Skip to main content

ছড়া ।। জ্যান্ত ভূত ।। প্রবোধ কুমার মৃধা

    

  জ্যান্ত ভূত

    প্রবোধ কুমার মৃধা


    চিন্তা সবার মনে 
    ভাবনাটা ন্যায্য।
    জ্যান্ত ভূতের দলে
    ভরে গেছে রাজ্য।
    পথে-ঘাটে অনাচার 
    করে দিন-দুপুরে
    রেহাই পায়না নারী 
    অনাথ বা আতুরে।
    ট্রেনে-বাসে লাগাতার 
    করে চুরি ছিনতাই 
    বাবু বেশে মিশে থাকে 
    চেনার উপায় নাই।
    বারোমাস উৎপাত
    করে হাটে-বাজারে
    পুজো এলে জড়ো হয়
    কলকাতা শহরে।
                               _______ 
     

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই