Skip to main content

কবিতা ।। বেলা পড়ে এল ।। শ্যামল বিশ্বাস লামশ্যা

বেলা পড়ে  এল 

শ্যামল বিশ্বাস লামশ্যা 

                                   

"কি রে নিতাই! তোর হল?

আর কত দেরি করবি বাপ? 

বেলা তো অনেক হল।"

তিন বছর ধরে ঘরের চৌকাঠে বসে আছে 

নিষ্পলক দেখছে বুকের ওঠা নামা

থামলেই এক লাফে পগার পার।


নিতাই অজ্ঞানে চেঁচিয়ে ওঠে-

"চলে যাচ্ছি≈≈≈≈≈≈≈≈"

তিন বছরের দিনরাতের একই কাহিনী

ঐ রুম থেকে গলা টেনে কেউ দেখে

বোধকরি মেয়ে হবে, মেয়েই হবে

প্রথম প্রথম ভয়ে হাত পা পেটে সেঁধিয়ে যেত।


খাটের উপর কিছু হাড়গোড় চামড়া জড়িয়ে

তিন মাথা হয়ে শুয়ে আছে

পরিবার পরিজনের চেষ্টার ত্রুটি নেই

সবাই জানে থাকবে না, তবুও যদি---

পরিচিতরা এক এক করে শেষ দেখা দেখে যাচ্ছে

অচৈতন্যে নিতাই চেঁচায়, "চলে যাচ্ছি ≈≈≈≈≈≈"।


==================

শ্যামল বিশ্বাস লামশ্যা ফ্ল্যাট নং : ৪১-ডি, পকেট- জে এন্ড কে, দিলশাদ গার্ডেন, দিল্লি-১১০০৯৫


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই