শুনতে চাও, তাই হৃদয়-উজাড়ি বলব তোমাকে আজ আমার আত্মকথা। আত্মকথা: আমি ই.এম. বাইপাস। উত্তর কলকাতার উল্টোডাঙ্গা থেকে শুরু করে বারুইপুর পুরাতন বাজার পর্যন্ত ৩২ কিলোমিটার আমার বিস্তৃতি। আমি পশ্চিমবঙ্গের একটি অন্যতম প্রধান রাজ্যসড়ক। আমার দু-পাশে কত গাছপালা, কৃষিক্ষেত, কলকারখানা, দোকান, বাড়ি! দিনরাত শত-সহস্র...

একটা মেয়ে-মানুষের শরীর ।। উত্তম ভট্টাচার্য

একটা মেয়ে-মানুষের শরীর উত্তম ভট্টাচার্য 'দাদা আমি একটু মারব?' ভিড় ঠেলে অল্প বয়সী এক কলেজ ছাত্রীর আর্তি! এবং অনুমতি আদায়ের আগেই একেবারে সপাটে চড়! ঠিক জানোয়ারটার দক্ষিণ গালে। তারপর পরপর ওগালে, এগালে,  দু'গালেই! জানোয়ারটা দেখতে ঠিক মানুষের মত! পকেটে তিনতিনটে দামি কম্পানির পেন, বিদেশি দামি কম্পানির ফুলহাতা শার্ট, প্যান্ট,দামি জুতা পরে জানোয়ারটাকে ঠিক মানুষের মতোই দেখতে লাগছিল। সিস্টেমের ছকে একজন অঙ্কের প্রফেসর! জানোয়ারটার কামনা শক্তি নাকি ভীষন প্রবল। জানোয়ারটা নারীর শরীর পেতে চায়। প্রায় প্রতিদিনই নতুন নতুন মেয়েমানুষকে নিয়ে মত্ত থাকতে চায় জানোয়ারটা। নিজের পদাধিকার বলে ক্লাসে ফেল করানোর ভয় দেখিয়ে, কলেজ থেকে বের করে দেবার হুমকি দিয়ে, অশ্লিল ছবি পাঠিয়ে-জানোয়ারটা কামনা শক্তি মেটায়! মেয়েটা তারই কলেজের নির্যাতিতা এক ছাত্রী! হতদরিদ্র ঘর থেকে উঠে আসা অত্যন্ত মেধাবী অসহায় ছাত্রীটা প্রায় প্রতিদিনই জানোয়ারটার শিকার! ...

গুচ্ছকবিতা || শিশির আজম

গুচ্ছকবিতা || শিশির আজম পাথরের জড়জীবন // পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত এটা শিশুদের মুখস্ত সকাল সকাল সূর্য জানালায় উকি দেয় আর এটা কেবল আমিই দেখি নিবিড় যৌনতার পর পুরুষ মাকড়শা মারা গেলে তার মৃতদেহ মেয়ে মাকড়শা কোথায় নিয়ে যায় কালো গোলাপের রং কেন কালো খোলা আকাশের নিচে দিনের পর দিন পাথরটা পড়ে আছে পাথর আর ধুলোবালি আর মরা পাতা আর শিশির এদেরকে মনিয়ে পাথরটা আজও বেঁচে আছে বোঝার চেষ্টা করো // সুড়ুৎ করে নিজের কফ নিজে যে গিলে ফেলতে পারে নির্দ্বিধায়, যার নেই আত্মজীবনী লেখার বিড়ম্বনা, সে সব পারে। কি ভাষা! কি মানুষ! সাফল্য তার অনিবার্য। শহীদবেদীতে দাঁড়িয়ে জলজ্যান্ত চোখে তা আমরা দেখছি। ব্যাপারটা কেন সমাজবিদ্যায় বা রাষ্ট্রবিজ্ঞানে আলোচিত হয়নি তেমন, কে জানে! ফ্রয়েড কী বলেন? যার যার কুকুর // কুকুর আমার আর আমি তার জন্মদিন পালন করি হয় তো অন্যরাও পালন করে যার যার কুকুরের জন্মদিন আর প্রতিটা কুকুরেরই নাম আছে সেই নাম ধরে ওদের ডাকা হয় মানে যে কুকুরের যে নাম যা হোক আমার কুকুরের নাম কেবল আমিই জানি ঐ নামেই ওকে আমি ডাকি অন্য কেউ ডাকে না অন্য কেউ জানেই ...

বছরের বাছাই

ভৌতিক গল্প ।। পাঁচ ভূতের প্রতিশোধ ।। মিঠুন মুখার্জী

পাঁচ ভূতের প্রতিশোধ মিঠুন মুখার্জী  বহু বছর আগের এক ঘটনা। বর্ধমানের শক্তিগড়ের কাছেই সেই গ্ৰামটি। তখন জনসংখ্যা খুবই কম ছিল ।দুটি বাড়ির মধ্যে একশো গজ দূরত্ব। একজনের ঘরের খবর অন্যজন জানতে পারতেন না। গ্ৰামে কারেন্ট ছিল না। সন্ধ্যার পর সারা গ্ৰামের ঘরে ঘরে টেমি ও হ্যারিকেন জ্বলত। কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে হ্যাচাকলাইট জ্বালানো হতো। একটু সচ্ছল পরিবারে জেনারেটর ভাড়া নিতেন। কেউ মরে গেলে নদীর পাড়ে পুড়াতে যেত। সঙ্গে যাওয়ার জন্য খুব বেশি লোক পাওয়া যেত না। ঐ গ্ৰাম থেকে বাজারের দূরত্ব তিন কিলোমিটার হবে। বাজারে সন্ধ্যার পর জেনারেটরের লাইন ভাড়া নিয়ে সকলে লাইট জ্বালাত ও ফ্যান চালাত। বাজারে যাওয়ার সময় একটা বিরাট মাঠ পার হতে হত। যে মাঠের পুরোটা একজায়গায় দাঁড়িয়ে দেখা যেত না। গ্ৰামের মানুষেরা নিজেদের মধ্যে বলাবলি করত, সন্ধ্যার পর এই মাঠে ভূতেদের আখরা বসে। তারা অনেকেই রাত্রি বেলা ওই মাঠে ভূতেদের দাঁড়িয়ে কখনো বসে জটলা পাকাতে দেখেছে। এই মাঠের উত্তর দিকে একটি বিশাল তেঁতুল গাছ ছিল। এই গাছ থেকেই ভূতেরা মাঠে নেমে আসত নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তাদের আলোচনার বিষয়...

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬

  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৬ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠালে  অনেককেই সুযোগ দেওয়া যায়।  যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে হলে ভালো। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়।  সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # ...

মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র

  মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল।     যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যহীনতার কারণে।     তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা।    যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি।    পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে।     সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।

কবিতাঃ চন্দন ঘোষ

এক টুকরো রুটি বস্তির রাস্তায় একটা বৃদ্ধ মানুষ সারাদিন বসে আছে। উত্তরে দেখে দক্ষিনে দেখে বহুদূর কেউ একটুকরো রুটি দিয়েযায় পাছে। চক্ষু কোটোরা গত শরীর মাস হীন, হাড় মাত্র। হয়তো স্বাধিনতা আন্দোলনের বিপ্লবী! হয়তো কলেজের আদর্শ ছাত্র। হয়তো ব্রিটিশ গোরা ঝাঁপিয়ে পড়েছিল  তার ছোট্টো ঝুঁপরির উপর। সে বাধা দিয়েছিল প্রতীবাদী হাতে। হয়তো পঙ্গু হয়েছিল সেই রাতে। আমি এক প্রশ্ন তুলেছিলাম, কেমনে হইল এ অবস্থা? বাক সরেনা মুখে সরকার কেন করেনা কোনো ব্যাবস্থা?? শরীর বস্ত্রহীন এই রাতে। নিম্নাঙ্গে একটা নোংগরা ধুতি। কী জানি কত দিন খায়নি? কত দিন দেখেনি এক টুকরো রুটি! রাজধানী শহরের আকাশটা দেখছে। দেখছে নেতা মন্ত্রী গন। হাইরে কেউতো তারে উঠিয়ে তোলেনি। দেখেনি কোনো কোমল মন। আজ ভারতবর্ষ উন্নতশীল রাষ্ট্র!   কথাটা অতীব মিথ্যা মাটি। এমন কতযে মানুষ ক্ষুদার্থ, দেখেনা এক টুকরো রুটি। নতুন মন্ত্রী, নতুন রাষ্ট্রপতি সবাই আসে সবার হয় আবর্তন। হাইরে পিছিয়ে পড়া মানুষ গুলো! তাদের হয়না কোনো পরিবর্তন। আজ 71 বছর আজাদ হয়েও  বোধহয় যে...

ছোটগল্প ।। নীলিমার আত্মজাগরণ ।। পরেশ চন্দ্র মাহাত

নীলিমার আত্মজাগরণ পরেশ চন্দ্র মাহাত নীলিমা মাহাত, বয়স পঁচিশ প্লাস —তার বাবা মায়ের পঞ্চম তথা শেষ সন্তান। দুই দাদা —বড়দাদা শঙ্কর ও ছোটদাদা বিজয়। বড় দাদা শঙ্কর আর দুই দিদি তাদের কিন্তু বিয়ে হয়ে গেছে। একমাত্র নীলিমা আপাতত স্বামীর কোমল হাতের স্পর্শ ও সহানুভূতি থেকে বঞ্চিত এবং আদৌ কবে অথবা সেই সৌভাগ্য আসবে সেটা ঈশ্বরের নিকটই একমাত্র জ্ঞাত। সেই সঙ্গে দুবছরের সিনিয়র ছোটদাদা বিজয়েরও নীলিমার মতো অবস্থা। তারও জীবনসঙ্গিনী জুটেনি। মোট সাতজন সদস্য নিয়ে গঠিত সংসার নীলিমাদের পরিবার। মধ্যবিত্ত পরিবার —মধ্যবিত্ত পরিবার না বলে যদি নিম্নবিত্ত বলা হয় তবুও কোনো অত্যুক্তি করা হয় না। বাবার প্রত্যেকদিনের আয়ের উপর ভিত্তি করেই চলে সংসার। এই কঠোর এবং কঠিন পরিস্থিতিতেও নীলিমার মা শ্রীমতী মেনকা‚ সংসার সামলে তার ছেলেমেয়েদের পড়াশুনার প্রতি যথেষ্ট তৎপর ও সহানুভূতিশীল। তাদের পড়াশুনায় কোনো খামতি রাখেননি। যথা সময়ে তাদেরকে বিদ্যালয়ের মুখ দেখিয়েছে – টিউশনের বন্দোবস্ত করেছে। তাদের জীবন যাতে সুখকর হয় সেটাই প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করেছে। পাঁচ-পাঁচটি ছেলেমেয়ের মধ্যে সবাইকে উচ্চশিক্ষিত করে তোলা একপ...

গল্প ।। জাতিস্মর ।। আশীষ কুমার বিশ্বাস

    জাতিস্মর   আশীষ  কুমার   বিশ্বাস    গল্পের শুরুটা প্রায় ষাট বছর আগের কথা । যার নাম গৌতম, ডাক নাম ছিল বাবু ।  তার বছর তখন ছয়-সাত হবে । আমরা বা আমি তখন একটু বড় । এক সাথেই চলতো খেলা । গোল্লা ছুট, দাঁড়িয়া বান্দা, চোর-পুলিশ । যে মাঝে মাঝে খেলা থেকে বিরত থাকতো ; সে-ই জাতিস্মর । মাঠের পাশেই ছিল একটা খেঁজুর গাছ । তাতে হাত রেখে দূরের এক গ্রামের দিকে এক মনে তাঁকিয়ে থাকতো "বাবু" । গ্রামটির নাম "বিনয় পল্লী " । মাঝে বড়ো মাঠ । হাঁটা শুরু করলে তিরিশ - চল্লিশ মিনিট লাগবে । মাঝে জলে ভরপুর দেখে কখনো যাওয়া হয়নি । বাবু কে যখন বলতাম, ওপারে কি দেখছিস? ও বলতো, ওখানে আমার ছোট মা থাকে, দিদি থাকে, আমার ভুলু কুকুর থাকে । এ কথা আমাদের বিশ্বাস হতো না । আবার খেলায় ফিরে যেতাম, খেলতাম ।  কিন্তু ও বসে বসে , ওপারের গাছ পালা , বাড়ি ঘর দেখতো । কাছে গেলে বলতো , ওই যে সবুজ ,কচি কলাপাতা রঙের দালান বাড়ি, ওটাই আমাদের বাড়ি !  এই ভাবে মাস ছয়, বছর গড়াতে লাগলো । মনে প্রশ্ন জাগতে লাগলো, এ টা কি মন গড়া , বা বানিয়ে বানিয়ে বলছে? সত্যি প্রকাশ হোল এক দিন ।  সে বাড়িতে কিছু ...

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো,  তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়।  যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়।  সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) য...

উন্মুক্ত পাগলামি ।। আশরাফুল মণ্ডল

উন্মুক্ত পাগলামি আশরাফুল মণ্ডল আহা, অপরূপ নিজস্বতার দাহ! কুঁকড়ে যায় আবহমান, সজনে পাতার বোঁটায়! ভাপওঠা ভাতের কাছে মাছি সত্তায় কী নিপুণ! তবুও ঘোর লাগা বসন্তের ডাক, হাঁকে! খেদিয়ে দেয় পা দোলানো প্রস্তাব, ওই ধুনুরি চোখ! রাংতায় মোড়া ডাকের সাজ, দে দোল দোল! হুইসেল বাজিয়ে কে রুখে দ্যায় সেই নাকছাবির রুদালি কাঁপন! খালবিল ছেঁচে পাঁচসিকের  মানত কুড়িয়ে আনে, বাংলা বাজার। ঠ্যাং নাচানো সুরে চোখ মারছে, দ্যাখো ভ্যানতারা! মুখ খোলা মানেই পাঁজরের স্রোত ভাবা যেন উগরানো টালমাটাল! ঢিল মারা প্রশ্নের রোয়াকে বক্রচোখে যেন মেধাবী কবিতা! মুছে দিও তবে লাজুক গুপ্ত রোগ, দিনরাত্রি! ভালো থেকো তোমরা বাছাধন, রং মাস সে আর কতদিন... ================    ASRAFUL MANDAL Chandidas Avenue, B-zone, Durgapur, Paschim Bardhaman, Pin - 713205,  

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ১০০তম সংখ্যা ।। আষাঢ় ১৪৩৩ জুন ২০২৬

নবপ্রভাত ১০০তম সংখ্যা ।। আষাঢ় ১৪৩৩ জুন ২০২৬ এই সংখ্যায় প্রকাশিত লেখাগুলোর মধ্যে প্রতি বিভাগের একজন করে নির্বাচিত লেখককে নবপ্রভাতের পক্ষ থেকে সম্মান জানানোর কথা আছে। সেই নামগুলো আগামী সংখ্যার সূচিপত্রের সঙ্গে প্রকাশিত হবে। (পাঠক হিসাবে আপনিও জানাতে পারেন আপনার ভালোলাগার কথা।) ---নিরাশাহরণ নস্কর, সম্পাদক, নবপ্রভাত। সূচিপত্র  প্রবন্ধ-নিবন্ধ-ফিচার  প্রবন্ধ  ।। ভয় ।। শ্রীশুভ্র প্রবন্ধ ।। প্রবীণ জনগণ ।। শ্যামল হুদাতী একাকীত্বের ছাদ থেকে পতন : অনিক দত্ত ও মানুষের নিঃশ... প্রবন্ধ ।। ধাঙড় ।। মোঃ চাঁন মিয়া ফকির প্রবন্ধ ।। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো ।। কুহেলী... প্রবন্ধ ।। নারীর সম্মান ও অধিকার — অলীক কল্পনা, না... আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভাষা বিজ্ঞানী অধ্যাপক প... প্রবন্ধ ।। কবি কৃষ্ণচন্দ্র মজুমদার ।। সুমন বিপ্লব     ফিচার ।। চা দিবস ।। অশোক বন্দ্যোপাধ্যায়   ফিচার ।। বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক জীববৈচিত্...   রম্যনাটিকা ।। পাত্র দেখা ।। সুশীল বন্দ্যোপাধ্যায়   ভ্রমণকাহিনি মাজান্দারান: কাস্পিয়ান সাগরের তীর... ঝরণার গান শুনতে ।। ...

কবিতা ।। মনোজকুমার রায়

জল সিঁড়ি চেক বইয়ের পাতা ফুরিয়ে যেতে থাকে -- ঝরে পড়ে বৃদ্ধ গাছটির পত্রমুকুল কাঁচা গন্ধ বেয়ে চলে সময়ের স্রোতে  সারা ভোর জেগে থাকি ঘুমের টলে তাড়া দেয় একগ্রাস অবিশ্বাসী বায়ু দিন ফুরনো লাল সূর্যের টানে নেমে আসে পাড় ছোঁয়া জল সিঁড়ি ================= মনোজকুমার রায় দঃ ঝাড় আলতা ডাউকিমারী, ধূপগুড়ি জলপাইগুড়ি -৭৩৫২১০ মো ৭৭৯৭৯৩৭৫৬৬

মাসের বাছাই

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ১০১তম সংখ্যা ।। শ্রাবণ ১৪৩৩ জুলাই ২০২৬

: ঘোষণা : এই সংখ্যার নির্বাচিত কিছু লেখা অপ্রকাশিত রয়ে গেল। সেগুলি ১০২তম সংখ্যায় প্রকাশিত হবে।  সংখ্যাটি প্রকাশিত হবে আগামী ১৯ আগস্ট ২০২৬ বুধবার রাতে। দেখবেন এই সাইটে:  https://www.nabapravat.com/ আগ্রহীরা প্রবন্ধ-নিবন্ধ, প্রতিবেদন-ফিচার, মুক্তগদ্য, স্মৃতিকথা, ভ্রমণকাহিনি পাঠাতে পারেন। (গল্প, কবিতা, ছড়া এই সংখ্যার জন্য পাঠাবেন না।)   একসঙ্গে মেলবডিতে লিখে বা পেস্ট করে পাঠাবেন।  একই লেখা দুটি মেল আইডিতেই ( nabapravat.online@blogger.com এবং nabapravatblog@gmail.com)  পাঠাতে হবে কথাটা স্মরণে রাখবেন।      সাবজেক্ট লাইনে লেখার শিরোনাম ও আপনার নাম লিখবেন।  প্রয়োজনে কথা বলতে পারেন এই নম্বরে : ৯৪৩৩৩৯৩৫৫৬ (নিরাশাহরণ নস্কর, সম্পাদক, নবপ্রভাত) ............................. সূচিপত্র ----------------- প্রেমের অনন্ত অনুরণন : ক্রিস্টোফার মার্লো ও কাজী নজরুল ইসলাম ।। আহমেদ বেলাল ২৯ জুলাই : বিদ্যাসাগর—একটি যুগের বিবেক, একটি আলোর নাম ।। উৎপল সরকার যাত্রা এবং ফাত্রা লোক ।। অরবিন্দ পুরকাইত দাদা ঠাকুর ও কাজী নজরুলের দ্বিমুখী সখ্যতা ।। আবদুস সালাম দক্ষিণ-পূর্ব এশি...

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ১০০তম সংখ্যা ।। আষাঢ় ১৪৩৩ জুন ২০২৬

নবপ্রভাত ১০০তম সংখ্যা ।। আষাঢ় ১৪৩৩ জুন ২০২৬ এই সংখ্যায় প্রকাশিত লেখাগুলোর মধ্যে প্রতি বিভাগের একজন করে নির্বাচিত লেখককে নবপ্রভাতের পক্ষ থেকে সম্মান জানানোর কথা আছে। সেই নামগুলো আগামী সংখ্যার সূচিপত্রের সঙ্গে প্রকাশিত হবে। (পাঠক হিসাবে আপনিও জানাতে পারেন আপনার ভালোলাগার কথা।) ---নিরাশাহরণ নস্কর, সম্পাদক, নবপ্রভাত। সূচিপত্র  প্রবন্ধ-নিবন্ধ-ফিচার  প্রবন্ধ  ।। ভয় ।। শ্রীশুভ্র প্রবন্ধ ।। প্রবীণ জনগণ ।। শ্যামল হুদাতী একাকীত্বের ছাদ থেকে পতন : অনিক দত্ত ও মানুষের নিঃশ... প্রবন্ধ ।। ধাঙড় ।। মোঃ চাঁন মিয়া ফকির প্রবন্ধ ।। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো ।। কুহেলী... প্রবন্ধ ।। নারীর সম্মান ও অধিকার — অলীক কল্পনা, না... আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভাষা বিজ্ঞানী অধ্যাপক প... প্রবন্ধ ।। কবি কৃষ্ণচন্দ্র মজুমদার ।। সুমন বিপ্লব     ফিচার ।। চা দিবস ।। অশোক বন্দ্যোপাধ্যায়   ফিচার ।। বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক জীববৈচিত্...   রম্যনাটিকা ।। পাত্র দেখা ।। সুশীল বন্দ্যোপাধ্যায়   ভ্রমণকাহিনি মাজান্দারান: কাস্পিয়ান সাগরের তীর... ঝরণার গান শুনতে ।। ...

ছোটগল্প ।। নীলিমার আত্মজাগরণ ।। পরেশ চন্দ্র মাহাত

নীলিমার আত্মজাগরণ পরেশ চন্দ্র মাহাত নীলিমা মাহাত, বয়স পঁচিশ প্লাস —তার বাবা মায়ের পঞ্চম তথা শেষ সন্তান। দুই দাদা —বড়দাদা শঙ্কর ও ছোটদাদা বিজয়। বড় দাদা শঙ্কর আর দুই দিদি তাদের কিন্তু বিয়ে হয়ে গেছে। একমাত্র নীলিমা আপাতত স্বামীর কোমল হাতের স্পর্শ ও সহানুভূতি থেকে বঞ্চিত এবং আদৌ কবে অথবা সেই সৌভাগ্য আসবে সেটা ঈশ্বরের নিকটই একমাত্র জ্ঞাত। সেই সঙ্গে দুবছরের সিনিয়র ছোটদাদা বিজয়েরও নীলিমার মতো অবস্থা। তারও জীবনসঙ্গিনী জুটেনি। মোট সাতজন সদস্য নিয়ে গঠিত সংসার নীলিমাদের পরিবার। মধ্যবিত্ত পরিবার —মধ্যবিত্ত পরিবার না বলে যদি নিম্নবিত্ত বলা হয় তবুও কোনো অত্যুক্তি করা হয় না। বাবার প্রত্যেকদিনের আয়ের উপর ভিত্তি করেই চলে সংসার। এই কঠোর এবং কঠিন পরিস্থিতিতেও নীলিমার মা শ্রীমতী মেনকা‚ সংসার সামলে তার ছেলেমেয়েদের পড়াশুনার প্রতি যথেষ্ট তৎপর ও সহানুভূতিশীল। তাদের পড়াশুনায় কোনো খামতি রাখেননি। যথা সময়ে তাদেরকে বিদ্যালয়ের মুখ দেখিয়েছে – টিউশনের বন্দোবস্ত করেছে। তাদের জীবন যাতে সুখকর হয় সেটাই প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করেছে। পাঁচ-পাঁচটি ছেলেমেয়ের মধ্যে সবাইকে উচ্চশিক্ষিত করে তোলা একপ...

বিজয়ন্ত সরকার

    নির্ভয়া খুঁড়ে আসা শরীরে লাগায় স্রোত তীব্রতা কোনোদিন লগ্নজাত ছিলনা, জরা হয় লুঠ । বিক্রি হয়ে যাওয়া খবরটা পুরোনো থেকে তোলপাড়... যেভাবে সময় উপত্যকা আজ । ওরা টেনে নিয়ে গিয়ে ছুঁড়ে দিলেই ক্ষেপনাস্ত্র যৌবন পায় । এরপর একবগগা... অজ্ঞাত চুমুর বদলে চিরে-ছিঁড়ে দিতে হয় । ধর্ম পেট না ভরাতে পারলে জল হয়ে যাক । সাহস বেঁধে-বেঁধে সাঁকো, বিনিময়ে প্রজাপতির ভিড় বাড়ুক । ...এবং মাথা নুইয়ে নেওয়াদের ইন্তেকাল । পাতায়-শাখায় দেখা মনোত্তমা ঝরা-ঘাম শিউলি... দিনশেষে পাতে রোদ সাজায় রোধহীন । কাল্পনিক চরিত্ররা এখনও চোখে চোখ ঠুকেই বেঁচে থাকে স্বরচিত ।                     ........................ বিজয়ন্ত সরকার মিলন পাড়া, রায়গঞ্জ উত্তর দিনাজপুর

পুরস্কারের জন্য মনোনীত ১০০তম সংখ্যার বাছাই ৩টি লেখা

  ১০০তম সংখ্যার বাছাই ৩টি লেখা (লেখা ও লেখকের নামে ক্লিক করলে লেখাগুলি পড়া যাবে) প্রবন্ধ একাকীত্বের ছাদ থেকে পতন : অনিক দত্ত ও মানুষের নিঃশব্দ ভাঙনের গল্প ।। উৎপল সরকার গল্প  দহনবৃত্ত ।। দিব্যেন্দু ঘোষ কবিতা আমন, সন্ধি, কৃষক উবাচ ।। বিকাশ দাশ (তিনজন লেখককে অভিনন্দন।  পূর্ব ঘোষণামতো নবপ্রভাতের পক্ষ থেকে তাঁদের পুরস্কৃত করা হবে।  –  সম্পাদক, নবপ্রভাত। ) ....................... ১০০তম সংখ্যার পূর্ণাঙ্গ সূচিপত্র :  https://www.nabapravat.com/2026/06/cover-n-contents.html ১০১তম সংখ্যার  পূর্ণাঙ্গ  সূচিপত্র :  https://www.nabapravat.com/2026/08/cover-n-contents.html

কবিতাঃ চন্দন ঘোষ

এক টুকরো রুটি বস্তির রাস্তায় একটা বৃদ্ধ মানুষ সারাদিন বসে আছে। উত্তরে দেখে দক্ষিনে দেখে বহুদূর কেউ একটুকরো রুটি দিয়েযায় পাছে। চক্ষু কোটোরা গত শরীর মাস হীন, হাড় মাত্র। হয়তো স্বাধিনতা আন্দোলনের বিপ্লবী! হয়তো কলেজের আদর্শ ছাত্র। হয়তো ব্রিটিশ গোরা ঝাঁপিয়ে পড়েছিল  তার ছোট্টো ঝুঁপরির উপর। সে বাধা দিয়েছিল প্রতীবাদী হাতে। হয়তো পঙ্গু হয়েছিল সেই রাতে। আমি এক প্রশ্ন তুলেছিলাম, কেমনে হইল এ অবস্থা? বাক সরেনা মুখে সরকার কেন করেনা কোনো ব্যাবস্থা?? শরীর বস্ত্রহীন এই রাতে। নিম্নাঙ্গে একটা নোংগরা ধুতি। কী জানি কত দিন খায়নি? কত দিন দেখেনি এক টুকরো রুটি! রাজধানী শহরের আকাশটা দেখছে। দেখছে নেতা মন্ত্রী গন। হাইরে কেউতো তারে উঠিয়ে তোলেনি। দেখেনি কোনো কোমল মন। আজ ভারতবর্ষ উন্নতশীল রাষ্ট্র!   কথাটা অতীব মিথ্যা মাটি। এমন কতযে মানুষ ক্ষুদার্থ, দেখেনা এক টুকরো রুটি। নতুন মন্ত্রী, নতুন রাষ্ট্রপতি সবাই আসে সবার হয় আবর্তন। হাইরে পিছিয়ে পড়া মানুষ গুলো! তাদের হয়না কোনো পরিবর্তন। আজ 71 বছর আজাদ হয়েও  বোধহয় যে...

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো,  তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়।  যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়।  সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) য...

কবিতাগুচ্ছ ।। “বাংলাবিদ”: অনামা আলোর বিচ্ছেদে… ।। আবদুল্লাহ আল আদীব

কবিতাগুচ্ছ: “বাংলাবিদ”: অনামা আলোর বিচ্ছেদে…  আবদুল্লাহ আল আদীব তোমাকে ভালবাসি বলেই… বন্ধুবরেষু “বাংলাবিদ”, আমার কোমল প্রাণ মৌমাছি, অতি নরম-স্নিগ্ধ রোদে হেসে ওঠা মুক্তোদানা শিশির- দুঃখ করো না। তোমাকে ভালবাসি বলেই আজ এই দূরত্ব— যেন আমার কোন কিছু তোমার ক্ষতি না করতে পারে! তোমাকে ভুলিনি— তুমি আমার অন্তরের ইচ্ছের অন্তঃপুরে পাহাড়ের মতো ভারী হয়ে বসে আছো, এ যেন সভ্যতার এক ধ্বংসাবশেষ। প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম প্রকম্পিত হয়, যেন ধারালো ছুরি বুক চিরে রক্ত ঝরায়। ভুলতে চেয়েছি— কিন্তু স্মৃতিগুলো আমার রক্তে জমাট বেঁধে আছে, যেন পাথরখচিত প্রাচীন লিপি। তুমি হয়ে গেছো আমার নীরব কান্না, প্রতিটি লিখতে না পারা কবিতা আমার ভাঙা আত্মার লুকানো আর্তনাদ। তোমার স্পর্শ নেই, নেই আমাদের সম্পর্কের কোন নাম— তবু তুমি আছো অদৃশ্য, অমোঘ, যেন প্রতিটি ক্ষতচিহ্নে চিরন্তন বসবাস করা এক নিঃশব্দ মৃত্যু। ক্ষত-নিবদ্ধ বাঁশি… প্রিয় “বাংলাবিদ” আমার, কি এক আশ্চর্য সমর্পণ তন্ময়তা, মোহময় আকর্ষণ, বকুলের বিহ্বল ঘ্রাণ তোমার সত্তায়! তোমার বিস্তীর্ণ গালিচা থেকে বিদীর্ণ হয়ে আজ আমি বিচ্ছেদের নিঃ...

যেখানে শিকড় রয়ে গেছে ।। কাবেরী মিত্র

যেখানে  শিকড় রয়ে গেছে কাবেরী মিত্র কিছু দরজা শুধু কাঠের হয় না, স্মৃতির ও হয় একবার খুললেই বহু বছরের চাপা পড়ে থাকা জীবন আবার ভীড় করে সামনে এসে দাঁড়ায়  "যেখানে শিকড় রয়ে গেছে"   প্রায় পঁচিশ বছর পর নীলা ফিরে এলো তার ছেড়ে যাওয়া শিকড়ের কাছে। বাইরের ভারী দরজাটা দু'হাত দিয়ে ঠেলে খুলতেই ক্যাঁচ করে এক বিকট শব্দ তুলে খুলে গেল। নীলা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করল। কত বছর পর! অথচ মনে হলো, সময় যেন এই বাড়ির উঠোনে এসে থমকে দাঁড়িয়ে আছে। আজও একইভাবে দাঁড়িয়ে আছে উঠোনের একধারে নিজে থেকে বেড়ে ওঠা সেই শিউলি গাছটা। শরৎ এলেই যার ফুলের গন্ধে চারদিক ভরে উঠত। সেই গন্ধই যেন জানিয়ে দিত—মা দুর্গা আসছেন। ভোরবেলা ফুল তোলা নিয়ে নীলা আর ওর বোনের মধ্যে রোজ ঝগড়া বাঁধত। কেউই এত সকালে ঘুম থেকে উঠে ফুল তুলতে রাজি হতো না। অথচ ঠাম্মির হুকুম—দুই বোনকেই ফুল তুলতে হবে। দেখতে দেখতে মহালয়ার দিন এসে যেত। ভোরবেলায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ শুরু হতেই সারা বাড়ি যেন এক মঙ্গলময় আবহে ভরে উঠত। সেই দিন থেকেই শুরু হয়ে যেত মা, কাকিমা আর জেঠিমাদের ব্যস্ততা। পুজোয় আসা অতিথিদের জন্য নানারকম মিষ্টি তৈরির ধুম পড়ে ...

দাদা ঠাকুর ও কাজী নজরুলের দ্বিমুখী সখ্যতা ।। আবদুস সালাম

দাদা ঠাকুর ও কাজী নজরুলের দ্বিমুখী সখ্যতা আবদুস সালাম কাজী নজরুল ইসলামের সঙ্গে দাদাঠাকুরের পরিচয় কীভাবে হয়, সেই প্রসঙ্গে আলোকপাত করেন আবদুল আযীয আল-আমান। তাঁর লেখা থেকে জানা যায়, নলিনীকান্ত সরকার মহাশয়ের মাধ্যমে দাদাঠাকুরের সঙ্গে নজরুলের প্রথম পরিচয় হয়। নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা তখনও প্রকাশিত হয়নি। মোসলেম ভারতে প্রকাশিত কবির কয়েকটি কবিতা নিয়ে বাংলার সাহিত্যিক, কবি, পাঠক, সমালোচক মহলে রীতিমতো উঠেছে আলোড়ন। সেই সময় দাদাঠাকুরের সঙ্গে নজরুলের প্রথম আলাপ। *"দাদাঠাকুর" ওরফে শরৎচন্দ্র পণ্ডিত – ১৯ শতকের শেষ আর ২০ শতকের প্রথম দিকের এক তুখোড় ব্যঙ্গকার, সাংবাদিক এবং নাট্যকার। উনার "জঙ্গম" পত্রিকা তখন কলকাতার সাহিত্য-রাজনীতির আখড়া ।সবাই মুখিয়ে থাকতো কখন আসছে “জঙ্গম”। সারাদেশের রাজনৈতিক পরিস্থিতি আর শ্লেষাত্মক ছড়া। কাজী নজরুল ইসলাম তখন সদ্য সাহিত্য জগতে এসেছেন। এসেই সাহিত্যের আঙিনায় তুলেছেন ঝড়। অসহ্য।কোথাকার এক গেঁয়ো- ভূত এসে তছনছ করে দিচ্ছে সব হিসেব । কিছুতেই কেউ যেন মেলাতে পারছে না অঙ্ক ।বিভিন্ন আলাপ আলোচনা ও সমসাময়িক বহু কলমচীর কথায় উঠে আসে দাদা ঠাকুর ও নজরুল প্রসঙ...